
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:৩৪

জুন মাস এলেই জাতীয় বাজেটকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হয় আলোচনা-পর্যালোচনা। ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বাজেটের সম্ভাব্য প্রভাব নিয়ে মতামত দেন। তবে মৌলভীবাজার জেলার ৯২টি চা বাগানের শ্রমিকদের বড় এক অংশের কাছে জাতীয় বাজেট এখনো অনেকটাই অজানা বিষয়। বাজেট কী, কীভাবে প্রণয়ন করা হয় কিংবা এর মাধ্যমে তাদের জীবনে কী প্রভাব পড়ে—এসব বিষয়ে স্পষ্ট ধারণা নেই অধিকাংশ চা শ্রমিকের।
