
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১৭:৪৭

মানুষের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং উপজেলা পরিষদে বিভিন্ন কাজে আসা মানুষের অবসর সময়কে জ্ঞানচর্চায় কাজে লাগানোর উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল রায়গঞ্জের ‘নৈঃশব্দ্য মহাকাল’ উন্মুক্ত লাইব্রেরি। তবে পর্যাপ্ত বই, পরিচর্যা ও ব্যবস্থাপনার অভাবে বর্তমানে পাঠাগারটি তার প্রাণচাঞ্চল্য হারাতে বসেছে।
