প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ২১:২৪

কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক দুটি অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বমোট এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। শুক্রবার রাতে পরিচালিত এ দুটি অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড এবং ৬০ হাজার পিস মালিকবিহীন ইয়াবা জব্দ করেছে বিজিবি।
