বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি হিসেবে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তারের পর বাংলাদেশ সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। তবে জিজ্ঞাসাবাদ থেকে পাওয়া তথ্যের বিষয়ে সেনাবাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। সংশ্লিষ্ট একাধিক সূত্রের ভাষ্য
রাজবাড়ীতে ৪০ কোটি টাকার বেশি ব্যয়ে একটি আধুনিক ও বহুমুখী কালচারাল কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি জানান, চলতি অর্থবছরেই প্রকল্পটির কাজ শুরু করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। শনিবার দুপুরে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে
মৌলভীবাজার জেলার কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার মনু নদীতীরবর্তী কয়েক লাখ মানুষ বর্ষা এলেই চরম অনিশ্চয়তা ও বন্যা আতঙ্কে দিন কাটাচ্ছেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের আপত্তির কারণে মনু নদীর প্রতিরক্ষা বাঁধ নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় নদীভাঙন ও পাহাড়ি ঢলের ঝুঁকি বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বর্ষায় ঘরবাড়ি ও কৃষিজমি রক্ষার পরিবর্তে তাদের নির্ঘুম রাত কাটাতে হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ২০২০
আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেওয়ার পর লিওনেল মেসির সামনে খুলে গেছে ইতিহাস গড়ার একাধিক সুযোগ। ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড এখন শুধু বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের অন্যতম দাবিদার নন, বরং ব্যালন ডি’অর জয়ের দৌড়েও সবচেয়ে এগিয়ে থাকা ফুটবলার হিসেবে বিবেচিত হচ্ছেন। ক্রীড়া বিশ্লেষক ও বুকমেকারদের মূল্যায়নেও আর্জেন্টাইন অধিনায়ক এখন শীর্ষে অবস্থান করছেন। আর্জেন্টিনার জার্সিতে মেসি মাঠে নামলেই
বিদেশে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশসহ বিশ্বের বহু দেশের শিক্ষার্থীদের কাছে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র অন্যতম আকর্ষণীয় গন্তব্য। তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন শিক্ষার্থী ভিসানীতি আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। নতুন প্রস্তাবিত নীতিমালায় বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের সময়সীমা নির্ধারণ, শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন, একাডেমিক কার্যক্রম বদল এবং পড়াশোনা শেষ হওয়ার পর দেশটিতে থাকার সুযোগ—সব ক্ষেত্রেই কঠোর বিধিনিষেধ আরোপের পরিকল্পনা নেওয়া হয়েছে। মার্কিন হোমল্যান্ড
ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপের উপকণ্ঠে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির আধা–সরকারি সংবাদ সংস্থা তাসনিম। স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ৩টা ৩৮ মিনিটের দিকে দ্বীপটির আশপাশের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইরানের নিরাপত্তা সংস্থা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাসনিমের স্থানীয় সংবাদদাতা জানান, কেশম দ্বীপের উপকণ্ঠের কয়েকটি স্থানে হামলার ঘটনা
রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে দুইজন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম জানান, বরিশাল থেকে ছেড়ে আসা এমভি সুন্দরবন-১২ লঞ্চের সঙ্গে কুমিল্লাগামী একটি ট্রলারের সংঘর্ষ হলে ট্রলারটি নদীতে ডুবে যায়।
২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তদন্ত প্রতিবেদনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা, সাংবাদিক শাহরিয়ার কবীর এবং তৎকালীন পুলিশ, র্যাব ও ঢাকা
দেশের গ্যাস সংকট মোকাবিলায় প্রতিবছর প্রায় ৪৫ থেকে ৬০ হাজার কোটি টাকা ব্যয় করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে হচ্ছে। এই ব্যয় কমিয়ে দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর লক্ষ্যে জাতীয় গ্রিডে প্রতিদিন অতিরিক্ত তিন কোটি ঘনফুট গ্যাস সরবরাহের পরিকল্পনা নিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড। এ লক্ষ্য বাস্তবায়নে নতুন তিনটি গ্যাস ও তেল কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ১৭টি কূপ
যুদ্ধ বন্ধে স্বাক্ষরিত সমঝোতা স্মারক কার্যত ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র ভাষায় অবস্থান নিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মার্কিন নীতির কঠোর সমালোচনা করে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির ওপর আস্থা রাখার কোনো সুযোগ নেই এবং তাদের পররাষ্ট্রনীতি এখনো আধিপত্যবাদ ও চাপ প্রয়োগের ওপরই নির্ভরশীল। শনিবার (১৮ জুলাই) রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক লিখিত বিবৃতিতে মোজতবা খামেনির বক্তব্য তুলে ধরা
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে বিএনপি। তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা, মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর পুনর্গঠন এবং নির্বাচনে দলীয় শৃঙ্খলা বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। দলের নীতিনির্ধারকরা মনে করছেন, শক্তিশালী সাংগঠনিক কাঠামো ছাড়া নির্বাচনী কার্যক্রম সফলভাবে পরিচালনা করা সম্ভব নয়। এ কারণে জেলা, মহানগর, উপজেলা ও
লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিকলেন জামে মসজিদে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, পীরে কামিল হযরত আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ.)-এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার আয়োজিত এ মাহফিলে যুক্তরাজ্যের বিভিন্ন শহরসহ দেশ-বিদেশ থেকে আগত আলেম-উলামা, পীর-মাশায়েখ, শিক্ষাবিদ ও অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে ধর্মীয় আবহের সৃষ্টি হয়। আল্লামা দুবাগী (রহ.) ঈসালে সাওয়াব মাহফিল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাঁর
