প্রকাশ: ৯ জুলাই ২০২৬, ১২:২২

টানা ভারী বর্ষণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পূর্বে জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে বুধবার (৮ জুলাই) এ সিদ্ধান্ত জানানো হয়।
