
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ২১:৩১

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, চারবারের সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নান তালুকদারের রেখে যাওয়া অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। তিনি বলেন, মান্নান তালুকদারের স্বপ্ন পূরণ এবং তাঁর শুরু করা উন্নয়নমূলক কাজ সম্পন্ন করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন।