দেশের গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই করতে প্রায় এক হাজার ৪০০টি বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে সারাদেশে অভিন্ন ইভি চার্জিং অবকাঠামো গড়ে তোলা, বৈদ্যুতিক বাসের জন্য একক কারিগরি মানদণ্ড প্রণয়ন এবং মনোরেলসহ নতুন গণপরিবহন ব্যবস্থা চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে
উজানের ঢল ও টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। ইতোমধ্যে কুশিয়ারা নদীর পানি দুটি পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২০ থেকে ২২ জুলাইয়ের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। শনিবার প্রকাশিত বন্যা পূর্বাভাসে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার নদ-নদীর পানি আগামী পাঁচ দিন বৃদ্ধি
গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হলে বর্তমান সরকারকেও জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। সেই একই দিনের ভোটের ভিত্তিতেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই গণভোটের রায় উপেক্ষা করা হলে সরকারও বৈধতা হারাবে। শনিবার বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রবাসী কার্ড চালুর উদ্যোগ-সংক্রান্ত এক বৈঠকে আগামী মাসের মধ্যে সরকারের ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক কার্যক্রম শুরুর সিদ্ধান্ত জানানো হয়েছে। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় এ কর্মসূচি শুরু হচ্ছে। সভায় জানানো হয়, প্রবাসী কার্ড চালুর মূল লক্ষ্য হলো প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, ক্ষমতায়ন, আর্থিক প্রণোদনা প্রদান এবং ডুয়াল কারেন্সি কার্ডের
ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ও মোবাইল আসক্ত ছেড়ে খেলতে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে অধ্যক্ষ সোলেমান আজাদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলার নির্ধারিত সময়ে গোবিন্দগঞ্জ একাদশ-১-০ পাঁচবিবি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ঘোড়াঘাট উপজেলা ও পৌর যুব বিভাগের আয়োজনে আজ শনিবার বিকেল ৫ টায় ঘোড়াঘাট ঐতাহ্যবাহী ফুটবল মাঠে ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে জামায়াতে ইসলামীর
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগম গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদনগর উপজেলার গুঞ্জর এলাকার কামাল চেয়ারম্যানের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, চান্দিনা উপজেলায় বিএনপির একটি দলীয় কর্মসূচিতে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে অংশ নিয়েছিলেন সুফিয়া বেগম। অনুষ্ঠান শেষে তিনি সিএনজিচালিত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মোহাজেরাবাদ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন, মাটি কাটা, মাদকের প্রসার বন্ধ ও অন্যান্য সামাজিক সমস্যা নিরসনকল্পে গ্রামবাসীর উদ্যোগে জনসচেতনতামুলক আলোচনা সভা শনিবার বিকেল ৪ ঘটায় মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, ট্যুরিস্ট পুলিশ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় চান্দু মোল্লা মৎস্য আড়তে হামলা, ভাঙচুর এবং নগদ দুই লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে। হামলায় দুই ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, শুক্রবার দুপুর ১২টার দিকে স্থানীয় জেলে রমজান শেখ মাছ বিক্রির জন্য আড়তে যান। মাছের দাম নির্ধারণকে কেন্দ্র করে চান্দু মোল্লার ব্যবসায়িক সহযোগী
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, চারবারের সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নান তালুকদারের রেখে যাওয়া অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। তিনি বলেন, মান্নান তালুকদারের স্বপ্ন পূরণ এবং তাঁর শুরু করা উন্নয়নমূলক কাজ সম্পন্ন করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন। শনিবার বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় উপজেলা ও
কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক দুটি অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বমোট এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। শুক্রবার রাতে পরিচালিত এ দুটি অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড এবং ৬০ হাজার পিস মালিকবিহীন ইয়াবা জব্দ করেছে বিজিবি। শনিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আকস্মিকভাবে আত্রাই থানা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় আরও পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে তিনি থানার ব্যারাক পরিদর্শন করেন এবং অফিসার ও ফোর্সের রোলকলে অংশ নিয়ে মতবিনিময় করেন। এ সময় পুলিশ সুপার থানায় আগত সেবাপ্রার্থীদের প্রতি আন্তরিক, মানবিক ও দ্রুত সেবা নিশ্চিত
টানা কয়েক দিনের বর্ষণে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার খাল-বিল, নদী-নালা, কৃষিজমি ও বিভিন্ন জলাশয় পানিতে পরিপূর্ণ হয়ে উঠেছে। বর্ষার পানিতে প্লাবিত মাঠ-ঘাটে ছড়িয়ে পড়েছে দেশীয় নানা প্রজাতির মাছ। আর সেই সুযোগে গ্রামাঞ্চলে শুরু হয়েছে মাছ ধরার উৎসব। শিশু-কিশোর, তরুণ, নারী-পুরুষ—সব বয়সের মানুষ বিভিন্ন মাছ ধরার সরঞ্জাম নিয়ে দলবেঁধে নেমেছেন মাছ শিকারে। শনিবার সকালে উপজেলার মঠপাড়া গ্রামের মাঠে দেখা যায়, হাঁটুসমান পানিতে নেমে