
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ২২:১৭

দেশের গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই করতে প্রায় এক হাজার ৪০০টি বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে সারাদেশে অভিন্ন ইভি চার্জিং অবকাঠামো গড়ে তোলা, বৈদ্যুতিক বাসের জন্য একক কারিগরি মানদণ্ড প্রণয়ন এবং মনোরেলসহ নতুন গণপরিবহন ব্যবস্থা চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে।
