রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬২২ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

সংস্কারের জন্য তাড়াহুড়ো নয়, সময় দরকার: ইইউ দূত

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৫ মে ২০২৫, ১৫:৫৮

শেয়ার করুনঃ
সংস্কারের জন্য তাড়াহুড়ো নয়, সময় দরকার: ইইউ দূত
ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশ

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোর তৈরির উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, রোহিঙ্গারা যেখানেই থাকুক, তাদের খাদ্য ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নজর দেওয়া জরুরি।

জাতীয় প্রেসক্লাবে সোমবার অনুষ্ঠিত ডিক্যাব টকে এসব কথা বলেন মাইকেল মিলার। তিনি বলেন, রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছাতে করিডোর ব্যবস্থা একটি সময়োপযোগী পদক্ষেপ। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কারের ধারাবাহিকতা দেখতে চায়।

মাইকেল মিলার জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য মতপ্রকাশের স্বাধীনতা এবং একটি স্বাধীন বিচার বিভাগ অপরিহার্য। এসব অর্জনে বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

আরও

বিদিশা এরশাদকে হাইকোর্টের জামিন, মুক্তিতে নেই আইনি বাধা

বিদিশা এরশাদকে হাইকোর্টের জামিন, মুক্তিতে নেই আইনি বাধা

তিনি বলেন, সংস্কারের জন্য বাংলাদেশকে পর্যাপ্ত সময় দিতে হবে। নির্বাচন কখন হবে, সেটি দেশের অভ্যন্তরীণ বিষয়। ইউরোপীয় ইউনিয়ন এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময় চাপিয়ে দিতে চায় না, বরং একটি অংশগ্রহণমূলক, আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন হোক সেটাই ইইউ’র লক্ষ্য।

ইউরোপীয় ইউনিয়ন ভিসা সংক্রান্ত সমস্যার কথাও স্বীকার করেছে। মিলার জানান, যেসব দেশের ভিসা তৃতীয় দেশ থেকে নিতে হয়, সেই প্রক্রিয়াগুলোর জটিলতা কমাতে চেষ্টা চলছে। পাশাপাশি পাচার হওয়া টাকার বিচার প্রক্রিয়া কয়েক বছর সময় নেবে বলেও ইঙ্গিত দেন তিনি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সম্প্রতি আলোচিত জুলাই গণহত্যা প্রসঙ্গে ইইউ রাষ্ট্রদূত বলেন, দোষীদের বিচার অবশ্যই হতে হবে। তবে সেই বিচার যেন আন্তর্জাতিক মান বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে হয়, সেটি নিশ্চিত করা জরুরি।

বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এটি এখনো বড় চ্যালেঞ্জ। তবে ইতিবাচক দিক হলো, পরিস্থিতির উন্নতির চেষ্টাও দৃশ্যমান। ইইউ এই উন্নয়নের ধারাবাহিকতাকে উৎসাহিত করতে চায়।

ইইউইইউ রাষ্ট্রদূত বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল

এছাড়া নারী সংস্কার কমিশন নিয়ে আলোচনার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। তার মতে, এই আন্দোলন বাংলাদেশের নিজস্ব রাজনৈতিক বাস্তবতার সঙ্গে যুক্ত, তাই তা অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া উচিত ! 

সর্বশেষ সংবাদ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

রোহিঙ্গা সংকট এখন মানবিক নয়, আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট এখন মানবিক নয়, আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

এনবিআর আন্দোলনের ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ করল আইআরডি

এনবিআর আন্দোলনের ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ করল আইআরডি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

বিদিশা এরশাদকে হাইকোর্টের জামিন, মুক্তিতে নেই আইনি বাধা

বিদিশা এরশাদকে হাইকোর্টের জামিন, মুক্তিতে নেই আইনি বাধা

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি

ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

এ সম্পর্কিত আরও পড়ুন

রোহিঙ্গা সংকট এখন মানবিক নয়, আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট এখন মানবিক নয়, আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার বাংলাদেশে অবস্থান দেশের ওপর বড় ধরনের চাপ তৈরি করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এই সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গা সংকট এখন আর শুধু মানবিক বিষয় নয়। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে রোহিঙ্গা সংকট নিয়ে উদ্ভূত চ্যালেঞ্জ ও সমাধানের কৌশল বিষয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে

এনবিআর আন্দোলনের ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ করল আইআরডি

এনবিআর আন্দোলনের ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ করল আইআরডি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। রাষ্ট্রপতির কাছে দণ্ড মওকুফের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (৬ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইআরডি। ২০২৫ সালে এনবিআর সংস্কার নিয়ে কর্মকর্তাদের ওই আন্দোলন একপর্যায়ে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের বাধা সৃষ্টি করেছিল। পরে ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় আন্দোলন প্রত্যাহার করা হয়। আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ৩৯

বিদিশা এরশাদকে হাইকোর্টের জামিন, মুক্তিতে নেই আইনি বাধা

বিদিশা এরশাদকে হাইকোর্টের জামিন, মুক্তিতে নেই আইনি বাধা

প্রতারণার মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বিদিশার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফজলুর

জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা, ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা প্রধানমন্ত্রীর

জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা, ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা প্রধানমন্ত্রীর

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিষয়টি নিয়ে একাধিক সংবাদমাধ্যমেও একই বক্তব্য প্রকাশিত হয়েছে। প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে আলোচনা চলছে। ভারতের সঙ্গে হাজার

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঠাকুরগাঁও যাবেন তিনি। ২১ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর নিজ জেলায় এটিই তাঁর প্রথম সফর। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁও শহরজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও সরকারি স্থাপনাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে এবং