
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ২১:৩৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় চান্দু মোল্লা মৎস্য আড়তে হামলা, ভাঙচুর এবং নগদ দুই লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে। হামলায় দুই ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
