মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬২৫ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অনুসন্ধান

অনুসন্ধানের ফলাফল (১০২৭৭৬)

১০২৭৭৬ টি ফলাফলের মধ্যে ২১৮৫ থেকে ২২০৮ টি দেখানো হচ্ছে

পৃষ্ঠা ৯২/৪২৮৩

আদালতের রায়ে সংসদ সদস্য হচ্ছেন বিএনপির সারোয়ার আলমগীর

আদালতের রায়ে সংসদ সদস্য হচ্ছেন বিএনপির সারোয়ার আলমগীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে বিজয়ী বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট। তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে গত ২ জুলাই রুলের ওপর শুনানি শেষে আদালত ৯ জুলাই রায়ের দিন ধার্য

বসবাসযোগ্যতায় পিছিয়ে ঢাকা, পরিবেশ রক্ষায় কঠোর বার্তা প্রধানমন্ত্রীর

বসবাসযোগ্যতায় পিছিয়ে ঢাকা, পরিবেশ রক্ষায় কঠোর বার্তা প্রধানমন্ত্রীর

বিশ্বের সবচেয়ে কম বসবাসযোগ্য শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান তৃতীয় হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীকে এই অবস্থা থেকে বের করে আনতে পরিকল্পিত নগরায়ণ, পরিবেশ সংরক্ষণ এবং নির্বিচারে শিল্পকারখানা স্থাপনের প্রবণতা বন্ধে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান

ধলাই বাঁধ ভেঙে কমলগঞ্জে প্লাবিত পঁচিশ গ্রামের হাজারো মানুষ

ধলাই বাঁধ ভেঙে কমলগঞ্জে প্লাবিত পঁচিশ গ্রামের হাজারো মানুষ

টানা ভারী বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের দুটি স্থানে ভাঙন দেখা দেওয়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে ইসলামপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে নতুন করে ভাঙন দেখা দেয়। এর আগে বুধবার রাত ১০টার দিকে একই ইউনিয়নের মখাবিল এলাকার পুরাতন মসজিদের সামনে আরেকটি বাঁধ ভেঙে যায়।

রায়গঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

রায়গঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে বজ্রপাতে রিয়াদ (১১) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত রিয়াদ বৈকুণ্ঠপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্রে জানা

খানাখন্দে ভরা গোপালপুর সড়ক, ঝুঁকিতে প্রতিদিন হাজারো মানুষের চলাচল

খানাখন্দে ভরা গোপালপুর সড়ক, ঝুঁকিতে প্রতিদিন হাজারো মানুষের চলাচল

টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের প্রাণকেন্দ্র পুরাতন পৌর চত্বর এলাকার প্রধান সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পথচারী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। সামান্য বৃষ্টিতেই সড়কের গর্তগুলোতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হাজারো মানুষকে। স্থানীয়দের অভিযোগ, পুরাতন পৌর চত্বর গোপালপুর বাজারে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বাজারে

নতুন রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দেশের আরও দশ জেলা

নতুন রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দেশের আরও দশ জেলা

দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় আধুনিক রেলসেবা পৌঁছে দিতে জাতীয় রেল নেটওয়ার্ক সম্প্রসারণে বড় উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে রেলসেবাবঞ্চিত ১০টি জেলাকে জাতীয় রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে বর্তমানে রেল যোগাযোগ থাকা ৪৯ জেলার সঙ্গে নতুন আরও ১০টি জেলা যুক্ত হবে। ফলে দেশের ৫৯টি জেলা সরাসরি রেল যোগাযোগের আওতায় আসবে এবং পর্যায়ক্রমে সব ৬৪ জেলাকে

