রবিবার, ২৪ মে, ২০২৬১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিশেষ প্রতিবেদন

ঈদে গরুর মাংসে সাতকরা চাই সিলেটবাসীর, দামের ঊর্ধ্বগতি

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১৭:৫৭

শেয়ার করুনঃ
ঈদে গরুর মাংসে সাতকরা চাই সিলেটবাসীর, দামের ঊর্ধ্বগতি

পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে মৌলভীবাজারসহ সিলেট অঞ্চলের বিভিন্ন হাট-বাজারে বেড়েছে সাতকরার চাহিদা। সিলেটের ঐতিহ্যবাহী এই সুগন্ধি ফলটি গরুর মাংস রান্নার অন্যতম প্রধান উপাদান হিসেবে পরিচিত। ফলে ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাজারে ক্রেতাদের ভিড় বাড়ছে এবং সঙ্গে বাড়ছে দামও।

মৌলভীবাজার জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ঝুড়িভর্তি সাতকরা নিয়ে বসেছেন বিক্রেতারা। ছোট আকারের সাতকরা প্রতি হালি ১১০ থেকে ১৪০ টাকায়, মাঝারি আকারের সাতকরা ১৩০ থেকে ১৮০ টাকায় এবং বড় আকারের সাতকরা ২০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। অনেক ক্ষেত্রে আকার ও মানভেদে প্রতি পিস সাতকরা ৭০ থেকে ১৫০ টাকাতেও বিক্রি হচ্ছে।

শ্রীমঙ্গলের সবজি ব্যবসায়ী আব্দুল বারিক জানান, সারাবছর সাতকরা বিক্রি হলেও কোরবানির ঈদের সময় চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। সাতকরা ব্যবসায়ী তাহসিন হোসেন বলেন, ঈদ উপলক্ষে গত কয়েক দিনে বিপুল পরিমাণ সাতকরা ও জারা লেবু বিক্রি হয়েছে। পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।

আরও

‘শান্তিবাগ ওয়াকওয়ে’ ফুটছে নানা রঙের দুুষ্প্রাপ্য ফুল, মুগ্ধ দর্শনার্থীরা

‘শান্তিবাগ ওয়াকওয়ে’ ফুটছে নানা রঙের দুুষ্প্রাপ্য ফুল, মুগ্ধ দর্শনার্থীরা
ক্রেতা রায়হানুল হক বলেন, সারা বছরই তাদের খাদ্যতালিকায় সাতকরা থাকে। তবে ঈদের সময় গরুর মাংস রান্নার জন্য অতিরিক্ত সাতকরা প্রয়োজন হয়। তিনি জানান, এ বছর দাম কিছুটা বেশি হলেও দর কষাকষি করে সাতকরা কিনেছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
গৃহিণী ঐশি জারিন বলেন, সাতকরা ছাড়া কোরবানির মাংসের প্রকৃত স্বাদ পাওয়া যায় না। মাংসের সঙ্গে সাতকরা রান্না করলে এক ধরনের অনন্য ঘ্রাণ তৈরি হয়। সাতকরার খোসা শুকিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং তা দিয়ে আচারও তৈরি করা সম্ভব।

মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, জুড়ী ও রাজনগরের প্রায় প্রতিটি বড় বাজারে সাতকরা বিক্রি হয়। তবে সিলেট নগরের বন্দরবাজারকে সাতকরার সবচেয়ে বড় পাইকারি ও খুচরা বাজার হিসেবে ধরা হয়। সেখানে প্রতিদিন শতাধিক ব্যবসায়ী সাতকরা বিক্রি করেন।

ব্যবসায়ীরা বলছেন, ঈদের কারণে পাইকারি বাজারে দাম বেড়েছে। তবে ঈদের পর সরবরাহ স্বাভাবিক হলে দাম কিছুটা কমতে পারে। অন্যদিকে উচ্চবিত্ত ও মধ্যবিত্তদের মধ্যে সাতকরার চাহিদা বাড়লেও তুলনামূলক উচ্চমূল্যের কারণে নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে ঐতিহ্যবাহী এই ফল।

