দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১২ এপ্রিল) দিনগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মুন্সির বিরুদ্ধে সাগরের মোহনায় মাছ ধরতে চাঁদা আদায়ের অভিযোগ এনেছেন এক জেলে। নিখিল হাওলাদার নামে ওই জেলে শনিবার (১২ এপ্রিল) সকালে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগটি প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে নিখিল হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরে তিনি সাগরের মোহনায় মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন।
ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডায় আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে আবারও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন দেখা দিয়েছে। কারিগরি ত্রুটির কারণে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে বন্ধ হয়ে যায়। এর আগে গত ৮ এপ্রিল প্রথম ইউনিটটিও বন্ধ হয়ে যায়, তবে সেটি এখন পুনরায় চালু হয়েছে এবং সেখান থেকে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে। বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটের প্রত্যেকটির উৎপাদন ক্ষমতা ৮০০ মেগাওয়াট।
সারাদেশের চা শিল্পাঞ্চলের শ্রমিক প্রতিনিধিদের অংশগ্রহণে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৮ নম্বর কালিঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগানের খেলার মাঠে অনুষ্ঠিত হলো ‘ফাগুয়া উৎসব’। শনিবার (১২ এপ্রিল) বিকেলে আয়োজিত এ বর্ণিল উৎসবে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং মৌলভীবাজার জেলা প্রশাসন ও ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের যৌথ ব্যবস্থাপনায় দেশজ সংস্কৃতির এক অনন্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উৎসবের উদ্বোধন ঘোষণা করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও খ্যাতিমান নির্মাতা
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন। এই দুই দেশের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক শেষে তিনি শনিবার দেশে প্রত্যাবর্তন করেন বলে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে। রাশিয়ায় অবস্থানকালে সেনাবাহিনী প্রধান উপ-প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আলেকজান্ডার ফোমিনের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে প্রশিক্ষণ সহযোগিতা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, জনশক্তি রপ্তানি, উচ্চশিক্ষা
বরগুনার পাথরঘাটা উপজেলায় ফেক ফেসবুক আইডি ব্যবহার করে একাধিকবার সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট দেয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্মৃতি রানী সমদ্দার নামে এক নারী। ১২ এপ্রিল শনিবার বেলা ১১টায় পাথরঘাটা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এ সময় তার স্বামী শিশির রঞ্জন সমদ্দারও উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে স্মৃতি রানী জানান, তার ছেলে প্রান্ত সমদ্দার নিজের আসল ফেসবুক আইডি
নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিয়ের বিষয়ে বাগবিতণ্ডার জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রাকিব উদ্দিন (৩০) একই গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। শনিবার দুপুরে নিহতের স্ত্রী তাজনাহার বাদী হয়ে হাতিয়া থানায় হত্যার মামলা দায়ের করেন। পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত ছোট ভাই মো. সাকিব (২৪)
বরিশালের রূপাতলী এলাকায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন মোসাম্মৎ অনামিকা জেসমিন নামে এক গৃহবধূ। তিনি অভিযোগ করেছেন, ছাত্রলীগ নেতার নেতৃত্বে একদল ব্যক্তি গভীর রাতে পুলিশ পরিচয়ে তার বাসায় প্রবেশ করে তল্লাশি চালায় এবং হুমকি দিয়ে পালিয়ে যায়। ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ও তার পরিবার। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ অনামিকা
কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স খুলতেই আবারও আলোচনায় চলে এসেছে এক বেনামি চিরকুট। বিপুল অঙ্কের নগদ অর্থ, স্বর্ণালংকার, রৌপ্য ও দেশি-বিদেশি মুদ্রার ভিড়ে একটি চিরকুট আলাদা করে নজর কেড়েছে। সেখানে লেখা ছিল এক অদৃশ্য ব্যক্তির রাজনৈতিক আকাঙ্ক্ষা—বাংলাদেশ জামায়াতে ইসলামীর ক্ষমতায় আসা নিয়ে তার দোয়া ও আকুতি। চিরকুটে লেখা ছিল, “হে আল্লাহ, আমি বাংলাদেশ জামায়াতে ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। হে আল্লাহ, আমার দোয়া
ঝালকাঠির নলছিটি উপজেলায় এক পুলিশ সদস্যের বাড়িতে সংঘটিত ডাকাতি ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গভীর রাতে সংঘটিত এই ঘটনায় দুর্বৃত্তরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার পর বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরের সমস্ত মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। [https://enews71.com/storage/JzjLr5SBJYyuvqyAUnDFhQCWgDZ614bbHoN1FkZD.jpg]পুলিশ সদস্যর বাড়িতে ডাকাতি [https://enews71.com/storage/JzjLr5SBJYyuvqyAUnDFhQCWgDZ614bbHoN1FkZD.jpg] শুক্রবার দিবাগত রাত একটার দিকে উপজেলার মগড় ইউনিয়নের ডুবিল গ্রামে
ঝালকাঠি সদর উপজেলার রমানাথপুর গ্রামে এক গৃহবধূ তার দেবরের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে মামলা করেছেন। অভিযুক্ত দীন মোহাম্মদ খান ওরফে রাজু (৩৫) মামলা দায়েরের পর থেকে বাদীর বাড়ির আশপাশে ঘোরাফেরা করছে এবং মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলাটি গ্রহণ করে সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলামকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার এজাহারে
পিরোজপুরের মঠবাড়িয়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে দুই যুবক দণ্ডিত হওয়ার ঘটনা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। শনিবার সকালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত ভূগোল পরীক্ষায় প্রক্সির অভিযোগে গ্রেফতার করা হয় তাদের। স্থানীয় খাস মহল লতীফ ইনস্টিটিউশন কেন্দ্রে এই ঘটনাটি ঘটে। পরীক্ষার সময় সন্দেহ হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষার্থীদের পরিচয় যাচাই করেন। এতে মোঃ ইয়াসিন নামে এক যুবক প্রকৃত পরীক্ষার্থী না হওয়ায় বিষয়টি সামনে
ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্যে বেশ কিছুদিন ধরেই মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে মিসর ও কাতার। চলতি বছরের জানুয়ারিতে চুক্তি হলেও মার্চে ইসরায়েলের হামলার মাধ্যমে তা ভঙ্গ হয়। এরপর থেকে উভয় পক্ষই নিজেদের শর্তে অনড় থাকায় নতুন করে যুদ্ধবিরতির আলোচনা আটকে যায়। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে কিছুটা নমনীয় হয়েছে দখলদার ইসরায়েল। মিসরের প্রস্তাবে ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতি এবং আটজন জীবিত
গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে ‘মার্চ ফর গাজা’ শীর্ষক এক প্রতিবাদ কর্মসূচি। নানা শ্রেণি-পেশার মানুষ, রাজনীতিবিদ, কবি-সাহিত্যিক এবং তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণে কর্মসূচিটি পরিণত হয় এক বিশাল গণজমায়েতে। শনিবার দুপুরের দিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই কর্মসূচির মূল মঞ্চে দাঁড়িয়ে ‘মার্চ ফর গাজা’র ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর
পিরোজপুরের কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে তিনজন গাঁজা ব্যবসায়ীসহ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে এ অভিযান চালানো হয়। কাউখালী থানার এসআই রাকিব হাসানের নেতৃত্বে এক দল পুলিশ আমরাজুরি ইউনিয়নের সোনাকুর গ্রাম থেকে রনজিত চন্দ্র মাঝিকে গাঁজাসহ আটক করে। একই সময়ে এসআই জয়দেব ধরের নেতৃত্বে আরেকটি টিম একই ইউনিয়ন থেকে মোঃ হিরন
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার আলোচিত ক্যাসিনো সম্রাট মিজান হাওলাদার (৪২) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ এর অভিযানে গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) সকাল ৯টার দিকে ঝালকাঠি শহরের মিনিপার্ক এলাকা থেকে তাকে আটক করা হয়। মিজান দীর্ঘদিন ধরে ক্যাসিনো ব্যবসার সাথে যুক্ত ছিলেন, এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মিজানের গ্রেপ্তার নিয়ে স্থানীয় প্রশাসন এবং সাধারণ জনগণের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে, কারণ তার
