
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:৪৪

দেশের গ্যাস সংকট মোকাবিলায় প্রতিবছর প্রায় ৪৫ থেকে ৬০ হাজার কোটি টাকা ব্যয় করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে হচ্ছে। এই ব্যয় কমিয়ে দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর লক্ষ্যে জাতীয় গ্রিডে প্রতিদিন অতিরিক্ত তিন কোটি ঘনফুট গ্যাস সরবরাহের পরিকল্পনা নিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড। এ লক্ষ্য বাস্তবায়নে নতুন তিনটি গ্যাস ও তেল কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে।
