প্রকাশ: ৬ জুলাই ২০২৬, ১৪:৩৩

নোয়াখালীর চাটখিল উপজেলার আলোচিত শিশু আসমা আক্তার হত্যা মামলায় একমাত্র আসামি শাহাদাত হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা এবং আলামত গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

