প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ২১:৫৪

গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হলে বর্তমান সরকারকেও জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। সেই একই দিনের ভোটের ভিত্তিতেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই গণভোটের রায় উপেক্ষা করা হলে সরকারও বৈধতা হারাবে।
