প্রকাশ: ৯ জুলাই ২০২৬, ১০:৪৮

হরমুজ প্রণালি বন্ধের কোনো উদ্যোগ নিলে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক জবাব দেবে বলে ইরানকে সরাসরি সতর্ক করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, আন্তর্জাতিক নৌপথে জাহাজ চলাচল বাধাগ্রস্ত করার যেকোনো চেষ্টা সহ্য করা হবে না এবং এমন পরিস্থিতি তৈরি হলে মার্কিন বাহিনী পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে।