ভারী বর্ষণে বান্দরবানে পর্যটন কার্যক্রম স্থগিত, সতর্ক প্রশাসন

ভারী বর্ষণে বান্দরবানে পর্যটন কার্যক্রম স্থগিত, সতর্ক প্রশাসন

টানা ভারী বর্ষণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পূর্বে জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে বুধবার (৮ জুলাই) এ সিদ্ধান্ত জানানো হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত জরুরি গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যমান আবহাওয়াজনিত পরিস্থিতি এবং সম্ভাব্য ঝুঁকি

মনু-ধলাই বিপৎসীমার ওপরে, নতুন বন্যা শঙ্কায় মৌলভীবাজারবাসী

মনু-ধলাই বিপৎসীমার ওপরে, নতুন বন্যা শঙ্কায় মৌলভীবাজারবাসী

টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে অন্তত ৭ থেকে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। বুধবার (৮ জুলাই) রাত প্রায় ১০টার দিকে ইসলামপুর ইউনিয়নের মখাবিল এলাকার পুরাতন মসজিদের সামনের বাঁধে প্রায় ১০০ মিটার অংশজুড়ে ভাঙন দেখা দেয়। এতে ইসলামপুর ও আদমপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। স্থানীয় সূত্র জানায়,

সামান্য বৃষ্টিতেই ডুবছে সরাইল, স্থায়ী সমাধান চান এলাকাবাসী

সামান্য বৃষ্টিতেই ডুবছে সরাইল, স্থায়ী সমাধান চান এলাকাবাসী

সরাইলে সামান্য থেকে মাঝারি বৃষ্টিপাত হলেই উপজেলা সদর এলাকার বিভিন্ন সরকারি অফিস, গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও আবাসিক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। বৃষ্টির পরপরই প্রধান সড়ক, অলিগলি ও বিভিন্ন মোড়ে হাঁটুসমান পানি জমে থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও পথচারীদের প্রতিদিন ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। উপজেলার ভূমি অফিসের প্রধান ফটকের সামনেও সামান্য বৃষ্টিতেই

সরকারি ব্যয়ের জবাবদিহিতায় পিএসির নেতৃত্বে ডা. তাহের

সরকারি ব্যয়ের জবাবদিহিতায় পিএসির নেতৃত্বে ডা. তাহের

ত্রয়োদশ জাতীয় সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি ‘সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা-১১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার জাতীয় সংসদের বৈঠকে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। নবগঠিত এই কমিটিতে সভাপতির পাশাপাশি প্রধান বিরোধীদল বিএনপির ১২ জন এবং

আর্জেন্টিনার জয়ে রেফারির ভূমিকা নিয়ে মিশরের বিস্ফোরক অভিযোগ

আর্জেন্টিনার জয়ে রেফারির ভূমিকা নিয়ে মিশরের বিস্ফোরক অভিযোগ

বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় লড়াইয়ে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর ক্ষোভে ফেটে পড়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের দাবি, ম্যাচজুড়ে রেফারির একাধিক সিদ্ধান্ত অন্যায্য ও পক্ষপাতদুষ্ট ছিল, যার সরাসরি প্রভাব পড়েছে ম্যাচের ফলাফলে। এ কারণে বিশ্বমঞ্চে এমন অবিচারের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি। গত বুধবার প্রকাশিত এক বিবৃতিতে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, জাতীয় দলের অধিকার ও স্বার্থ

বৃষ্টি ঝড়ের মৌসুমে অচল দেশের সব আবহাওয়া রাডার ব্যবস্থা

বৃষ্টি ঝড়ের মৌসুমে অচল দেশের সব আবহাওয়া রাডার ব্যবস্থা

দেশজুড়ে মৌসুমি বায়ু সক্রিয়, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টি অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে দেশের দুর্যোগ পূর্বাভাস ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি আবহাওয়া রাডারের পাঁচটিই অচল হয়ে পড়েছে। সর্বশেষ গত ৪ জুলাই ঢাকা অঞ্চলের রাডারও বিকল হওয়ায় বর্তমানে দেশের কোনো আবহাওয়া রাডারই কার্যকর নেই। আবহাওয়া অধিদপ্তরের অধীনে ঢাকা, রংপুর, মৌলভীবাজার, কক্সবাজার এবং পটুয়াখালীর খেপুপাড়ায় পাঁচটি রাডার স্থাপন করা