ঐতিহ্যবাহীখাবারসাতকরাকোরবানিরঈদ
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

দুই শতকের শ্রম, তবুও দারিদ্র্যের চক্রে চা শ্রমিকরা

দুই শতকের শ্রম, তবুও দারিদ্র্যের চক্রে চা শ্রমিকরা

জনপ্রিয় সংবাদ

বিয়ের দাওয়াতে ভারতে গিয়ে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরত

বিয়ের দাওয়াতে ভারতে গিয়ে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরত

ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার

ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার

ফরিদপুরে মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার

ফরিদপুরে মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোয়ালন্দে নৌ মিছিলের ভিডিও ভাইরাল

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোয়ালন্দে নৌ মিছিলের ভিডিও ভাইরাল

রাজনগরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজনগরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সর্বশেষ সংবাদ

নলছিটিতে যুবককে কুপিয়ে হত্যা, পুকুর থেকে লাশ উদ্ধার

নলছিটিতে যুবককে কুপিয়ে হত্যা, পুকুর থেকে লাশ উদ্ধার

ঈদে গরুর মাংসে সাতকরা চাই সিলেটবাসীর, দামের ঊর্ধ্বগতি

ঈদে গরুর মাংসে সাতকরা চাই সিলেটবাসীর, দামের ঊর্ধ্বগতি

নবাবগঞ্জে ঝড়ে ফসল বাগান বসতবাড়ি ক্ষতিগ্রস্ত, দুর্ভোগ চরম

নবাবগঞ্জে ঝড়ে ফসল বাগান বসতবাড়ি ক্ষতিগ্রস্ত, দুর্ভোগ চরম

কলাপাড়ায় কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কলাপাড়ায় কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ আটক- ৯

মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ আটক- ৯

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রাণপ্রাচুর্য আর অপরূপ বর্ণালিতে মৌলভীবাজারকে রাঙিয়ে দিয়েছে প্রকৃতি

প্রাণপ্রাচুর্য আর অপরূপ বর্ণালিতে মৌলভীবাজারকে রাঙিয়ে দিয়েছে প্রকৃতি

গ্রীষ্মের শুরুতেই ফুলের রঙে রঙিন হয়ে উঠেছে মৌলভীবাজার শহর ও পর্যটন নগরী শ্রীমঙ্গল। কৃষ্ণচূড়া, সোনালু, জারুল, রাধাচূড়া, কনকচূড়া, ক্যাসিয়া জাভানিকা, কুর্চি ও কাঠগোলাপ ফুলের অপূর্ব সমারোহে প্রকৃতি যেন নতুন সাজে সেজেছে। সরেজমিনে দেখা গেছে, মৌলভীবাজার-সিলেট রোড, শহরের কোর্ট রোড, মনু নদীসংলগ্ন শান্তিবাগ ওয়াকওয়ে, কোদালীপুল এলাকা এবং শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কজুড়ে ফুলে ভরে উঠেছে রাস্তার দুই পাশ। বাতাসে দুলছে সোনালুর ঝুলন্ত হলুদ পুষ্পমালা, কৃষ্ণচূড়ার

দুই শতকের শ্রম, তবুও দারিদ্র্যের চক্রে চা শ্রমিকরা

দুই শতকের শ্রম, তবুও দারিদ্র্যের চক্রে চা শ্রমিকরা

বাংলাদেশের চা শিল্প জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হলেও এ শিল্পের প্রাণ—চা শ্রমিকদের জীবনমান এখনো উন্নয়নের মূলধারার বাইরে রয়ে গেছে। দেশের ১৬৭টি চা বাগানে কর্মরত লক্ষাধিক শ্রমিকের শ্রমে প্রতিবছর রেকর্ড পরিমাণ চা উৎপাদন হচ্ছে এবং বিশ্বের অন্তত ২৫টি দেশে বাংলাদেশি চা রপ্তানি হচ্ছে। অথচ উৎপাদনের মূল কারিগর শ্রমিকরাই সবচেয়ে কম মজুরির বাস্তবতায় জীবনযাপন করছেন। তথ্য অনুযায়ী, বর্তমানে চা বাগানের স্থায়ী শ্রমিকদের

