মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬২৪ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’: পাকিস্তানের জবাবে কাঁপল অমৃতসর

সোমেন সাহা
সোমেন সাহা-(কোলকাতা), স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১০ মে ২০২৫, ১৭:৩০

শেয়ার করুনঃ
‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’: পাকিস্তানের জবাবে কাঁপল অমৃতসর

কাশ্মীর পরিস্থিতিকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সম্প্রতি ভারতীয় সামরিক অভিযানের জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ নামের একটি পাল্টা সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। এই অভিযানে ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানায় পাকিস্তান।

পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত প্রথমে পাকিস্তানের সার্বভৌমত্বে আঘাত হানে। এর প্রতিক্রিয়াতেই তারা পাল্টা ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়েছে। অভিযানে মূল লক্ষ্য ছিল পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত ভারতের সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের গুদাম। পাকিস্তান দাবি করেছে, এই গুদামে সফলভাবে হামলা চালানো হয়েছে।

ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ভারত ও রাশিয়ার যৌথ প্রকল্প। এটি একটি অত্যাধুনিক সুপারসনিক অস্ত্র, যা আকাশ, স্থল ও জল থেকে উৎক্ষেপণযোগ্য। এর পাল্লা ৮০০ কিলোমিটার পর্যন্ত। এ ধরনের অস্ত্রাগারে হামলা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে একধাপে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও

নিউ মেক্সিকোর নাম ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প

নিউ মেক্সিকোর নাম ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প

ভারতীয় সরকার এখনও পর্যন্ত এই হামলা নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ভারত বিষয়টি নিয়ে এখনো নিরব ভূমিকা পালন করছে। এর আগে ৬ মে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান চালিয়েছিল পাকিস্তান ও আজাদ কাশ্মীরের কিছু অংশে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সেই অভিযানেই প্রথম উত্তেজনার সূত্রপাত হয়। পাকিস্তান বলছে, এই অভিযান ছিল উসকানিমূলক এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। তাদের ভাষ্যমতে, ভারতীয় আগ্রাসনের জবাবেই ‘সুদৃঢ় প্রাচীর’ অর্থে নামকরণ করা ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ চালানো হয়।

তবে দুই দেশের এ ধরনের পাল্টাপাল্টি অভিযান সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে দিয়েছে। কূটনৈতিকভাবে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আহ্বান জানাচ্ছেন আন্তর্জাতিক মহল। সীমান্তে যুদ্ধবিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারে যে ধরনের সামরিক শক্তি প্রদর্শন হচ্ছে, তা পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলছে।

এছাড়া, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া হামলার দায়ভার নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি অবস্থান চলমান উত্তেজনায় ইন্ধন জুগিয়েছে। সীমান্তে নতুন করে কোনো সংঘর্ষ না ঘটে সে দিকেই এখন সবাই তাকিয়ে আছে।

আরও

মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
কাশ্মীর সংঘর্ষভারত-পাকিস্তান উত্তেজনাব্রহ্মস ক্ষেপণাস্ত্র হামলা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত হয়েছে: রিজভী

ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত হয়েছে: রিজভী

সিগারেটের দামে নতুন সিদ্ধান্ত, বাড়ল নিম্নস্তরের মূল্যসীমা

সিগারেটের দামে নতুন সিদ্ধান্ত, বাড়ল নিম্নস্তরের মূল্যসীমা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রবাসী নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রবাসী নিহত

১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল

১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল

চার্লসের চিঠিতে স্পষ্ট, রাজকীয় দায়িত্বে নেই হ্যারি-মেগান

চার্লসের চিঠিতে স্পষ্ট, রাজকীয় দায়িত্বে নেই হ্যারি-মেগান

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

এ সম্পর্কিত আরও পড়ুন

চার্লসের চিঠিতে স্পষ্ট, রাজকীয় দায়িত্বে নেই হ্যারি-মেগান

চার্লসের চিঠিতে স্পষ্ট, রাজকীয় দায়িত্বে নেই হ্যারি-মেগান

যুক্তরাজ্যে ফিরে এলেও রাজপরিবারের কোনো আনুষ্ঠানিক দায়িত্ব পালন করবেন না প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান। সোমবার (৭ সেপ্টেম্বর) এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। সরকার ও সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে পাঠানো ওই চিঠিতে তাদের বর্তমান অবস্থান অপরিবর্তিত থাকার বিষয়টি স্পষ্ট করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ২০২০ সালে রাজপরিবারের আনুষ্ঠানিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর হ্যারি

৬জি উন্নয়নে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে ভারতের নতুন অংশীদারিত্ব

৬জি উন্নয়নে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে ভারতের নতুন অংশীদারিত্ব

পরবর্তী প্রজন্মের ৬জি টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের উন্নয়ন ও কার্যকারিতা ত্বরান্বিত করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক উদ্যোগে যোগ দিয়েছে ভারত। ওয়াশিংটনের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা, উদ্ভাবন এবং নেটওয়ার্ক নিরাপত্তা জোরদারের লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রসহ ২৫টি দেশের জোটে নয়াদিল্লির অন্তর্ভুক্তির বিষয়টি মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) টাইমস নাউয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে। সোমবার মার্কিন বাণিজ্য বিভাগ আনুষ্ঠানিকভাবে এই অংশীদারিত্বের সিদ্ধান্ত ঘোষণা করে। এর আগে জি২০ উদ্ভাবন মন্ত্রী পর্যায়ের বৈঠকের

ইরানের পাল্টা হামলার হুমকিতে ঊর্ধ্বমুখী আন্তর্জাতিক তেলবাজার

ইরানের পাল্টা হামলার হুমকিতে ঊর্ধ্বমুখী আন্তর্জাতিক তেলবাজার

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের ঝুঁকি এবং বৈশ্বিক তেল সরবরাহে সম্ভাব্য বিঘ্নের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির এই চিত্র তুলে ধরা হয়েছে। নতুন পরিসংখ্যান অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য নির্ধারণের অন্যতম প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৪ সেন্ট বা শূন্য দশমিক ৩৫ শতাংশ বেড়ে ৯৭ দশমিক ৩৪ ডলারে

নিউ মেক্সিকোর নাম ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প

নিউ মেক্সিকোর নাম ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখা উচিত বলে মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে নিউ মেক্সিকোর একটি মানচিত্র পোস্ট করে এমন ইঙ্গিত দেন তিনি। মানচিত্রে ‘মেক্সিকো’ শব্দটি লাল দাগ দিয়ে কেটে তার নিচে ‘আমেরিকা’ লেখা দেখা যায়। পরে ট্রাম্পের পোস্ট করা মানচিত্রটি হোয়াইট হাউস তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টেও পুনরায়

বিশ্ব জ্বালানি সংকটের জন্য ওয়াশিংটনই দায়ী: ইরান

বিশ্ব জ্বালানি সংকটের জন্য ওয়াশিংটনই দায়ী: ইরান

বিশ্বব্যাপী চলমান বিশৃঙ্খলা ও জ্বালানি সংকটের জন্য ইরানকে দায়ী করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র—এমন অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। রোববার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বর্তমান সংকটের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধই মূল কারণ। বাঘেইর ভাষ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যৌথ হামলা চালানোর আগ পর্যন্ত হরমুজ প্রণালি