রেফারিং বিতর্কে শান্ত দেশম, নজর শুধুই মরক্কো ম্যাচে

রেফারিং বিতর্কে শান্ত দেশম, নজর শুধুই মরক্কো ম্যাচে

বিশ্বকাপজুড়ে রেফারিং ও ভিএআর বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে কঠিন প্রশ্নের মুখোমুখি হয়েছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। আর্জেন্টিনা–মিশর ম্যাচকে ঘিরে নতুন করে বিতর্ক ছড়িয়ে পড়ার পর সাংবাদিকরা রেফারিং নিয়ে তার মতামত জানতে চাইলে তিনি সংযত প্রতিক্রিয়া জানান। দেশম বলেন, রেফারিদের প্রতি তার পূর্ণ সম্মান রয়েছে। ফ্রান্স ও মরক্কোর মধ্যকার ম্যাচ পরিচালনার দায়িত্বে রেফারি, সহকারী রেফারিসহ পুরো দলই আর্জেন্টিনার

সক্রিয় মৌসুমি বায়ুতে দেশজুড়ে ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ুতে দেশজুড়ে ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবার (৯ জুলাই) দেশের সব বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কয়েকটি বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু বর্তমানে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবেই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম, কক্সবাজার,

হরমুজ প্রণালি ঘিরে ইরানকে শেষবারের মতো সতর্ক করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি ঘিরে ইরানকে শেষবারের মতো সতর্ক করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি বন্ধের কোনো উদ্যোগ নিলে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক জবাব দেবে বলে ইরানকে সরাসরি সতর্ক করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, আন্তর্জাতিক নৌপথে জাহাজ চলাচল বাধাগ্রস্ত করার যেকোনো চেষ্টা সহ্য করা হবে না এবং এমন পরিস্থিতি তৈরি হলে মার্কিন বাহিনী পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে। বুধবার (৮ জুলাই) ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন জেডি ভ্যান্স।

টানা বর্ষণে সাজেক বিচ্ছিন্ন, প্লাবিত খাগড়াছড়ির বিস্তীর্ণ জনপদ

টানা বর্ষণে সাজেক বিচ্ছিন্ন, প্লাবিত খাগড়াছড়ির বিস্তীর্ণ জনপদ

খাগড়াছড়িতে টানা ভারী বর্ষণে পাহাড়ি ঢল নেমে জেলার নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে একদিকে সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, অন্যদিকে পাহাড়ধসের আশঙ্কাও বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা ও উপজেলা প্রশাসন জরুরি প্রস্তুতি গ্রহণ করেছে। টানা বৃষ্টির কারণে খাগড়াছড়ি-দীঘিনালা-লংগদু সড়কের মেরুং অংশ এবং দীঘিনালা-সাজেক সড়কের কবাখালী এলাকায় পানি উঠে যাওয়ায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে কবাখালী,

লামায় ভয়াবহ পাহাড়ধসে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

লামায় ভয়াবহ পাহাড়ধসে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি পরিবারের স্বামী-স্ত্রী ও তাদের পাঁচ বছর বয়সী সন্তান এবং অপর পরিবারের স্বামী-স্ত্রী রয়েছেন। টানা বৃষ্টিপাতের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,

আপিল বিভাগের রায়ে ফিরল গণভোট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

আপিল বিভাগের রায়ে ফিরল গণভোট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে অন্তর্ভুক্ত কয়েকটি বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহাল হয়েছে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে বুধবার টানা তিন দিনের শুনানি

