নোয়াখালীর সদর উপজেলার মাদরাসা থেকে জোবায়ের ইবনে জিদান (১২) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের মা সাবরিনা খাতুন জুমা অভিযোগ করেন, মাদারাসায় নির্যাতন করে তার ছেলেকে হত্যা করেছে। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার নোয়াখালী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের মহব্বতপুর কাঞ্চন মেম্বারের পোল সংলগ্ন তানজিরুল কোরআন সোবহানিয়া মাদরাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত জিদান উপজেলার নোয়াখালী ইউনিয়নের
পিরোজপুরের কাউখালীতে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ঢেকে নিয়ে যেয়ে ধর্ষণের চেষ্টার সময় জনতার হাতে লম্পট ধর্ষক আটক। এলাকাবাসী ও কাউখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩০ এপ্রিল) কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী বিদ্যালয় কেন্দ্র কাউখালী সরকারি কলেজে এলাকা থেকে দুপুরে ক্লাস বিরতি সময় চতুর্থ শ্রেণীর ১০ বছরের স্কুল ছাত্রী স্কুলের সামনে বের হলে লম্পট উপজেলার সোনাকুর গ্রামের মৃত হারেজ
“আন্তর্জাতিক শ্রমিক দিবস, যা মহান ‘মে দিবস’ হিসেবে সর্বাধিক পরিচিত, আজকের এই দিনে আমি দেশে-বিদেশে কর্মরত সকল শ্রমজীবী মানুষ, যারা নিজের জীবন বাজি রেখে জীবিকার জন্য, পরিবারের জন্য, সমাজের সর্বোপরি দেশের উন্নয়নের জন্য কর্মে নিয়োজিত আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী সালাম। ১৮৮৬ সালের মে মাসে ৮ ঘন্টা কর্মদিবসসহ শ্রমিকের ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে অ্যামেরিকার শিকাগো শহরে
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, “সংস্কার ছাড়া নির্বাচনের সম্ভাবনা নেই। আমাদের দাবি, নির্বাচনের আগে প্রথমে দেশের প্রশাসনিক ও বিচার ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে।” তিনি বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর পল্টনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং আমার বাংলাদেশ পার্টি (এবি) এর সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মুফতি রেজাউল করিম বলেন, “সংস্কার কার্যক্রম শেষ হওয়ার
আন্তর্জাতিক শ্রমিক দিবস ঘিরে রাজধানী ঢাকা রাজনৈতিক সমাবেশে সরগরম হয়ে উঠছে। ১ মে সরকারি ছুটির সঙ্গে শুক্র ও শনিবার মিলিয়ে টানা তিনদিনের ছুটি পাচ্ছে দেশের জনগণ। এই দীর্ঘ ছুটিকে ঘিরে রাজনৈতিক দল ও ধর্মভিত্তিক সংগঠনগুলো পৃথকভাবে আয়োজন করেছে চারটি বড় সমাবেশ, যার ফলে শহরের জনজীবন ও নিরাপত্তা ব্যবস্থায় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টায় নয়াপল্টনে
বরিশালের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক বেলস পার্ক বর্তমানে হারাচ্ছে তার মূল পরিচিতি ও ঐতিহ্য। বৃটিশ শাসনামলের শেষ দিকে তৎকালীন জেলা প্রশাসক মি. বেল প্রতিষ্ঠিত প্রায় ৯ একর আয়তনের এই পার্কটি একসময় নগরবাসীর বিনোদন ও বিশ্রামের কেন্দ্র ছিল। কিন্তু বর্তমানে তা রূপ নিয়েছে একটি অস্থায়ী হাটবাজারে, যেখানে পার্কের পরিবেশ ও সৌন্দর্য চরমভাবে বিপর্যস্ত। সরেজমিনে দেখা যায়, অনুমোদনের চেয়ে অনেক বেশি দোকান পার্কের ভেতরে
দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবার মান নিয়ে চাঞ্চল্যকর অনিয়মের তথ্য প্রকাশ পেয়েছে। দূর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুর জেলা কার্যালয়ের একটি দল বুধবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিন অভিযান চালিয়ে এসব অনিয়মের সত্যতা নিশ্চিত করেছে। অভিযান শেষে দুদকের দিনাজপুর কার্যালয়ের সহকারী উপ-পরিচালক খাইরুল আলম জানান, “বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। আজকের অভিযানে দেখা গেছে, রোগীদের
বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহীন মানুষের জন্য নিজ বসতভিটায় নির্মিত বিশেষ আবাসন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত কুমিল্লার গৃহহীনদের জন্য নির্মিত ৩০০টি ঘরের মধ্যে কুমিল্লা জেলার ৭০টি ঘর বুধবার (২৭ এপ্রিল) ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি। এদিন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোলপাশা ইউনিয়নের কুমাল্লা গ্রামের উপকারভোগী মো. আলম মিয়ার বাড়ির আঙিনায় আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদী থেকে উদ্ধার হওয়া মাথাবিহীন যুবকের লাশ নিয়ে রহস্যের জট খুলতে শুরু করেছে। লাশটি নিখোঁজ জিহাদ সরদারের বলে দাবি করেছে তার পরিবার। ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে নিশ্চিত হওয়ার পরপরই গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা দায়ের করেছেন জিহাদের বাবা শহিদ সরদার। মামলায় স্থানীয় তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। ইতিমধ্যে প্রধান অভিযুক্ত সুমানা পারভীন সেতু ও অপর আসামি সোহাগ সরদারকে
বাংলাদেশের রক সংগীতের কিংবদন্তি জেমস এবার প্রথমবারের মতো সৌদি আরবে কনসার্টে অংশ নিচ্ছেন। তিনি অংশ নিচ্ছেন ‘রিয়াদ সিজন’ নামে একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে, যা ৩০ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত সৌদির রিয়াদ শহরে অনুষ্ঠিত হচ্ছে। এই আয়োজনে বাংলাদেশের আরও কিছু জনপ্রিয় শিল্পীও অংশ নিচ্ছেন, যার মধ্যে রয়েছেন কনা, ইমরান মাহমুদুলসহ আরও অনেকে। এই কনসার্ট জেমসের জন্য একটি নতুন মাইলফলক, কারণ এর
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সে তিন দিনেই ইনিংস ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির পর বল হাতে পাঁচ উইকেট শিকার করে ম্যাচে বাজিমাত করেন মিরাজ, আর তার এই অনন্য কীর্তিতে ঘরের মাঠে ছয় টেস্ট পর জয়ের স্বাদ পেল টাইগাররা। প্রথম ইনিংসে টস জিতে ব্যাট করতে নেমে ২২৭ রানে গুটিয়ে যায় সফরকারী জিম্বাবুয়ে। এরপর
পটুয়াখালীর মির্জাগঞ্জে এক মর্মান্তিক ঘটনায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল গণি (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোররাতে উপজেলার মজিদবাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। ঘটনাটি গত ৯ এপ্রিল দুপুরে ঘটে। অভিযোগ রয়েছে, গণি শিশুটিকে খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে বাড়ির পাশ থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে একটি ঝোপের আড়ালে নিয়ে গিয়ে ধর্ষণের
রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের ওপর এই স্থগিতাদেশ দেন বিচারপতি মো. রেজাউল হক। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এই আদেশ দেয়া হয়, যা সংশ্লিষ্ট আইন মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক এবং ধর্মীয় ইস্যুতে সোচ্চার
পটুয়াখালীর মহিপুরে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতদল সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে হানা দিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক একটার দিকে কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় ভয়াবহ আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয় বাসিন্দারা। ভুক্তভোগী পরিবার জানায়, রাত গভীর হলে ১০ থেকে ১৫ জনের একদল মুখোশধারী ডাকাত হঠাৎই লোহার রড ও চাপাতি দিয়ে বাড়ির
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, পাকিস্তানের পারমাণবিক শক্তি দেশটিকে যেকোনো আগ্রাসন থেকে সুরক্ষা দেবে। মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি বলেন, "পাকিস্তান-ভারত সীমান্তে উত্তেজনা থাকলেও আতঙ্কের কোনো কারণ নেই। আমাদের সেনাবাহিনী দেশ রক্ষায় সক্ষম।" মরিয়ম নওয়াজের এই বক্তব্য আসে এমন সময়ে যখন জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়েছে। এই হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কলেজ রোডস্থ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সাংবাদিক, রাজনৈতিক নেতাসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে ন্যাশনাল টি কোম্পানির পরিচালক ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা মহসিন মিয়া মধু বলেন, মাহমুদুর রহমান দেশের একমাত্র সম্পাদক
