প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১৩:১২

ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপের উপকণ্ঠে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির আধা–সরকারি সংবাদ সংস্থা তাসনিম। স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ৩টা ৩৮ মিনিটের দিকে দ্বীপটির আশপাশের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইরানের নিরাপত্তা সংস্থা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
