প্রকাশ: ৯ জুলাই ২০২৬, ১১:৩৮

বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় লড়াইয়ে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর ক্ষোভে ফেটে পড়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের দাবি, ম্যাচজুড়ে রেফারির একাধিক সিদ্ধান্ত অন্যায্য ও পক্ষপাতদুষ্ট ছিল, যার সরাসরি প্রভাব পড়েছে ম্যাচের ফলাফলে। এ কারণে বিশ্বমঞ্চে এমন অবিচারের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি।