নবাবগঞ্জে সানজিদা হত্যা মামলার জট খুলল, পাঁচ মাস পর গ্রেফতার এক

নবাবগঞ্জে সানজিদা হত্যা মামলার জট খুলল, পাঁচ মাস পর গ্রেফতার এক

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আলোচিত সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। ঘটনার পাঁচ মাস ২০ দিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় এক আসামিকে শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে তার দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো বটি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত ১৩ জানুয়ারি ২০২৬ গভীর রাতে নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়িতে

সমুদ্রে ১২ ঘণ্টার মৃত্যুযুদ্ধ শেষে ফিরলেন ১২ জেলে, নিখোঁজ দুজনকে ঘিরে উৎকণ্ঠা

সমুদ্রে ১২ ঘণ্টার মৃত্যুযুদ্ধ শেষে ফিরলেন ১২ জেলে, নিখোঁজ দুজনকে ঘিরে উৎকণ্ঠা

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে একটি মাছধরা ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় ১২ জেলে জীবিত উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছেন দুই জেলে। দীর্ঘ ১২ ঘণ্টা উত্তাল সাগরে মৃত্যুর সঙ্গে লড়াই করে ফিরে আসা জেলেদের ঘটনায় উপকূলজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিকেল চারটার দিকে কুয়াকাটা সমুদ্রসৈকত সংলগ্ন গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে। মহিপুর থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যাওয়া দুলাল

কাউখালী পোস্ট অফিসের ভবন নির্মাণ থমকে, ভাড়া ভবনে ব্যাহত ডাকসেবা

কাউখালী পোস্ট অফিসের ভবন নির্মাণ থমকে, ভাড়া ভবনে ব্যাহত ডাকসেবা

পিরোজপুরের কাউখালী উপজেলা পোস্ট অফিসের নতুন ভবন নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ডাকসেবা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিজস্ব ভবনের অভাবে ভাড়া করা ছোট দুটি কক্ষে কার্যক্রম চালাতে গিয়ে কর্মকর্তা-কর্মচারী এবং সেবা নিতে আসা সাধারণ মানুষ প্রতিদিনই নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ ঘোষণা করা পুরোনো ভবন পরিত্যক্ত হওয়ার পর ২০১৮ সালের ১ জুন থেকে কাউখালী বাজারের ভাড়া ভবনে পোস্ট অফিস

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন স্বামীও

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন স্বামীও

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে স্বামীও বিদ্যুতের সংস্পর্শে এসে প্রাণ হারান। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার (৮ জুলাই) দুপুরে উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম মৌজার বলদিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আবু সামাদের ছেলে আবু সাঈদ (৭১) এবং তার স্ত্রী রাবেয়া বেগম (৬০)। স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়-বৃষ্টির কারণে

হাসপাতালের দ্রুত চিকিৎসায় সাপে কাটা নারী প্রাণে বাঁচলেন

হাসপাতালের দ্রুত চিকিৎসায় সাপে কাটা নারী প্রাণে বাঁচলেন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সময়মতো চিকিৎসা ও এন্টিভেনাম প্রয়োগের মাধ্যমে বিষাক্ত সাপে কাটা এক নারীকে সুস্থ করে তোলায় স্বস্তি প্রকাশ করেছেন চিকিৎসকরা। দ্রুত হাসপাতালে নেওয়ায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তারা। হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার আটাপুর গ্রামের মৃত তফিজ উদ্দিনের স্ত্রী জেবুন্নেছা খাতুন নিজ বাড়িতে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ের শিকার হন। পরে পরিবারের সদস্যরা

টানা বর্ষণে মৌলভীবাজারে বাড়ছে নদীর পানি, বন্যার আশঙ্কা

টানা বর্ষণে মৌলভীবাজারে বাড়ছে নদীর পানি, বন্যার আশঙ্কা

টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে মৌলভীবাজার জেলার নদ-নদীর পানির স্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অনুকূলে না থাকলে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে জেলার কয়েকটি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি বা তা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলাজুড়ে অবিরাম বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে নিম্নাঞ্চলের মানুষের মধ্যে বন্যা নিয়ে

......