মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬১০ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বৃষ্টি ঝড়ের মৌসুমে অচল দেশের সব আবহাওয়া রাডার ব্যবস্থা

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৯ জুলাই ২০২৬, ১১:২৯

শেয়ার করুনঃ
বৃষ্টি ঝড়ের মৌসুমে অচল দেশের সব আবহাওয়া রাডার ব্যবস্থা

দেশজুড়ে মৌসুমি বায়ু সক্রিয়, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টি অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে দেশের দুর্যোগ পূর্বাভাস ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি আবহাওয়া রাডারের পাঁচটিই অচল হয়ে পড়েছে। সর্বশেষ গত ৪ জুলাই ঢাকা অঞ্চলের রাডারও বিকল হওয়ায় বর্তমানে দেশের কোনো আবহাওয়া রাডারই কার্যকর নেই।

আবহাওয়া অধিদপ্তরের অধীনে ঢাকা, রংপুর, মৌলভীবাজার, কক্সবাজার এবং পটুয়াখালীর খেপুপাড়ায় পাঁচটি রাডার স্থাপন করা হয়েছিল। কিন্তু বর্তমানে প্রতিটি রাডারই বিভিন্ন যান্ত্রিক ত্রুটি ও যন্ত্রাংশ সংকটের কারণে বন্ধ রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকটি রাডারের যন্ত্রাংশ অত্যন্ত পুরোনো হয়ে গেছে। কোনো কোনো যন্ত্রের ওয়ারেন্টির মেয়াদ শেষ হয়েছে, আবার কিছু যন্ত্রাংশ বাজারে আর পাওয়া যাচ্ছে না। ফলে অনেক ক্ষেত্রেই মেরামতের সুযোগও সীমিত হয়ে পড়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ইতোমধ্যে কয়েকটি জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার সতর্কতা জারি করেছে। অন্যদিকে জুলাই মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে ভারি থেকে অতিভারি বৃষ্টি, তীব্র বজ্রঝড় এবং দমকা হাওয়ার আশঙ্কার কথা বলা হয়েছে। এমন অবস্থায় কয়েক ঘণ্টা আগেই মেঘের গতিবিধি, বৃষ্টির অবস্থান ও বজ্রঝড়ের গতিপথ সম্পর্কে নির্ভুল তথ্য পাওয়া অত্যন্ত জরুরি হলেও রাডার অচল থাকায় সেই সক্ষমতা মারাত্মকভাবে কমে গেছে।

আরও

বঙ্গভবনে আজ শপথ নেবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বঙ্গভবনে আজ শপথ নেবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল
বর্তমানে আবহাওয়া অধিদপ্তর বিভিন্ন গাণিতিক মডেল ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের মাধ্যমে পূর্বাভাস দিচ্ছে। তবে রাডার না থাকায় ঢাকা, উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ-পশ্চিম উপকূল এবং কক্সবাজার উপকূলের বিস্তীর্ণ এলাকা কার্যত রাডার পর্যবেক্ষণের বাইরে চলে গেছে।

রংপুরের নতুন ডপলার রাডার গত বছরের মে মাসে চালু হলেও গত ১৭ জুন থেকে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার অভ্যন্তরীণ ত্রুটির কারণে বন্ধ রয়েছে। ১৯৯৯ সালে জাপানের অর্থায়নে স্থাপিত প্রথম রাডারটি ২০১২ সালে সম্পূর্ণ অকেজো হয়ে যাওয়ার পর প্রায় এক যুগ উত্তরাঞ্চলে কার্যকর রাডার ছিল না। দীর্ঘ বিলম্বের পর জাইকা ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রায় ১৩০ কোটি টাকা ব্যয়ে নতুন রাডার স্থাপন করা হয়। এটি প্রায় ৪৫০ কিলোমিটার এলাকা পর্যবেক্ষণ করে ঝড়, বজ্রপাত, বৃষ্টিপাত, শিলাবৃষ্টি, মেঘের গঠন, আর্দ্রতা, জলীয়বাষ্প, তাপমাত্রা ও বায়ুর গতিবেগ সম্পর্কিত তথ্য সরবরাহ করত।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
আবহাওয়াঅধিদপ্তররাডার
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
রংপুর আবহাওয়া কার্যালয়ের প্রধান মো. মোস্তাফিজার রহমান জানান, রাডারটি এখনও ওয়ারেন্টির আওতায় রয়েছে। সমস্যার বিষয়টি জাইকাকে জানানো হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমাধানের চেষ্টা হলেও এখন পর্যন্ত তা সফল হয়নি।

মৌলভীবাজারের রাডার কয়েক বছর ধরে অচল থাকায় সিলেট, সুনামগঞ্জ, শ্রীমঙ্গল ও হাওরাঞ্চলে আকস্মিক বন্যা, ভারি বৃষ্টি ও বজ্রঝড় পর্যবেক্ষণে সীমাবদ্ধতা তৈরি হয়েছে। কক্সবাজারের রাডার ২০২৩ সালের আগস্ট থেকে বন্ধ। ফলে উপকূলীয় আবহাওয়া পর্যবেক্ষণ ও সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের জন্য তাৎক্ষণিক তথ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। অন্যদিকে পটুয়াখালীর খেপুপাড়া রাডার ২০১৮ সালের এপ্রিল থেকে বন্ধ রয়েছে। এটি আগে প্রায় ৪০০ কিলোমিটার এলাকার ঘূর্ণিঝড়, বৃষ্টিপাত ও উপকূলীয় সতর্কতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত।

