রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬২৯ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

গোয়ালন্দে স্বচ্ছ পদ্ধতিতে চলছে ভিডব্লিউবি বাছাই কার্যক্রম

মইনুল হক মৃধা
মইনুল হক মৃধা রাজবাড়ী, জেলা প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৭:৬

শেয়ার করুনঃ
গোয়ালন্দে স্বচ্ছ পদ্ধতিতে চলছে ভিডব্লিউবি বাছাই কার্যক্রম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দরিদ্রদের জন্য সরকারের খাদ্য সহায়তা কর্মসূচি ভিডব্লিউবি'র দ্বিতীয় দফার বাছাই কার্যক্রম শুরু হয়েছে। সোমবার ও মঙ্গলবার উপজেলার চারটি ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডে সরেজমিনে আবেদনকারীদের যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রতিদিন সকাল থেকেই ইউনিয়ন পরিষদ চত্বরে নারী, প্রবীণ ও অসহায়রা উপস্থিত হন তাদের আবেদন নিশ্চিত করতে।

এই কার্যক্রমের উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাছাই কমিটির সভাপতি মো. নাহিদুর রহমান। তার নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা আবেদনকারীদের সরাসরি সাক্ষাৎকার নিয়ে যাচাই করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম জানান, মোট আবেদন জমা পড়েছে ৫ হাজার ৮৪৪টি। যাচাই শেষে নির্বাচিত করা হবে ২ হাজার ২২০ জন উপকারভোগীকে।

আরও

স্ত্রীকে গালির ক্ষোভে প্রতিবেশীকে হত্যার অভিযোগ, গ্রেফতার ১

স্ত্রীকে গালির ক্ষোভে প্রতিবেশীকে হত্যার অভিযোগ, গ্রেফতার ১

নির্বাচিতদের প্রতিমাসে ৩০ কেজি করে চাল দুই বছর পর্যন্ত সহায়তা হিসেবে দেওয়া হবে বলে জানান কর্মকর্তা। যাচাইয়ের ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছেন নারীনির্ভর পরিবার, বিধবা, প্রতিবন্ধী, কর্মক্ষমতা হারানো ব্যক্তি ও অতিদরিদ্ররা। আবেদনকারীদের বক্তব্যে সন্তুষ্টি প্রকাশ করেন অনেকেই।

ইউএনও জানান, প্রকৃত উপকারভোগী যাতে নির্বাচিত হন, তা নিশ্চিত করতে সরাসরি সাক্ষাৎকার ছাড়া আর কোনো পদ্ধতি রাখা হয়নি। কেউ মিথ্যা তথ্য দিলে বা অসাধু উপায়ে নির্বাচিত হলে তাকে তালিকা থেকে বাদ দেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

প্রত্যক্ষদর্শীরা জানান, আগত আবেদনকারীদের সঙ্গে কর্মকর্তারা মানবিক আচরণ করেছেন। কোনো ধরণের বিশৃঙ্খলা ছাড়াই পরপর দুই দিন চলে বাছাই কার্যক্রম। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও কর্মীরা।

উপজেলার চান্দ্রা, দৌলতদিয়া, দেবগ্রাম ও উজানচর ইউনিয়নে এই বাছাই কার্যক্রম চলেছে সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত। নারী ও প্রবীণদের জন্য আলাদা ব্যবস্থা রাখায় আবেদনকারীরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

সরকারি সহায়তা নিশ্চিত করতে এমন স্বচ্ছ প্রক্রিয়া প্রশংসনীয় বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এতে সরকারের প্রতি মানুষের আস্থা যেমন বাড়ছে, তেমনি সামাজিক সুরক্ষাও নিশ্চিত হচ্ছে বলে মন্তব্য করেন ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা।

গোয়ালন্দ উপজেলা প্রশাসন জানিয়েছে, সঠিক উপকারভোগী নির্বাচিত হলে আগামী দুই বছর তাদের মাঝে নিয়মিত খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে এবং এই কার্যক্রমের মধ্য দিয়ে সরকারের মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার হবে।

সর্বশেষ সংবাদ

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত চারজন

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত চারজন

হরমুজ অবরোধে ৬০ দিনে পথ বদলেছে ১০০ বাণিজ্যিক জাহাজ

হরমুজ অবরোধে ৬০ দিনে পথ বদলেছে ১০০ বাণিজ্যিক জাহাজ

যোদ্ধা হলে ইরানের সেনাদের মুখোমুখি হোক যুক্তরাষ্ট্র, চ্যালেঞ্জ পেজেশকিয়ানের

যোদ্ধা হলে ইরানের সেনাদের মুখোমুখি হোক যুক্তরাষ্ট্র, চ্যালেঞ্জ পেজেশকিয়ানের

সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

সাইবার আইনে বাড়ছে সরকারের কনটেন্ট নিয়ন্ত্রণের ক্ষমতা

সাইবার আইনে বাড়ছে সরকারের কনটেন্ট নিয়ন্ত্রণের ক্ষমতা

জনপ্রিয় সংবাদ

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

এ সম্পর্কিত আরও পড়ুন

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত চারজন

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত চারজন

চট্টগ্রামের কর্ণফুলীতে যাত্রীবাহী মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মো. ফেরদৌস আলম (৫), মিপতা (১৭), মাইক্রোবাসচালক মুন্না (৪০) এবং পরিচয় শনাক্ত না হওয়া আরও একজন। পুলিশ ও স্থানীয়

মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটে দেশের অর্থনীতি দুর্বল হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটে দেশের অর্থনীতি দুর্বল হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

বিগত সরকার বড় বড় মেগা প্রকল্প গ্রহণের নামে ব্যাপক অর্থ লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি। তিনি বলেন, মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে। এ অবস্থা থেকে দেশকে ঘুরে দাঁড়াতে সময় প্রয়োজন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুর পাইলট স্কুল মাঠে পৌরসভার ৯টি

মৌলভীবাজারে খেলাফত মজলিসের মতবিনিময় সভা

মৌলভীবাজারে খেলাফত মজলিসের মতবিনিময় সভা

দ্বীনি মারকাজ ও মজলিস কমপ্লেক্স বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজারে কর্মী, সুধী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কমপ্লেক্স বাস্তবায়নের পরিকল্পনা, সম্ভাব্য কার্যক্রম ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডস্থ মজলিস মিলনায়তনে খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

ঢাকার লালবাগে একটি পাঁচতলা ভবনের নিচতলার পাশের বারান্দার মাটি খুঁড়ে শেখ ওয়াসিম রনি (৪৩) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. মাসুম চৌধুরী নামে একজনকে আটক করা হয়েছে। তিন লাখ টাকা সুদে নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ওয়াসিমকে হত্যা করে মাটির নিচে চাপা দেওয়া হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় তিন যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে নির্মাণাধীন একটি পরিত্যক্ত ভবনের একটি কক্ষে এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন—রাজাপুর সদর এলাকার মো. সাজ্জাদ আহমেদ আকাশ (১৯), চটিখোলা