মহান বিজয় দিবস উপলক্ষ্যে বরিশালে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে জেলা পুলিশ লাইন্স মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। এ সময় সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৬টায় শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে এবং সকাল সোয়া ৭টায় ত্রিশ গোডাউন এলাকার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
পটুয়াখালীর কুয়াকাটায় রাতের অন্ধকারে কৃষক আবু ছালেহ মৃধার প্রায় আড়াই শতাধিক ফলন্ত লাউসহ বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধ থেকে এই ঘটনা ঘটেছে বলে সন্দেহ করছেন কৃষক ও তার পরিবার। ঘটনাটি ঘটেছে রবিবার (১৫ ডিসেম্বর) রাতে কুয়াকাটা পৌরসভার ৪ নং ওয়ার্ডে, ট্যুরিস্ট পুলিশ অফিসের
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করাকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন আহত হয়েছেন। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার ভোরে বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলার বাসস্ট্যান্ড চত্বরের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করা হয়। এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল হক শাহিন শিকদারের সমর্থক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
বিজয় দিবসে জয়পুরহাট সীমান্তে বিজিবি-বিএসএফের শুভেচ্ছা বিনিময় মহান বিজয় দিবস উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং বিএসএফের মধ্যে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময়ের ঘটনা সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাটের হাটখোলা সীমান্তের মেইন পিলার-২৮১/২ সাব পিলার এলাকায় শূন্যরেখায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। হাটখোলা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার অসীম মারাক
মাদারীপুরের শিবচরে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদলের সভাপতি প্রার্থী তাইজুল ইসলাম সজিবের নেতৃত্বে যুবদলের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শিবচর উপজেলা যুবদলের আয়োজনে শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। এরপর হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা ছাত্রদলের
পিরোজপুরের কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী পারভেজ মহাজনকে গ্রেফতার করেছে। কাউখালী থানা সূত্রে জানা গেছে, কাউখালী থানার এসআই মোঃ মাসুদ আল মামুন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার আসপদ্দি গ্রামের ফোরকান মহাজনের ছেলে পারভেজ মহাজন (৩৪)কে রবিবার গভীর রাতে কাউখালী সদরের কচুয়াকাঠি গ্রামের শামসুল হক হাওলাদারের বাড়ির উত্তর পাশের রাস্তার উপর থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক
স্বাধীনতার ৫৩ বছরে দেশের নারীরা আর পিছিয়ে নেই। দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নারীদের উন্নয়নের একটি উজ্জ্বল উদাহরণ হলো সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে আয়োজিত নারী উদ্যোক্তাদের দিনব্যাপী বিজয় মেলা। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ মেলায় স্থানীয় নারী উদ্যোক্তারা তাদের তৈরি পণ্যসামগ্রী প্রদর্শন করেন। মেলায় ২৪টি স্টলে হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম ও হিলি উদ্যোক্তা দলের সদস্যরা অংশগ্রহণ করেন। শাড়ি, থ্রি-পিস,
বরিশালে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত বিজয় দিবসের দোয়া ও আলোচনা সভা হামলার কারণে পণ্ড হয়ে গেছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নগরের সোহেল চত্বরে জেলা ও মহানগর আওয়ামী লীগ অফিসের সামনে এ ঘটনা ঘটে। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য ডা. মাহমুদা মিতু অভিযোগ করে বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। হঠাৎ কৃষক দলের লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে অনুষ্ঠান
যথাযোগ্য মর্যাদায় টেকনাফে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে টেকনাফ উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন দিনব্যাপী কর্মসুচী গ্রহন করে। এরমধ্যে দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সুচনা, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্বরনে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, মুক্তিযুদ্ধা ও পরিবারের প্রতি সংবর্ধনা, কুটির শিল্প মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ডের বিভিন্ন জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। মহান স্বাধীনতা অর্জনের দিনটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও জাতি দিনটি বিশেষভাবে পালন করছে। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। বিজয় দিবসের মর্যাদা ও ভাবগাম্ভীর্যের অংশ হিসেবে কোস্ট
অসম সাহস-বীরত্ব ও আত্মদানের মধ্য দিয়ে যেসব বীর সন্তানরা বিশ্ব মানচিত্রে লাল সবুজের পতাকার স্থান করে দিয়েছে। আজ মানচিত্র এবং পতাকা যাদের প্রাণের বিনিময়ে, তাদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়েই নানা কর্মসূচীতে খাগড়াছড়িতে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ১৯৭১ সালে এদেশের দামাল ছেলেরা দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধে বীরত্বের সাথে অসমসাহস বুকে ধারন করে আত্মদানে মহিমান্বিত বিজয় ছিনিয়ে এনেছিল মুক্তিযুদ্ধের বিজয়ের মাস
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বর্ণাঢ্য আয়োজন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ছয়টায় উপজেলা শহীদ মিনারে ফুল দিয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, স্কুল-কলেজ ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সকাল নয়টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় মেলার উদ্বোধন
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ এবং ভারতের সেনাবাহিনীর উচ্চপর্যায়ের অফিসারদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর, সোমবার, আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ৩৩ পদাতিক ডিভিশন এবং কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং ভারত সেনাবাহিনীর পক্ষ থেকে ১০১ এরিয়া কমান্ডার মেজর জেনারেল সুমিত রানা উপস্থিত ছিলেন। উভয় পক্ষের প্রতিনিধিরা একে
জাতীয় নির্বাচনের জন্য কোন ধারণা নয়, সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি—এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি এ মন্তব্য করেন, জাতির উদ্দেশে ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্বাচন সংক্রান্ত বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে। সালাউদ্দিন আহমেদ বলেন, "প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি ধারণা দিয়েছেন, কিন্তু বিএনপি ধারণা নয়, একটি নির্দিষ্ট রোডম্যাপ চায়।" তিনি আরও বলেন, নির্বাচন কমিশন এবং
কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ মৃদু শৈত্যপ্রবাহের মধ্যেও আগামী ২০ ও ২১ ডিসেম্বর বাংলাদেশের উপর রেকর্ড পরিমাণ শীতকালীন বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে এ বিষয়ে সতর্কতা জানিয়েছেন। পোস্টে মোস্তফা কামাল পলাশ লিখেছেন, "আগামী ২০ ও ২১ ডিসেম্বর বাংলাদেশের উপর রেকর্ড ব্রেকিং পরিমাণে শীতকালীন বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৬ ডিসেম্বরকে বাংলাদেশের বিজয় দিবস না বলে ভারতের বিজয় দিবস দাবি করেছেন, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) মোদি তার ফেসবুক পেজে একটি পোস্টে এই দাবি করেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়। মোদি তার পোস্টে বলেন, "আজ ১৬ ডিসেম্বর ভারতীয় বিজয় দিবস।" এই মন্তব্যের পর থেকেই বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন
মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি ও রফতানি বন্ধ রয়েছে। তবে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে, জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, বিজয় দিবসের সরকারি ছুটির কারণে হিলি কাস্টমসের সব বিভাগ বন্ধ রয়েছে, যার ফলে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। তবে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা বর্জন করেছেন। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত হননি। এ অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার উপস্থিতি নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং অনুষ্ঠান বর্জন করেন। বিএনপি নেতারা অভিযোগ করেছেন,
মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলিতে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এই দিনে বাঙালি জাতির ইতিহাসের অমর দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে সকল শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ স্মরণ করেন। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩৫ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনি দেওয়া হয়, এরপর
মহান বিজয় দিবসে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ ৭ জন নেতাকর্মীকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন ছাউনি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এবং ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের কর্মী
মহান বিজয় দিবসে ঝিনাইদহ জেলা বিএনপি ব্যাপক শোভাযাত্রা ও র্যালির আয়োজন করেছে। সোমবার বেলা ১২ টায় জেলা বিএনপির উদ্যোগে শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠ থেকে এক বিশাল শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা স্ট্যান্ডে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপস্থিত নেতাকর্মীরা মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এমএ মজিদ,
মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তের শূন্য রেখায় বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টায় হিলি আইসিপি ক্যাম্পে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জয়পুরহাট-২০ বিজিবি হিলি আইসিপি ক্যাম্পের সুবেদার শাহাদাত হোসেন ভারতীয় ৭৯ বিএসএফ ব্যাটালিয়নের এসআই এসএন চৌবির হাতে ৪ প্যাকেট মিষ্টি তুলে দেন। এই প্রথাগত শুভেচ্ছা বিনিময়ের
ঝিনাইদহের কোটচাঁদপুরে বিজয় দিবসের অনুষ্ঠানে একটি বড় ধরনের অব্যবস্থাপনা ঘটেছে, যার ফলে উত্তেজিত জনতা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উছেন মেকে হেনস্থা করেছে এবং তার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর করে। ঘটনাটি সোমবার সকালে শহরের বালক বিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গনে ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কোটচাঁদপুর শহীদ মিনারটি প্রতিবছরের মতো বিজয় দিবসের দিন সজ্জিত করা হলেও এবার তা যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়নি, এবং শহীদ
১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবস, যখন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বীর শহীদদের আত্মত্যাগের ফলে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল। এ দিনটি উদযাপন করতে গোটা দেশ যখন বিজয়ের আনন্দে মগ্ন, তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। মোদি তার ফেসবুক পোস্টে ১৯৭১ সালের ভারতীয় সেনাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। কিন্তু বাংলাদেশকে শুভেচ্ছা জানানোর বদলে, পাকিস্তানের বিরুদ্ধে