সাতছড়ি উদ্যানে দেখা মিলল বিরল সিঁদুরে মৌটুসি পাখির

সাতছড়ি উদ্যানে দেখা মিলল বিরল সিঁদুরে মৌটুসি পাখির

প্রকৃতি ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ উপাদান পাখি। পৃথিবীর উড়ন্ত সৌন্দর্যের অন্যতম প্রতীক এই প্রাণীকুলের মধ্যে সৌন্দর্যের দিক থেকে বিশেষভাবে আলোচিত মধুচুষকি গোত্রের পাখিরা। বিশেষ করে মৌটুসি পাখিরা তাদের রঙ, উড়ার ভঙ্গি, সুরেলা ডাক ও বাসা তৈরির অনন্য দক্ষতার কারণে আলাদা মর্যাদা পেয়েছে। এই গোত্রের অন্যতম আকর্ষণীয় ও দুর্লভ আবাসিক পাখি ‘সিঁদুরে মৌটুসি’র সাম্প্রতিক দেখা মিলেছে হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে। সম্প্রতি শ্রীমঙ্গলের শৌখিন

শ্রীমঙ্গলে ফুটেছে দুর্লভ ক্যাসিয়া জাভানিকা ফুল, ছড়াচ্ছে মুগ্ধতা

শ্রীমঙ্গলে ফুটেছে দুর্লভ ক্যাসিয়া জাভানিকা ফুল, ছড়াচ্ছে মুগ্ধতা

গ্রীষ্মের তীব্র খরতাপের মধ্যেও মৌলভীবাজার জেলার বিভিন্ন সড়কজুড়ে এখন প্রকৃতির রঙিন উৎসব। সবুজ গাছগাছালি আর রংবেরঙের ফুলে সেজেছে জেলার শ্রীমঙ্গল শহরসহ আশপাশের এলাকা। কৃষ্ণচূড়া, জারুল, সোনালু ও নানা প্রজাতির ফুলগাছের পাশাপাশি বিশেষভাবে নজর কাড়ছে দুর্লভ লাল সোনাইল বা ক্যাসিয়া জাভানিকা ফুলগাছ। সরজমিনে দেখা যায়, শ্রীমঙ্গল কলেজ রোড এলাকায় পাঁচ বছর বয়সী ক্যাসিয়া জাভানিকা গাছের সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে থাকা গোলাপি

‘শান্তিবাগ ওয়াকওয়ে’ ফুটছে নানা রঙের দুুষ্প্রাপ্য ফুল, মুগ্ধ দর্শনার্থীরা

‘শান্তিবাগ ওয়াকওয়ে’ ফুটছে নানা রঙের দুুষ্প্রাপ্য ফুল, মুগ্ধ দর্শনার্থীরা

মৌলভীবাজার শহরসংলগ্ন মনু নদের পাড় ঘেঁষে নির্মিত শান্তিবাগ ওয়াকওয়ে এখন যেন এক জীবন্ত ফুলের উদ্যান। বসন্তের আবেশ আর ঋতু পরিবর্তনের ছোঁয়ায় ওয়াকওয়ের পশ্চিম প্রান্ত থেকে পূর্ব সীমা পর্যন্ত ফুটেছে নানা রঙ ও প্রজাতির ফুল, যা প্রতিদিন আকৃষ্ট করছে প্রকৃতিপ্রেমী মানুষকে। সরেজমিনে দেখা যায়, ওয়াকওয়ের ভেতরে ও বাইরে দেশি-বিদেশি বিভিন্ন গাছের সমারোহ। দুষ্প্রাপ্য সাদা কুরচি, বাটারকাপ ট্রি, মরু ক্যাসিয়া, অশোকমঞ্জরি, কাঠগোলাপ, রাঁধাচূড়া