প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১৩:২০

বিদেশে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশসহ বিশ্বের বহু দেশের শিক্ষার্থীদের কাছে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র অন্যতম আকর্ষণীয় গন্তব্য। তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন শিক্ষার্থী ভিসানীতি আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। নতুন প্রস্তাবিত নীতিমালায় বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের সময়সীমা নির্ধারণ, শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন, একাডেমিক কার্যক্রম বদল এবং পড়াশোনা শেষ হওয়ার পর দেশটিতে থাকার সুযোগ—সব ক্ষেত্রেই কঠোর বিধিনিষেধ আরোপের পরিকল্পনা নেওয়া হয়েছে।
