বাংলাদেশ-ভারত সীমান্তে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে, ভারতের গুজরাট রাজ্যে বসবাসরত কিছু মুসলিম নাগরিককে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালানোর অভিযোগে। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এসব ব্যক্তির প্রকৃত পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, যাদের বাংলাদেশি বলা হচ্ছে, তাদের অধিকাংশই ভারতের গুজরাটে বহু প্রজন্ম ধরে বসবাস করছেন এবং প্রকৃত ভারতীয় নাগরিক। এই
কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা মো. সিরাজুল ইসলাম সরকার (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) দিবাগত রাত ২টার দিকে দেবীদ্বার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ। গ্রেফতারকৃত মো. সিরাজুল ইসলাম
রাজধানীর শাহবাগে শনিবার বিকেলে আবারও জমায়েত হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনরত রাজনৈতিক জোট ও ছাত্রসংগঠনগুলো। বিকাল চারটার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গুরুত্বপূর্ণ বার্তা দেন এই গণজমায়েতে। তিনি জানান, গত দুদিনের দাবদাহে রাস্তায় থাকার কারণে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই অগ্রিম ঘোষণা দিয়ে রাখছেন—যদি কোনো ষড়যন্ত্রের চাপে তার মুখ দিয়ে আন্দোলন প্রত্যাহারের
রাজনৈতিক অস্থিরতা ও ছাত্র-জনতার অভ্যুত্থানের পর উদ্ভূত পরিস্থিতিতে শনিবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সূত্র জানায়, বৈঠকে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে, তবে নির্দিষ্ট কোন বিষয় আলোচনায় আসবে তা এখনো স্পষ্ট নয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি
কাশ্মীর পরিস্থিতিকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সম্প্রতি ভারতীয় সামরিক অভিযানের জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ নামের একটি পাল্টা সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। এই অভিযানে ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানায় পাকিস্তান। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত প্রথমে পাকিস্তানের সার্বভৌমত্বে আঘাত হানে। এর প্রতিক্রিয়াতেই তারা
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে রাজেশ কুমার পাল (৪০) নামের এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) সকালে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। নিহত রাজেশ কুমার পাল রাজশাহী জেলার পুটিয়া থানার নামাজ গ্রামের বাসিন্দা শরৎ কুমার পালের ছেলে। তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে পর্যটন শহর কুয়াকাটায় বেড়াতে এসেছিলেন। নিহতের সঙ্গে থাকা বোনজামাই কমল কুমার পাল জানান,
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি অয়েল ট্যাংকার ট্রেন লাইনচ্যুত হয়েছে। শনিবার (১০ মে) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ৩ নম্বর লাইনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন। তিনি জানান, লাইনচ্যুত ট্রেনটি একটি তেলবাহী ট্যাংকার ট্রেন। দুর্ঘটনাটি স্টেশনের ৩ নম্বর লাইনে ঘটায় মূল লাইনে কোনো প্রভাব পড়েনি এবং যাত্রীবাহী বা অন্যান্য ট্রেন চলাচলে সমস্যা হয়নি। ফলে বর্তমানে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নাশকতা বিরোধী অভিযানে আওয়ামী লীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন ইউপি সদস্যও রয়েছেন। গত ৯ মে শুক্রবার রাতে ভূরুঙ্গামারী থানা পুলিশ তাদেরকে আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন, তিলাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা (৫২), ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম (৪৫), এবং বলদিয়া ইউনিয়ন যুবলীগ উপ-কমিটির সভাপতি ইব্রাহিম (৪০)। পুলিশ জানায়, নাশকতার অভিযোগে দীর্ঘদিন ধরে তদন্ত
