
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ২২:১০

উজানের ঢল ও টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। ইতোমধ্যে কুশিয়ারা নদীর পানি দুটি পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২০ থেকে ২২ জুলাইয়ের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
