
প্রকাশ: ৯ জুলাই ২০২৬, ১২:১১

টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে অন্তত ৭ থেকে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। বুধবার (৮ জুলাই) রাত প্রায় ১০টার দিকে ইসলামপুর ইউনিয়নের মখাবিল এলাকার পুরাতন মসজিদের সামনের বাঁধে প্রায় ১০০ মিটার অংশজুড়ে ভাঙন দেখা দেয়। এতে ইসলামপুর ও আদমপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
