
প্রকাশ: ৯ জুলাই ২০২৬, ১৪:২২

টানা ভারী বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের দুটি স্থানে ভাঙন দেখা দেওয়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে ইসলামপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে নতুন করে ভাঙন দেখা দেয়। এর আগে বুধবার রাত ১০টার দিকে একই ইউনিয়নের মখাবিল এলাকার পুরাতন মসজিদের সামনে আরেকটি বাঁধ ভেঙে যায়। ফলে ইসলামপুর ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামসহ পুরো উপজেলায় প্রায় ২৫টি গ্রাম প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