কুড়িগ্রামের উলিপুরে আল্লাহ ও নবী-রাসুলদের নিয়ে কটুক্তি করার অভিযোগে আব্দুল হান্নান (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) সকালে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মালতিবাড়ি দিগর এলাকা থেকে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, হান্নান ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে এবং সম্প্রতি তার একটি ফেসবুক পোস্টে আল্লাহ ও নবী-রাসুলদের নিয়ে বির্তকিত মন্তব্য প্রকাশ করেন। তার ৮ মিনিট
মৌলভীবাজারের চৌমুহনা এলাকা 'আওয়ামী লীগ নিষিদ্ধের' দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। শুক্রবার দিনব্যাপী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশ নেয় শতাধিক ছাত্র ও স্থানীয় বাসিন্দা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে গতকাল রাত থেকেই মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বিক্ষোভ শুরু হয়। শুক্রবার বেলা ৩টার পর থেকে চৌমুহনা সংলগ্ন শমসের নগর রোডে অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা। 'আওয়ামী লীগ ব্যান করো', 'আবু
ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১০ মে, শনিবার এক সামরিক সংঘর্ষে ভারতীয় জম্মু ও কাশ্মীরের রাজৌরি শহরে এক সরকারি কর্মকর্তার মৃত্যু হয়। নিহত কর্মকর্তার নাম রাজ কুমার থাপ্পা, তিনি এডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যু ভারত-পাকিস্তান সম্পর্কের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। রাজ কুমারের মৃত্যুর পর জম্মু
মেহেরপুরের গাংনীতে একটি অবৈধ স্যালো ইঞ্জিন চালিত স্টারিং গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছে তাসমিয়া খাতুন (৩) নামের এক শিশু। শনিবার সকাল সাড়ে দশটায় উপজেলার কাজিপুর খন্দকারপাড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাসমিয়া খাতুন কাজীপুর বর্ডার পাড়ার জয়নাল হোসেনের মেয়ে। দুর্ঘটনার সময় তাসমিয়া তার মায়ের সঙ্গে মামার বাড়িতে হালখাতার দাওয়াত খেতে যাচ্ছিল। স্থানীয় বাসিন্দা আবুল হাশেম জানান, অটো থেকে নামার পর তাসমিয়া তার মামা
কুমিল্লার দেবীদ্বারে রুবেল হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেফতারকৃতরা হলেন দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজ ছাত্রলীগ শাখার সদস্য নাঈম হাসান (২৪) এবং সুলতানপুর ইউনিয়ন যুবলীগের সদস্য কাউছার সরকার (৩৩)। নাঈমকে বানিয়াপাড়া গ্রামের বাড়ি থেকে এবং কাউছারকে বক্রিকান্দি গ্রামের বাড়ি
ভারতের মেঘালয় রাজ্যের সাউথ গারো হিলস জেলার ম্যাজিস্ট্রেট হেমা নায়েক শুক্রবার (৯ মে) এক আদেশে সীমান্তবর্তী অঞ্চলে রাত্রিকালীন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন। এই পদক্ষেপটি সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান এবং সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে নেওয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত সীমান্তের ৫০০ মিটার অঞ্চলে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। সীমান্তের শূন্য রেখার কাছাকাছি এলাকায় চলাচলে নিষেধাজ্ঞার পাশাপাশি, অবৈধভাবে সীমান্ত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আন্তর্জাতিক আইনি সহযোগিতা চেয়ে ইন্টারপোলের মাধ্যমে প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, যেহেতু বিষয়টি আন্তর্জাতিক আইন ও সহযোগিতার সঙ্গে জড়িত, তাই ইন্টারপোলের মাধ্যমে একটি নির্ধারিত প্রক্রিয়া
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সাম্প্রতিক তৎপরতার মধ্যে আলোচনায় উঠে এসেছেন সাবেক সেনা কর্মকর্তা ও বীর প্রতীকপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। তিনি দাবি করেছেন, ক্লিন ইমেজ বলে কিছু নেই, আর সুস্থ মানুষ আওয়ামী লীগ করতে পারে না। শনিবার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে তিনি এই মন্তব্য করেন, যা সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল
ভারতের গুজরাটে ১৯৭১ সালের যুদ্ধের পর এই প্রথম পাকিস্তানের হামলার অভিযোগ ঘিরে দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। পাকিস্তানের লাহোরে গভর্নমেন্ট কলেজ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ফেসবুক পোস্ট এবং ভারতীয় প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো এ নিয়ে বিস্তর আলোচনা করছে। জাঘম আব্বাস নামের ওই পাকিস্তানি ছাত্র দাবি করেছেন, পাকিস্তানি বিমান গুজরাট, দিল্লি ও উধমপুরে প্রবেশ করে
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে, যখন পাকিস্তান ৮ ও ৯ মে’র মধ্যরাতে ৩০০-৪০০টি ড্রোন ব্যবহার করে ভারতের আকাশসীমা লঙ্ঘন করেছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, এসব ড্রোনের মাধ্যমে পাকিস্তান সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার চেষ্টা করেছে এবং বেসামরিক বিমানগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। ভারত দাবি করছে যে, এসব ড্রোনের উদ্দেশ্য ছিল ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা
ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। একের পর এক পাকিস্তানে হামলার পর ভারতের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে ইসলামাবাদ। প্রাথমিকভাবে গোলাবর্ষণ, ড্রোন হামলা ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করলেও পাকিস্তান এর পরিণতিতে মাঝারি পাল্লার ফাতাহ-১ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই হামলায় ভারতীয় সামরিক স্থাপনাগুলোর পাশাপাশি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে আঘাত হানে পাকিস্তান। শনিবার (১০ মে) আলজাজিরা তাদের প্রতিবেদনে জানায়, পাকিস্তান প্রথমবারের মতো
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান ও ভারতের সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশের সর্বোচ্চ পারমাণবিক সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা ন্যাশনাল কমান্ড অথরিটির জরুরি সভা আহ্বান করেছেন। শনিবার সকালে পাকিস্তান সেনাবাহিনীর দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। ন্যাশনাল কমান্ড অথরিটি মূলত পারমাণবিক অস্ত্র, ক্ষেপণাস্ত্র এবং সুরক্ষা সংক্রান্ত নীতিনির্ধারণ করে থাকে। সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, এই সভাটি হবে
ইসলামের ইতিহাসে ধৈর্যের সবচেয়ে বড় দৃষ্টান্ত হয়ে আছেন নবী হযরত মুহাম্মদ (সা.)। তার জীবনের প্রতিটি পর্যায়ে তিনি যেভাবে ধৈর্য ধারণ করেছেন, তা আজও বিশ্বের কোটি কোটি মানুষের জন্য অনুকরণীয় হয়ে রয়েছে। ধর্ম প্রচারে বাধা, নির্যাতন, অপমান এবং যুদ্ধ—সব ক্ষেত্রেই তিনি ছিলেন ধৈর্যশীল, যা আমাদের শিখিয়ে দেয় সংকটে কীভাবে আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে হয়। মক্কা নগরীতে ইসলামের দাওয়াত শুরু করার পর কুরাইশদের কাছ
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, পাকিস্তানের ড্রোন হামলায় দেশটির ২৬টি স্থান প্রভাবিত হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত উত্তরের বারামুল্লা থেকে গুজরাটের ভুজ পর্যন্ত বিভিন্ন স্থানে এসব হামলা চালানো হয়েছে বলে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বারামুল্লা, শ্রীনগর, অবন্তীপোরা, নাগরোটা, জম্মু, ফিরোজপুর, পাঠানকোটসহ বিভিন্ন স্থানে সশস্ত্র ড্রোন দেখা গেছে। এসব ড্রোন বেসামরিক ও সামরিক স্থাপনাকে
রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগে শুক্রবার (৯ মে) বিকেল থেকে উত্তাল হয়ে উঠেছে ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের হাজারো কর্মীর বিক্ষোভ। ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করো’ দাবিতে তারা রাজপথে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন, এবং ঘোষণা দিয়েছেন—দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় ছাড়বেন না। বিকেলে যমুনা ভবনের সামনে একটি সমাবেশ থেকে এই শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন ‘আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের’ অন্যতম নেতা এবং
ঢাকাস্থ আমতলী-তালতলী জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা প্রদান করা হয় সুপ্রিম কোর্টের নবনির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলামকে। আয়োজক সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট কবির হোসেন তালুকদারের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন