শনিবার, ১৫ আগস্ট, ২০২৬১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলার মূলহোতা বছির কবিরাজ গ্রেপ্তার

মইনুল হক মৃধা
মইনুল হক মৃধা রাজবাড়ী, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৫, ১২:৫৭

শেয়ার করুনঃ
রাজবাড়ীতে পুলিশের ওপর হামলার মূলহোতা বছির কবিরাজ গ্রেপ্তার

রাজবাড়ীর বসন্তপুর ইউনিয়নে পুলিশের ওপর হামলার ঘটনায় অবশেষে গ্রেপ্তার হয়েছে মূল হোতা বছির কবিরাজ। মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজবাড়ী জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করে। গ্রেপ্তারকৃত বছির সদর উপজেলার লক্ষীপুর গ্রামের বাসিন্দা এবং হবি কবিরাজের ছেলে। তাকে রাজবাড়ী সদর থানায় জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

ঘটনার সূত্রপাত হয় গত রবিবার বিকেলে রাজাপুর মধ্যপাড়ায় হত্যাকাণ্ডের বিচার দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন থেকে। নিহত রুপল শেখকে হত্যার প্রতিবাদে স্থানীয়রা রাস্তায় নেমে আসে। মানববন্ধন চলাকালে উত্তেজিত কিছু অংশগ্রহণকারী রুপল হত্যা মামলার আসামিদের বাড়িতে ভাঙচুর শুরু করলে পুলিশের উপ-পরিদর্শক সাব্বির হোসেন ও সহকারী উপ-পরিদর্শক আবুল হাশেম বাধা দেন।

বাধা দেয়ার পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কয়েকজন হামলাকারী পুলিশের ওপর আক্রমণ চালায়। এই হামলায় এসআই সাব্বির হোসেন মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হন। ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ তাৎক্ষণিকভাবে দুইজনকে আটক করে এবং পরদিন আরও অভিযানে নামে।

আরও

১৫ আগস্ট ঘিরে নলছিটিতে পুলিশের মহড়া, আ.লীগের ৫ নেতা গ্রেফতার

১৫ আগস্ট ঘিরে নলছিটিতে পুলিশের মহড়া, আ.লীগের ৫ নেতা গ্রেফতার

এরই ধারাবাহিকতায় সোমবার আহত এসআই নিজেই বাদী হয়ে মোট ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫-৩০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অন্যান্য আসামিদেরও চিহ্নিত করে একে একে গ্রেপ্তার অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সোমবার রাতেই ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে মনির হোসেন মোল্লা ও মোসলেম মোল্লাকে গ্রেফতার করা হয়। তারা মামলার ১ নম্বর ও ২ নম্বর এজাহারভুক্ত আসামি। ইতিমধ্যে তাদেরকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে পুরো ঘটনার পেছনে যে হত্যাকাণ্ড, সেই রুপল শেখের মৃত্যুর ঘটনাও চাঞ্চল্য সৃষ্টি করেছে এলাকায়। এক প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণ এবং চুরির অপবাদ দিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এই হত্যার ঘটনায়ও পৃথক মামলা হয়েছে এবং কয়েকজন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, দুটি মামলাই গুরুত্ব সহকারে তদন্ত করে বিচার নিশ্চিত করা হবে।

রাজবাড়ীপুলিশের ওপর হামলাবছির কবিরাজরুপল শেখ হত্যাকাণ্ড
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

দৌলতদিয়া ফেরিঘাট ও ওয়েব্রিজ স্কেল পরিদর্শনে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান

দৌলতদিয়া ফেরিঘাট ও ওয়েব্রিজ স্কেল পরিদর্শনে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান

খালেদা জিয়ার ৮২ তম জন্মদিনে হিলিতে দোয়া ও খাবার বিতরণ

খালেদা জিয়ার ৮২ তম জন্মদিনে হিলিতে দোয়া ও খাবার বিতরণ

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে সরাইলে দোয়া ও মিলাদ

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে সরাইলে দোয়া ও মিলাদ

ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন ট্রাকহেলপারের মরদেহ উদ্ধার

ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন ট্রাকহেলপারের মরদেহ উদ্ধার

কালিয়াকৈরে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৩

কালিয়াকৈরে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৩

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

এ সম্পর্কিত আরও পড়ুন

দৌলতদিয়া ফেরিঘাট ও ওয়েব্রিজ স্কেল পরিদর্শনে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান

দৌলতদিয়া ফেরিঘাট ও ওয়েব্রিজ স্কেল পরিদর্শনে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট ও উপজেলা সংলগ্ন ওয়েব্রিজ স্কেল (ওয়েট ব্রিজ) পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান এটিএম আব্দুল বারী ড্যানি।  শনিবার (১৫ আগস্ট) বিকেল ৩টার দিকে তিনি এসব স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনের অংশ হিসেবে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ফেরিঘাটের সার্বিক কার্যক্রম, যানবাহনের ওজন নির্ধারণ, টিকিটিং ব্যবস্থা এবং ঘাটের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এর আগে তারা আরিচা

খালেদা জিয়ার ৮২ তম জন্মদিনে হিলিতে দোয়া ও খাবার বিতরণ

খালেদা জিয়ার ৮২ তম জন্মদিনে হিলিতে দোয়া ও খাবার বিতরণ

দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিএনপির সাবেক চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টায় হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে হিলি ক্বাছামিয়া ইমদাদুল উলুম কওমি মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে সরাইলে দোয়া ও মিলাদ

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে সরাইলে দোয়া ও মিলাদ

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সরাইলে  দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বাদ আছর সরাইল উপজেলা বিএনপি   উদ্যোগে সরাইল উপজেলা সদর উচালিয়াপাড়া মাদরাসা  মসজিদে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।  উক্ত দোয়ার মাহফিলে সরাইল উপজেলা বিএনপি  সভাপতি মো.আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর" নেতৃত্বে দলের স্থানীয়

ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন ট্রাকহেলপারের মরদেহ উদ্ধার

ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন ট্রাকহেলপারের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর গ্রামে নিখোঁজের চার দিন পর রমজান আলী (৪৫) নামের এক ট্রাকহেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে বিষয়খালী বাজারের পাশে বেগবতী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে তা ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত রমজান আলী ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত মোদাচ্ছের আলীর ছেলে। তিনি পেশায় ট্রাকের হেলপার ছিলেন। পরিবারের সদস্যদের ভাষ্য, রমজান

কালিয়াকৈরে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৩

কালিয়াকৈরে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৩

গাজীপুরের কালিয়াকৈর বাইপাস এলাকায় বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) বিকেলে বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাইপাস সড়কে চলাচলরত একটি বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন আরও তিনজন। প্রাথমিকভাবে নিহতদের মধ্যে হানিফ