বুধবার, ৮ জুলাই, ২০২৬২৫ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন স্বামীও

 Aslam Uddin Ahmed
আসলাম উদ্দিন আহম্মেদ, থানা প্রতিনিধি

প্রকাশ: ৮ জুলাই ২০২৬, ১৮:৫৮

শেয়ার করুনঃ
উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন স্বামীও
উলিপুর বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে স্বামীও বিদ্যুতের সংস্পর্শে এসে প্রাণ হারান। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম মৌজার বলদিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আবু সামাদের ছেলে আবু সাঈদ (৭১) এবং তার স্ত্রী রাবেয়া বেগম (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়-বৃষ্টির কারণে পাশের একটি বাড়ির বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে টিনের বেড়ায় বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল। বিষয়টি কারও নজরে না আসায় বেড়াটি অজান্তেই প্রাণঘাতী ফাঁদে পরিণত হয়।

আরও

যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই ঝালকাঠির নতুন এসপিকে ঢাকায় তলব

যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই ঝালকাঠির নতুন এসপিকে ঢাকায় তলব

দুপুরে আবু সাঈদ ঘরে খাবার খাচ্ছিলেন। এ সময় তার স্ত্রী রাবেয়া বেগম টিউবওয়েল থেকে পানি আনতে বের হন। পথে পিচ্ছিল মাটিতে ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার সময় তিনি পাশের টিনের বেড়া ধরে ফেললে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্ত্রীর চিৎকার শুনে আবু সাঈদ ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু রাবেয়া বেগমের শরীর স্পর্শ করতেই তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতরভাবে আহত হন। ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

পরে এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন। নিহত দম্পতির দুটি ছেলে সন্তান রয়েছে। পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিসের প্রকৌশলী আতাউর রহমান বলেন, ঝড়-বৃষ্টির পর ছিঁড়ে পড়া বা ঝুলে থাকা বিদ্যুতের তার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের পরিস্থিতি দেখা দিলে কেউ যেন নিজের উদ্যোগে স্পর্শ না করে দ্রুত বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানায়। সচেতনতা বাড়াতে পারলে এ ধরনের দুর্ঘটনা অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।

উলিপুর বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যুকুড়িগ্রাম দুর্ঘটনাস্বামী-স্ত্রীর মৃত্যু
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

উলিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।

সর্বশেষ সংবাদ

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন স্বামীও

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন স্বামীও

হাসপাতালের দ্রুত চিকিৎসায় সাপে কাটা নারী প্রাণে বাঁচলেন

হাসপাতালের দ্রুত চিকিৎসায় সাপে কাটা নারী প্রাণে বাঁচলেন

টানা বর্ষণে মৌলভীবাজারে বাড়ছে নদীর পানি, বন্যার আশঙ্কা

টানা বর্ষণে মৌলভীবাজারে বাড়ছে নদীর পানি, বন্যার আশঙ্কা

যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই ঝালকাঠির নতুন এসপিকে ঢাকায় তলব

যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই ঝালকাঠির নতুন এসপিকে ঢাকায় তলব

বৈষম্যের অভিযোগে আবেদনকারীদের সুবিধা দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়

বৈষম্যের অভিযোগে আবেদনকারীদের সুবিধা দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

এ সম্পর্কিত আরও পড়ুন

হাসপাতালের দ্রুত চিকিৎসায় সাপে কাটা নারী প্রাণে বাঁচলেন

হাসপাতালের দ্রুত চিকিৎসায় সাপে কাটা নারী প্রাণে বাঁচলেন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সময়মতো চিকিৎসা ও এন্টিভেনাম প্রয়োগের মাধ্যমে বিষাক্ত সাপে কাটা এক নারীকে সুস্থ করে তোলায় স্বস্তি প্রকাশ করেছেন চিকিৎসকরা। দ্রুত হাসপাতালে নেওয়ায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তারা। হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার আটাপুর গ্রামের মৃত তফিজ উদ্দিনের স্ত্রী জেবুন্নেছা খাতুন নিজ বাড়িতে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ের শিকার হন। পরে পরিবারের সদস্যরা

টানা বর্ষণে মৌলভীবাজারে বাড়ছে নদীর পানি, বন্যার আশঙ্কা

টানা বর্ষণে মৌলভীবাজারে বাড়ছে নদীর পানি, বন্যার আশঙ্কা

টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে মৌলভীবাজার জেলার নদ-নদীর পানির স্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অনুকূলে না থাকলে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে জেলার কয়েকটি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি বা তা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলাজুড়ে অবিরাম বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে নিম্নাঞ্চলের মানুষের মধ্যে বন্যা নিয়ে

যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই ঝালকাঠির নতুন এসপিকে ঢাকায় তলব

যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই ঝালকাঠির নতুন এসপিকে ঢাকায় তলব

ঝালকাঠিতে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই ঢাকায় তলব করা হয়েছে পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে। সোমবার (৭ জুলাই) বিকেলে তিনি দায়িত্ব বুঝে নেওয়ার পর সন্ধ্যায় পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) জরুরি নির্দেশে রাজধানীর উদ্দেশে রওনা দেন। এই আকস্মিক তলবের ঘটনায় ঝালকাঠিজুড়ে নানা আলোচনা শুরু হয়েছে। নতুন দায়িত্ব গ্রহণের এত অল্প সময়ের মধ্যেই একজন পুলিশ সুপারকে ঢাকায় ফিরিয়ে নেওয়ার

আর্জেন্টিনা মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে কুমিল্লায় যুবকের মর্মান্তিক মৃত্যু

আর্জেন্টিনা মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে কুমিল্লায় যুবকের মর্মান্তিক মৃত্যু

কুমিল্লায় আর্জেন্টিনা ও মিশরের বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখা নিয়ে সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডার জেরে সংঘর্ষে মো. শরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাত ১১টার দিকে আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। নিহত শরিফুল ইসলাম নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাঙ্গা গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা নগরের

টানা বৃষ্টিতে রাঙ্গুনিয়াজুড়ে বন্যা পাহাড় ধস, নারীর মৃত্যু

টানা বৃষ্টিতে রাঙ্গুনিয়াজুড়ে বন্যা পাহাড় ধস, নারীর মৃত্যু

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পাহাড় ধসে ঘরের ওপর মাটি চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলা সদর ইছাখালী গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে হঠাৎ পাহাড়ের মাটি ধসে একটি বসতঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা রেনু আক্তার (৫৬) মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।