টাঙ্গাইলের গোপালপুরে মাদকসেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে এক বছর ১১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে। গত (৫ নভেম্বর) বৃহস্পতিবার আনুমানিক রাত ১০টা দিকে, গোপালপুর পৌর এলাকার ডুবাইল গাঙ্গাপাড়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানের সময় এক ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮” এর সংশ্লিষ্ট ধারায়
রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চ ও ফেরি ঘাট পরিদর্শন করেছেন গোয়ালন্দ উপজেলা নবাগত নির্বাহী অফিসার সাথী দাস। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে পরিদর্শনকালে ইউএনও সাথী দাস দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং যাত্রীদের সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়া, যাত্রীদের দুর্ভোগ লাঘবে ঘাট এলাকার শৃঙ্খলা রক্ষার বিষয়ে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন তিনি। এসময় তিনি ঘাটে চলাচলকারী যানবাহনের সংখ্যা, যাত্রী সেবা, টিকিট
সিরাজগঞ্জের সলঙ্গা থানার অলিদহ এলাকার অটো মিশুকচালক আমিরুল ইসলাম হত্যার রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করে নিহতের অটোর বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, নিহত আমিরুল ইসলাম (২০) গত ৫ আগস্ট দুপুরে মিশুক নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে সলঙ্গা থানায় একটি নিখোঁজ সাধারণ
গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এ আইনে ‘গুম’কে রাষ্ট্র এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ মৃত্যুদণ্ড এবং অন্যান্য পর্যায়ের সংশ্লিষ্টতার ভিত্তিতে সাজা নির্ধারণ করা হবে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য
দিনাজপুরের ঘোড়াঘাটের ছয় বছরের শিশু সাইমন, যাকে সোশ্যাল মিডিয়ায় অনেকে ‘ভাইরাল সাইমন’ নামে চেনেন, আজ দৃষ্টিহীনতার কঠিন সঙ্কটে দাঁড়িয়ে। তার দুই চোখের ৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সময়মতো উন্নত চিকিৎসা না করলে সে সম্পূর্ণভাবে দৃষ্টিশক্তি হারাতে পারে। এমন খবর ছড়িয়ে পড়ায় সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে উদ্বেগ ও সহমর্মিতার ঢেউ। সাইমন উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ী এলাকার দিনমজুর সুমন মিয়ার ছেলে।
লিবিয়ায় বাংলাদেশি এক প্রবাসীকে অপহরণ করে জিম্মি রেখে ২০ লক্ষ টাকা আদায়ের ঘটনায় মানব পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নোয়াখালী। গ্রেপ্তার ব্যক্তির নাম খন্দকার রিফাত হোসেন (২৬)। তিনি টাংগাইল জেলার বাসাইল থানার কামুটিয়া গ্রামের খন্দকার রমজানের ছেলে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী পিবিআইর পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান।
ঝালকাঠিতে ডেঙ্গু পরিস্থিতি আবারও ভয়াবহ রূপ ধারণ করেছে। জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং চারটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ২৮ জন রোগী। এ ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মৃত দুই ব্যক্তি হলেন—ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার মৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের ফরিদ হোসেন (৩০) এবং একই এলাকার ষাটোর্ধ্ব তোকাবালি। তারা চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে
৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে ‘ফ্যাসিস্ট শক্তি’ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এখন প্রয়োজন অবাধ ও সুষ্ঠু নির্বাচনসহ মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করা। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বাণীতে তিনি এসব
চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়েছেন পাঁচজন নেতাকর্মী। আহতরা হলেন—সোহেল, রুবেল, খোরশেদ, ঈসমাইল ও সুমন। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্র জানায়, আহতরা বুধবার রাত ১০টার দিকে বিএনপির একটি সভা শেষে বাড়ির
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করতে মাঠপর্যায়ে সক্রিয়তা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তারই অংশ হিসেবে সিসি ক্যামেরা স্থাপিত ভোটকেন্দ্রগুলোর বিস্তারিত তালিকা প্রণয়ন করে দ্রুত জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে জেলা নির্বাচন অফিসারদের। বৃহস্পতিবার (৬ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ডিএসই থেকে জারি করা নোটিশে জানানো হয়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের শেয়ার লেনদেন তাৎক্ষণিকভাবে বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। ডিএসই জানায়, ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ,
রাজধানীর পল্টন এলাকায় বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে হাজারো মানুষ। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভে বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা গোষ্ঠীবদ্ধভাবে রাস্তায় নামে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ঘোষণার পর গণভোটের দাবিতে এটি দলটির অন্যতম বৃহৎ মিছিল হিসেবে বিবেচিত হচ্ছে। বেলা সাড়ে দশটার দিকে মিছিলের নেতৃত্ব দেন জামায়াতের
নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা আপিলের নবম দিনের শুনানি বৃহস্পতিবার (০৬ নভেম্বর) অব্যাহত রয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে দ্বিতীয় দিনের মতো এ শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এদিন রাষ্ট্রের পক্ষে শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এর আগে বুধবার প্রায় দেড় ঘণ্টা ধরে একই বিষয়ে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল। তিনি আদালতে বলেন, সংবিধানের
নোয়াখালীর সদর উপজেলায় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তিন যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও নগদ অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৫ নভেম্বর) রাতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুকসুদুস সালেহীন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এর আগে একই দিন বিকেলে উপজেলার ইসলামগঞ্জ বাজার ও দক্ষিণ হাউজিং এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—নোয়ান্নই ইউনিয়নের নুরুল আমিনের
ফিলিপাইনের সেবু প্রদেশ ঘূর্ণিঝড় কালমায়েগির তাণ্ডবের কারণে প্রাণহানি ১০০ ছাড়িয়েছে। বুধবার (৫ নভেম্বর) প্রদেশটির সরকারি মুখপাত্র রোন রামোস জানান, প্রাদেশিক রাজধানীর মেট্রো এলাকার লিলোয়ান শহরের বন্যা কবলিত এলাকা থেকে ৩৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে সেবু প্রদেশে মৃতের সংখ্যা ৭৬ জনে পৌঁছেছে। পুলিশ কর্মকর্তা স্টিফেন পোলিনার জানান, নেগ্রোস দ্বীপে টানা বৃষ্টিপাতের কারণে কমপক্ষে ১২ জন নিহত এবং আরও ১২ জন
দেশজুড়ে ডেঙ্গুর প্রভাব এখনও কমার নাম নেই। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বুধবার বিকেলে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে
জনকল্যাণমূলক প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর অনুদানের অর্থ আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে শেখ হাসিনার ছেলে ও সিআরআই’র চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়, তার বোন সায়মা হোসেন ওয়াজেদসহ মোট আটজনের বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৫ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ মামলার অনুমোদন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। মামলার অন্যান্য আসামিরা হলেন—
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন নিয়ে ভোটের লড়াইয়ে নামতে চান। বুধবার (৫ নভেম্বর) অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। অ্যাটর্নি জেনারেল বলেন, “আমি বিএনপির কাছে মনোনয়ন চেয়েছি। ইনশাআল্লাহ মনোনয়ন পাব বলে আশাবাদী। দেশের গণতন্ত্র ও বিচারব্যবস্থার সুশাসনের প্রশ্নে আগামী
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা কোথাও ঝটিকা মিছিল, সভা কিংবা সমাবেশ করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (৫ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। প্রেস সচিব বলেন, “আওয়ামী লীগের সকল সাংগঠনিক কার্যক্রম বর্তমানে বন্ধ। কেউ যদি দলীয় ব্যানারে, দলের নামে বা
দেশের জনগণের মতো সেনাবাহিনীও সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন আর্মি সদর দপ্তরের ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এর জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। বুধবার (৫ নভেম্বর) সেনাসদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক করতে, স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং জনগণের আস্থা পুনঃস্থাপন করতে
চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর জনসংযোগ চলাকালে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বায়েজিদ থানার হামজারবাগ এলাকায় এ হামলার মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, এরশাদ উল্লাহ সমর্থকদের নিয়ে গণসংযোগ করছিলেন। এসময় আকস্মিকভাবে গুলিবর্ষণ শুরু হয়। এতে তিনি গুলিবিদ্ধ হন এবং আরও কয়েকজন আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে
রাজবাড়ীর গোয়ালন্দে গ্রাম পুলিশের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস। বুধবার (৫ নভেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ইউএনও গ্রাম পুলিশের করণীয় দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি বলেন, “গ্রাম পুলিশের কর্মতৎপরতার ওপরই প্রত্যন্ত অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে নির্ভর করে। তাই দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।” তিনি ইউনিয়ন পর্যায়ের গ্রাম
“উচ্চ শিক্ষার শুরু হোক মাধ্যমিকে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা ও ক্যারিয়ার গঠনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে ঝালকাঠির নিজামিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে তরুণ প্রজন্ম সংঘ ও যুব পাঠাগারের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ প্রজন্ম সংঘ ও যুব পাঠাগারের সভাপতি এম. আমিনুল ইসলাম। অত্র বিদ্যালয়ের সহকারী
কুমিল্লার দেবীদ্বার পৌরসদরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ফ্রিজে পঁচা ও বাসি রান্না করা খাবার সংরক্ষণ করার অপরাধে তিনটি খাবার হোটেল এবং সড়কের মাঝখানে অবৈধভাবে যানবাহন পার্কিং করে যানজট সৃষ্টির দায়ে এক পরিবহনকে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময়