মৌলভীবাজারের কুলাউড়ায় মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রায় এক লাখ টাকা মূল্যের চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন কুলাউড়া উপজেলার দক্ষিণ রাউৎগাঁও গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে নান্নু মিয়া (৩৭) এবং মৌলভীবাজার সদর উপজেলার মাইজপাড়া সরকারি আশ্রয়কেন্দ্র এলাকার শাহবুদ্দিনের ছেলে ইকবাল আহমদ (৩৫)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা
মৌলভীবাজারে পূর্ববিরোধের জেরে এক ব্যক্তিকে অপহরণ করে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং তাঁর বাসায় রিভলবার রেখে অস্ত্র মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় অস্ত্র আইন ও অপহরণের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। থানা জানা যায়, গতকাল দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ বড়কাঁপন আবাসিক এলাকার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত রাসায়নিক স্প্রে বা নেশাজাতীয় পদার্থ ব্যবহার করে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ ৭৬ হাজার টাকা হারিয়েছেন ‘সোহাগ টেলিকম’-এর স্বত্বাধিকারী ব্যবসায়ী সোহাগ আহমদ। সোমবার (২ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল শহরের কালিঘাট রোডে অবস্থিত তাঁর দোকানে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সোহাগ আহমদ জানান, প্রতারক চক্রের দুই সদস্য প্রথমে নিজেদের বাহরাইন প্রবাসী হিসেবে পরিচয় দেয়। তারা জানায়,
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসব অভিযানে আনুমানিক ২৬ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুড়াছড়া ও বৌলাছড়া ভাঙা পুলসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উপজেলা
হেমন্তের সোনাঝরা রোদে মৌলভীবাজারের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন পাকা আমন ধানের সমারোহ। অনুকূল আবহাওয়া, সরকারি সহায়তা ও কৃষকদের নিরলস পরিশ্রমে জেলায় এবার আগাম আমনের বাম্পার ফলন হয়েছে। মাঠের পর মাঠ কম্বাইন হারভেস্টারের গর্জন আর কৃষকদের কাস্তে হাতে ধান কাটায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। তবে ফলনের আনন্দের পাশাপাশি উৎপাদন খরচ ওঠানো এবং বাজারে ধানের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। কৃষি বিভাগের তথ্য
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি চায়না এয়ারগান উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে এসআরবি-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর সিপিসি-২, শ্রীমঙ্গলের একটি আভিযানিক দল জানতে
মৌলভীবাজারের কুলাউড়ায় ঘুমের মধ্যে বিষাক্ত সাপের কামড়ে সুনিয়া আক্তার (১৬) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। তবে চিকিৎসক ও পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর ৫টার দিকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সুনিয়া কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের আব্দুলপুর গ্রামের কুদ্দুছ মিয়া
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নবম শ্রেণির ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় মামলার প্রধান এজাহারনামীয় আসামি মো. রনি মিয়াকে (২৫) নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। একই ঘটনায় অভিযান চালিয়ে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে এসআরবি-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও গণমাধ্যম কর্মকর্তা
দেশে নগদবিহীন অর্থনীতি গড়ে তোলা এবং ডিজিটাল লেনদেন সহজ করার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘এক দেশ, এক কিউআর’ নীতির আওতায় বাংলা কিউআর বাস্তবায়নবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সভাকক্ষে বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের নির্দেশনায় এবং আইএফআইসি ব্যাংকের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। আইএফআইসি ব্যাংকের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের
সরকারের ব্যর্থতা ও অপকর্মের দায় বিরোধী দলের ওপর চাপানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত সুরক্ষিত রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো সরকারের প্রধান দায়িত্ব। মাদক ও অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি না থাকলে সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। শনিবার (২৪ অক্টোবর) সকালে মৌলভীবাজার
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সিএনজিচালক জসিম উদ্দিনের বাড়িতে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি যাওয়া স্বর্ণালংকার, দুটি মুঠোফোন এবং চোরাই স্বর্ণ বিক্রির নগদ ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর রাতে দক্ষিণভাগ এলাকার বাসিন্দা জসিম উদ্দিন
চাকরির অপেক্ষায় না থেকে মাত্র ৫০ হাজার টাকা পুঁজি নিয়ে মাশরুম চাষ শুরু করেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তিন তরুণ। মাত্র ২৭০ বর্গফুটের একটি টিনের ঘরে অয়েস্টার মাশরুম উৎপাদন করে তাঁরা ইতোমধ্যে বাজারজাতকরণও শুরু করেছেন। তাঁদের উদ্যোগ এলাকায় সাড়া ফেলেছে। উদ্যোক্তারা হলেন শ্রীমঙ্গল উপজেলার ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া গ্রামের সাখাওয়াত হোসেন (২৫), এমদাদুল হক মিলন (২৪) ও মো. তানিম মিয়া (২৪)।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগতির প্রাইভেটকার গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তিন বছরের শিশু জায়ানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) বেলা ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার মতিগঞ্জ বাজারের পাশে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জায়ান মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের চাঁদনীঘাট এলাকার আব্দুল মুহিত দিপুর ছেলে। আহতরা হলেন জায়ানের আট বছর
মৌলভীবাজারের রাজনগরে মাদ্রাসার ওয়াজ মাহফিলে এক হালি কমলা ৫০ হাজার টাকা এবং আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায় নিলামে বিক্রি হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে ব্যতিক্রমী এ নিলাম অনুষ্ঠিত হয়। ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন তহবিলে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত নিলামে যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী আব্দুল মালিক রুকন সর্বোচ্চ দর দিয়ে কমলা কিনে নেন। স্থানীয় ও মাদ্রাসা
সেতু আছে, কিন্তু পারাপারের উপায় নেই। নির্মাণের প্রায় পাঁচ বছর পেরিয়ে গেলেও মৌলভীবাজারের রাজনগর উপজেলার লাঘাটা নদীর ওপর নির্মিত চার কোটি ৪ লাখ টাকার সেতুটি এখনো পুরোপুরি চালু হয়নি। দুই পাশে সংযোগ সড়ক না থাকায় সরকারি অর্থে নির্মিত সেতুটি কোনো কাজে আসছে না। এতে কামারচাক ইউনিয়নের দক্ষিণ ইসলামপুরসহ অন্তত ১২টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে ডিঙ্গি নৌকা ও
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় শ্রীমঙ্গল উপজেলার আমরাইলছড়া চা বাগানে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আমরাইলছড়া চা বাগানের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি সোনালী হনুমান মাটিতে পড়ে যায়। চা বাগানের বাসিন্দারা তাৎক্ষণিকভাবে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। সংবাদ পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও
মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২ টি এক নলা বন্দুক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধীনস্থ কুরমা বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮৮৬/এম হতে আনুমানিক ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে খাসিয়াপুঞ্জি জামতলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নদী ও পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে মির্জাপুর ইউনিয়নের রায়পরান, কেদারপুর চা বাগান ও দিনারপুর এলাকায়
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সীমান্তপথে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় রসুনের চালানসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ৪ নম্বর সিন্দুরখাঁন ইউনিয়নের হুগলিয়া টিলাগাঁও এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হুগলিয়া টিলাগাঁও এলাকার মোছাব্বির হোসেনের ছেলে আব্দুল মুহিত (২৮) ও
সহজ-সরল ছন্দ, সুকোমল অনুভূতির প্রকাশ আর নৈতিক মূল্যবোধের বার্তা নিয়ে পাঠকদের সামনে এলো তরুণ আলেম, লেখক ও সাংবাদিক মুস্তাকিম আল মুনতাজের প্রথম ছড়াগ্রন্থ ‘জীবন গড়ার ছড়া’। গতকাল বিকেল ৪টায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক জমকালো মোড়ক উন্মোচন অনুষ্ঠানের মাধ্যমে বইটি আনুষ্ঠানিকভাবে আলোর মুখ দেখে। অনুষ্ঠানে বক্তব্য দেন দেশ রূপান্তর মৌলভীবাজার জেলা প্রতিনিধি ইসমাইল মাহমুদ, খোলা কাগজ-এর মৌলভীবাজার জেলা স্টাফ রিপোর্টার কলামিস্ট
পর্যটন নগরী শ্রীমঙ্গলকে পরিচ্ছন্ন, ফুটপাত দখলমুক্ত ও যানজটহীন রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার ব্যস্ততম স্টেশন রোড ও হবিগঞ্জ রোডে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়। সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান। এ সময় শ্রীমঙ্গল পৌরসভার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন ভাতার টাকা পরিশোধে অনিয়মের অভিযোগ উঠেছে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং প্রতিনিধি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে। নির্ধারিত ৭ হাজার ৮০০ টাকার পরিবর্তে কাউকে ৩ হাজার, আবার কাউকে ৩ হাজার ৫০০ টাকা দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহি চা-বাগানের ৩০ জন চা-শ্রমিক স্বাক্ষরিত লিখিত অভিযোগ শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ৩২ হাজার শলাকা অবৈধ ভারতীয় সিগারেটসহ জাহাঙ্গীর হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ৫ নম্বর কালাপুর ইউনিয়নের নারায়ণছড়া এলাকার মাইজদিহি চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কাঁচা রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন সীমান্তবর্তী কমলগঞ্জ থানার শিংরাউলী ঈদগাঁ টিলা এলাকার মৃত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বনবেগুনের শক্ত শিকড়ের সঙ্গে উন্নত জাতের টমেটোর ডাল জুড়ে তৈরি হচ্ছে রোগ প্রতিরোধী ও অতি-ফলনশীল গ্রাফটিং চারা। বিশেষ এই চারার চাহিদা দেশের অন্তত ১০টি জেলায় ছড়িয়ে পড়েছে। কমলগঞ্জের নার্সারিগুলোতে প্রতি মৌসুমে উৎপাদন হচ্ছে প্রায় ৬৫ থেকে ৭০ লাখ চারা। এ খাতকে ঘিরে কয়েক মাসে প্রায় ৫ থেকে ৬ কোটি টাকার লেনদেন হচ্ছে। আদমপুর, জালালপুর, বনগাঁও, কান্দিগাঁও, মধ্যগাঁও ও