প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ২১:১৬

টানা কয়েক দিনের বর্ষণে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার খাল-বিল, নদী-নালা, কৃষিজমি ও বিভিন্ন জলাশয় পানিতে পরিপূর্ণ হয়ে উঠেছে। বর্ষার পানিতে প্লাবিত মাঠ-ঘাটে ছড়িয়ে পড়েছে দেশীয় নানা প্রজাতির মাছ। আর সেই সুযোগে গ্রামাঞ্চলে শুরু হয়েছে মাছ ধরার উৎসব। শিশু-কিশোর, তরুণ, নারী-পুরুষ—সব বয়সের মানুষ বিভিন্ন মাছ ধরার সরঞ্জাম নিয়ে দলবেঁধে নেমেছেন মাছ শিকারে।