নওগাঁর আত্রাইয়ে প্রেমের সম্পর্কের জটিলতা থেকে মুক্তি না পেয়ে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। উপজেলার খনজোর গ্রামে শনিবার সকালে ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহত তরুণীর নাম তানিয়া সুলতানা রিতু, যার বয়স ১৯ বছর এবং সে রফিকুল ভান্ডারির মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, তিন বছর আগে রিতুর সঙ্গে ইসলামগাঁথী গ্রামের মৃত মানিক চন্দ্রের ছেলে মোহন্ত কুমার নামে এক ব্যক্তির প্রেমের
ঝালকাঠির নলছিটিতে এক মাদক মামলায় ছয় মাসের সাজা এড়াতে দশ বছর ধরে পলাতক থাকা সোহেল হাওলাদার অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। শনিবার তাকে আদালতের মাধ্যমে ঝালকাঠি জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত সোহেল হাওলাদার (৩৫) নলছিটি পৌরসভার মল্লিকপুর এলাকার মৃত হারুন হাওলাদারের ছেলে। ২০১৪ সালে বরিশাল সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় তাকে ছয় মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অন্তরবর্তী সরকারের আমলেই বিচারক সংকট, অবকাঠামোগত উন্নয়নসহ সব প্রয়োজনীয় সংস্কার করা হবে। শনিবার (১২ এপ্রিল) সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের ভবন নির্মাণের জন্য পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তার ভাষ্য অনুযায়ী, দেশের প্রতিটি জেলায় বিচারক সংকট এবং এজলাস সংকট একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বান্দরবানে বর্তমানে যে কোর্টটি রয়েছে, সেখানে জায়গার
ঝালকাঠির নলছিটি উপজেলায় শিক্ষার প্রসারে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে এম. খান বৃত্তি ফাউন্ডেশন। প্রতি বছরের মতো এবারও পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেছে প্রতিষ্ঠানটি। শনিবার (১২ এপ্রিল) সকালে নলছিটি উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক আনুষ্ঠানিক পরিবেশে ৯৪ জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়। বৃত্তির জন্য গত বছরের ২২ ও ২৩ নভেম্বর উপজেলার ১১৫টি স্কুল ও মাদরাসা থেকে মোট
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কচুয়ায় পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। স্থানীয় যুব সমাজের উদ্যোগে খন্দকার বাড়ির মাঠে এ আয়োজন করা হয়। শনিবার সকাল থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় ১৫টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগীদের মধ্যে ছিল কাঁঠালিয়া, রাজাপুর, বেতাগী ও বরগুনার বিভিন্ন এলাকার ঘোড়ার মালিকরা। ঘোড়দৌড় দেখতে হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত হন। নারী-পুরুষ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দুর্গম কুশাহাটা চরাঞ্চলে আগুনে পুড়ে সর্বস্ব হারানো ইসলাম মোল্লার পরিবারের পাশে দাঁড়িয়েছেন আমেরিকা প্রবাসী মো. ফরহাদুল হক। শনিবার দুপুরে তিনি ইসলাম মোল্লাকে ঘর তৈরির জন্য এক বান্ডিল ঢেউটিন দিয়ে সহায়তা করেন। ফরহাদুল হক রাজবাড়ী সদর উপজেলার চর ধোপাখালি এলাকার বাসিন্দা। তিনি জানুয়ারি ২০২৫ সালে উচ্চশিক্ষার জন্য স্ত্রীসহ আমেরিকা গিয়েছিলেন। পত্রিকা ও অনলাইনে ইসলাম মোল্লার দুর্ভাগ্যের খবর দেখে
পটুয়াখালী সদর উপজেলায় এক বৃদ্ধের হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে আউলিয়াপুর ইউনিয়নের বড় আউলিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম মো. আলমগীর তালুকদার (৫৫)। তিনি জৈনকাঠী ইউনিয়নের মৃত মোজাম্মেল হক তালুকদারের ছেলে ছিলেন। আলমগীর বাড়িতে একাই থাকতেন, তার স্ত্রী ও সন্তান ঢাকায় চাকরি করতেন। স্থানীয় চৌকিদার মো. আলম জানান, আলমগীরের পরিবারের সদস্যরা
শনিবার ভোরে মৌলভীবাজারের কমলগঞ্জে এক বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায় এবং দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। প্রাথমিকভাবে প্রায় ৫-৬ লাখ টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে কমলগঞ্জ চৌমুহনাস্থ শাহজালাল হোটেল অ্যান্ড রেস্তোরাঁর সত্ত্বাধিকারী হাজী মোঃ দুরুদ মিয়ার বসতঘরে। ভোররাতে হঠাৎ আগুন লাগে এবং দ্রুত তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ঘরের কয়েকটি