
প্রকাশ: ৯ জুলাই ২০২৬, ১১:৯

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবার (৯ জুলাই) দেশের সব বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কয়েকটি বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু বর্তমানে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবেই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।
