প্রকাশ: ৯ জুলাই ২০২৬, ১০:৩৯

খাগড়াছড়িতে টানা ভারী বর্ষণে পাহাড়ি ঢল নেমে জেলার নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে একদিকে সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, অন্যদিকে পাহাড়ধসের আশঙ্কাও বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা ও উপজেলা প্রশাসন জরুরি প্রস্তুতি গ্রহণ করেছে।
