প্রকাশ: ২ জুলাই ২০২৬, ১৬:৪৬

নওগাঁর আত্রাই উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আতিকুর রহমান সুজা (৩৮) নামে এক স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রাজশাহীর বাগমারা উপজলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
