নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আকস্মিকভাবে আত্রাই থানা পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় আরও পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে তিনি থানার ব্যারাক পরিদর্শন করেন এবং অফিসার ও ফোর্সের রোলকলে অংশ নিয়ে মতবিনিময় করেন।
এ সময় পুলিশ সুপার থানায় আগত সেবাপ্রার্থীদের প্রতি আন্তরিক, মানবিক ও দ্রুত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং কার্যক্রম জোরদার এবং জনবান্ধব পুলিশিং বাস্তবায়নে সকল পুলিশ সদস্যকে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।