বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬২০ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আইন-আদালত

ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর

আইন-আদলত
আইন-আদলত , ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৫, ১১:২২

শেয়ার করুনঃ
ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর
নুসরাত ফারিয়া

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মঙ্গলবার ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন। আসামি পক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বিচারক মোস্তাফিজুর রহমান এই জামিন দেন।

গত ১৮ মে, থাইল্যান্ড যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলাটি জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময়ের একটি হত্যাচেষ্টার অভিযোগের ভিত্তিতে দায়ের করা হয়। গ্রেপ্তারের পর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে বিচারক প্রথমে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরপর দুপুরে পুলিশ প্রহরায় তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। নুসরাত ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করেন এবং পরে ২০১৩ সালে উপস্থাপক হিসেবে কাজ করেন। এরপর তিনি নাটকে অভিনয় শুরু করেন এবং ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমায় বড়পর্দায় অভিষেক করেন।

আরও

ই-বেইল বন্ডে জামিন প্রক্রিয়ায় গতি জামিন পেলেই ছাড়-আইন উপদেষ্টা

ই-বেইল বন্ডে জামিন প্রক্রিয়ায় গতি জামিন পেলেই ছাড়-আইন উপদেষ্টা

ঢালিউড এবং টালিউড মিলিয়ে প্রায় ২০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে ঈদে মুক্তিপ্রাপ্ত ‘জিন-৩’ সিনেমায় তার অভিনয় দর্শকদের মনোযোগ আকর্ষণ করে। গ্রেপ্তারের পর বিভিন্ন মহল থেকে তার সমর্থনে ও নিন্দায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এক বিবৃতিতে জানায়, নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করছে। তারা আরো উল্লেখ করে, জুলাই গণঅভ্যুত্থানের সময় গুলিতে অভিযুক্ত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বাধাহীন দেশত্যাগ করেছেন। অন্যদিকে, ৬২৬ জনের পরিচয় এখনও গোপন রাখা হচ্ছে, যারা ওই ঘটনার সঙ্গে জড়িত।

বিবৃতিতে আরও বলা হয়েছে, জুলাই গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ফ্যাসিবাদী ও তাদের সমর্থকরা সামাজিক মাধ্যমে অব্যাহতভাবে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। ফলে প্রকৃত দোষীদের আইনের আওতায় না এনে নুসরাতসহ অন্যান্যকে মামলায় আটকে রাখা বিচার প্রক্রিয়াকে দুর্বল করে।

নুসরাত ফারিয়াহত্যাচেষ্টা মামলাঢাকাই সিনেমা নায়িকাকাশিমপুর কারাগার
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

সর্বশেষ সংবাদ

ই-হেলথ কার্ড বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ই-হেলথ কার্ড বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

শ্রীলঙ্কার উপকূলে ইরানি জাহাজে হামলা, নিখোঁজ শতাধিক!

শ্রীলঙ্কার উপকূলে ইরানি জাহাজে হামলা, নিখোঁজ শতাধিক!

২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে ইসি

২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে ইসি

প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন

প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন

সিরাজগঞ্জে পুকুর দখল নিয়ে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

সিরাজগঞ্জে পুকুর দখল নিয়ে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

পুলিশের জন্য ১০ হাজার নিয়োগ, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা

পুলিশের জন্য ১০ হাজার নিয়োগ, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ

এ সম্পর্কিত আরও পড়ুন

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংশ্লিষ্ট আসনগুলো হলো ঢাকা-৬, ঢাকা-৭ এবং গাইবান্ধা-৪। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) করা ওই আবেদনের পর নির্বাচনি ট্রাইব্যুনাল এই তিন আসনের সব ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ প্রয়োজনীয় নথি আদালতের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন। জানা গেছে, এর আগে গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়ম সংক্রান্ত

উখিয়া-টেকনাফের সাবেক এমপি বদির জামিন

উখিয়া-টেকনাফের সাবেক এমপি বদির জামিন

জুলাই-আগস্টে দায়ের হওয়া হত্যাচেষ্টার মামলায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হাইকোর্ট থেকে তিনি জামিন লাভ করেন। এর আগে ২০২৪ সালের ২০ আগস্ট একই মামলায় চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আবদুর রহমান বদি বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রার্থী হিসেবে নবম ও

রূপপুরে জালিয়াতি তদন্তে হাইকোর্টের কঠোর নির্দেশ

রূপপুরে জালিয়াতি তদন্তে হাইকোর্টের কঠোর নির্দেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জনবল নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবকে প্রধান করে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কমিটিকে দুই মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন দেশের সবচেয়ে ব্যয়বহুল

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

গত ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফলাফল বাতিল এবং গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন বলে সাংবাদিকদের জানান। রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব এবং আইন সচিবকে বিবাদী করা হয়েছে। আইনজীবী সূত্র জানায়, রিটের মাধ্যমে গণভোট পরিচালনা ও ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে আইনি প্রশ্ন তোলা

প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৪। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিচারক রবিউল আলম রায় ঘোষণা করেন। একই মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুটি মামলায় ২ বছর করে মোট ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত টিউলিপকে ১ লাখ টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করেন। এছাড়া শেখ