প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১৩:২

কুড়িগ্রামের উলিপুর উপজেলার কেতকীর বিলে বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করেছে দৃষ্টিনন্দন পদ্মফুল। সাদা, গোলাপি ও লাল রঙের পদ্মে ছেয়ে যাওয়া বিলের মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় বাসিন্দা, প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থীরা। প্রকৃতির এই অনন্য সৌন্দর্য শুধু চোখের প্রশান্তিই দিচ্ছে না, বরং এলাকাটিকে সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র হিসেবেও নতুন করে পরিচিত করছে।
