প্রকাশ: ৯ জুলাই ২০২৬, ১২:৫

সরাইলে সামান্য থেকে মাঝারি বৃষ্টিপাত হলেই উপজেলা সদর এলাকার বিভিন্ন সরকারি অফিস, গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও আবাসিক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। বৃষ্টির পরপরই প্রধান সড়ক, অলিগলি ও বিভিন্ন মোড়ে হাঁটুসমান পানি জমে থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও পথচারীদের প্রতিদিন ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
