প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ২১:৪১

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগম গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদনগর উপজেলার গুঞ্জর এলাকার কামাল চেয়ারম্যানের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