আরও

বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে সময় লাগবে

বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে সময় লাগবে
আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক সমরেন্দ্র কর্মকার বলেন, রাডার না থাকলেও স্যাটেলাইট চিত্র ও অন্যান্য উপাত্ত ব্যবহার করে পূর্বাভাস দেওয়া সম্ভব। তবে স্বল্পমেয়াদি ও তাৎক্ষণিক বজ্রঝড়, মেঘের গতিপথ এবং নির্দিষ্ট এলাকার ঝুঁকি নির্ধারণে রাডারের বিকল্প নেই।

জনপ্রিয় সংবাদ

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

পরকীয়ার অভিযোগে সালিস, প্রকাশ্যে নারীকে জুতাপেটার ভিডিও

পরকীয়ার অভিযোগে সালিস, প্রকাশ্যে নারীকে জুতাপেটার ভিডিও

সর্বশেষ সংবাদ

গণভোটের রায় বাস্তবায়নে ছাড় নয়: গোলাম পরওয়ার

গণভোটের রায় বাস্তবায়নে ছাড় নয়: গোলাম পরওয়ার

মেয়েকে হত্যায় ১২ বছর পর বাবার মৃত্যুদণ্ড

মেয়েকে হত্যায় ১২ বছর পর বাবার মৃত্যুদণ্ড

স্থানীয় নির্বাচন কবে, জানালেন সিইসি

স্থানীয় নির্বাচন কবে, জানালেন সিইসি

হাকিমপুরে বিএনপির কর্মী সম্মেলন ঘিরে প্রস্তুতি

হাকিমপুরে বিএনপির কর্মী সম্মেলন ঘিরে প্রস্তুতি

পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

এ সম্পর্কিত আরও পড়ুন

স্থানীয় নির্বাচন কবে, জানালেন সিইসি

স্থানীয় নির্বাচন কবে, জানালেন সিইসি

স্থানীয় সরকার নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ এখনই জানানো সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। দুর্গাপূজা, বন্যা ও শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করেই নির্বাচনের সময় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তিনি। সোমবার (২৪ আগস্ট) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ‘স্ট্র্যাটেজিক লিডারশিপ ফর বাংলাদেশ লোকাল গভর্নমেন্ট ইলেকশন’ শীর্ষক এক্সেল এক্সিকিউটিভ লিডারশিপ ডায়ালগ শেষে সাংবাদিকদের প্রশ্নের

মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, কমবে কর্মী পাঠানোর খরচ

মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, কমবে কর্মী পাঠানোর খরচ

মালয়েশিয়ার শ্রমবাজার ফের চালুর খবরে বাংলাদেশি কর্মপ্রত্যাশী ও রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘ দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর কর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা সরকারের উদ্যোগের প্রশংসা করে স্বল্প ব্যয়ে নিরাপদে কর্মসংস্থানের প্রত্যাশা করছেন। নতুন ব্যবস্থায় নিয়োগদাতা ও অনুমোদিত প্রতিষ্ঠানগুলো ২৫টি তালিকাভুক্ত এজেন্সির মধ্য থেকে পছন্দ অনুযায়ী রিক্রুটিং এজেন্সি বেছে নিতে

জাতীয় স্বার্থেই হবে ভারত সফর, তাড়াহুড়া নেই

জাতীয় স্বার্থেই হবে ভারত সফর, তাড়াহুড়া নেই

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ইতিবাচক ও কার্যকর যোগাযোগ অব্যাহত রাখতে চায়। তবে কোনো দেশের সঙ্গেই জাতীয় স্বার্থের প্রশ্নে আপস করা হবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার (২২ আগস্ট) সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভারত সফর নিয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেন প্রতিমন্ত্রী। হুমায়ুন কবির বলেন, ভারত সফরের জন্য

বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে সময় লাগবে

বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে সময় লাগবে

দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট আগের সরকারের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বর্তমান সরকার এই সংকট তৈরি করেনি; বরং পরিস্থিতি মোকাবিলায় দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। শনিবার (২২ আগস্ট) রাজধানীর মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন অর্থমন্ত্রী। ‘২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি; প্রেক্ষিত রাজস্ব ও

শিল্পে জ্বালানি সংকট কাটাতে বিকল্পের ভাবনা

শিল্পে জ্বালানি সংকট কাটাতে বিকল্পের ভাবনা

দেশের শিল্প খাতে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় গ্যাসের পাশাপাশি বিকল্প জ্বালানি ব্যবহারের পরিকল্পনা করছে সরকার। শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করতে জ্বালানি ব্যবস্থাপনায় নতুন রূপরেখা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (২২ আগস্ট) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের উদ্যোগে নতুন একটি ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের