প্রকাশ: ৯ জুলাই ২০২৬, ১০:২৯

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি পরিবারের স্বামী-স্ত্রী ও তাদের পাঁচ বছর বয়সী সন্তান এবং অপর পরিবারের স্বামী-স্ত্রী রয়েছেন। টানা বৃষ্টিপাতের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