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার নানান সমস্যা ও তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান আলোচ্যসূচির মধ্যে ছিল স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, বিদ্যুৎ বিল বৃদ্ধি, ফুটপাত দখলমুক্তকরণ, যানজট নিরসন এবং মাদক পাচার রোধ। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা স্বাস্থ্যসেবা
মাদারীপুরের কালকিনিতে জাটকা ইলিশ নিধন রোধ ও দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর। উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। এই উদ্যোগে ১৬টি বাছুর বিতরণ করা হয়েছে আলিনগর, পূর্ব এনায়েতনগর, শিকারমঙ্গল, বাঁশগাড়ি, সিডিখান, কয়ারিয়া ও সাহেবরামপুর ইউনিয়নের উপকারভোগী জেলেদের মধ্যে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। গত এক সপ্তাহে নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর ১৫টি গোলাগুলির ঘটনা রেকর্ড করা হয়েছে, যাতে অন্তত ৭ জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক বিবৃতিতে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন: "ভারতের কোনো সামরিক আগ্রাসনে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহারে পিছপা হবে না।" বিশ্লেষকদের মতে, পাকিস্তান বর্তমানে বিশ্বের
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। সেনা বাহিনী জানিয়েছে, তাদের অভিযানে নিহত হয়েছে কমপক্ষে ১০ সন্ত্রাসী। বুধবার (৩০ এপ্রিল) পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এসব তথ্য জানায়। সোমবার (২৮ এপ্রিল) এবং মঙ্গলবার বেলুচিস্তানের কেচ ও জিয়ারাত জেলায় সেনাবাহিনীর নেতৃত্বে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আইএসপিআর জানিয়েছে, কেচ জেলায় তিনজন এবং জিয়ারাত
কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ২৯ এপ্রিল রাতে একটি উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটে, যেখানে ভারতীয় রাফাল যুদ্ধবিমান পাকিস্তানি বিমানবাহিনীর উপস্থিতি দেখে পালিয়ে যায়। পাকিস্তান বিমানবাহিনী (পিডিএফ) জানিয়েছে, ভারতীয় বিমানগুলো ভারতীয় অধিকৃত জম্মু ও কাশ্মীরের আকাশসীমায় টহল দিচ্ছিল, তখনই তারা তাদের ইউনিট থেকে প্রতিক্রিয়া জানায়। পিডিএফের দাবি, ভারতীয় বিমানগুলো দ্রুত আকাশ থেকে পালিয়ে যায়। এই ঘটনা পাকিস্তান বিমানবাহিনীর সাড়া দেওয়া একটি অংশ ছিল,
পিরোজপুরের ইন্দুরকানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজা ও নগদ ১০,২৭০ টাকাসহ তুহিন হাওলাদার (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মারুফ হোসেনের নির্দেশে এসআই আশিকের নেতৃত্বে পুলিশের একটি টিম তুহিনের বাড়িতে অভিযান চালায়। অভিযানে আড়াই কেজি গাঁজা ও নগদ
পটুয়াখালীর দশমিনা উপজেলায় এক গৃহবধূর রহস্যময় মৃত্যু ঘটেছে। নিহত শাহিনুর বেগম (৩২) নামে এই নারীকে পুলিশ তার নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে। মৃতদেহ উদ্ধারের পর তার স্বজনরা দাবি করেছেন, তাকে হত্যা করে ঘরের মাচায় ঝুলিয়ে রাখা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টায় উপজেলার রণগোপালদী ইউনিয়নের উত্তর রণগোপালদী গ্রামে এই ঘটনা ঘটে। শাহিনুর বেগম উপজেলার রণগোপালদী ইউনিয়নের মুন্সি বাড়ির
কুড়িগ্রামের উলিপুরে শিয়াল মারার জন্য পাটক্ষেতে স্থাপিত বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হাকিম (৬০) নামে এক সুপারী ব্যবসায়ী মারা গেছেন। বুধবার সকালে পৌরশহরের শিববাড়ী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম স্থানীয় নুরুল হকের পুত্র ছিলেন। গত কয়েকদিন ধরে তার পাটক্ষেতে শিয়ালের উপদ্রব বেড়ে যাওয়ায় তিনি বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন। সকাল ৮টার দিকে ফাঁদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই তিনি