বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬৮ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

গাজায় ফের ইসরায়েলি হামলা, একদিনেই নিহত ৪০

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১১:৫৮

শেয়ার করুনঃ
গাজায় ফের ইসরায়েলি হামলা, একদিনেই নিহত ৪০
ইসরায়েলি হামলা

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা যেন থামছেই না। প্রতিদিনই বেড়ে চলেছে নিহত ও আহতের সংখ্যা। একের পর এক বিমান হামলায় বিধ্বস্ত হচ্ছে গাজার ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল এমনকি রাস্তাঘাটও। সর্বশেষ ইসরায়েলি হামলায় আরও ৪০ জন নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ।  

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় নিহতের এই সংখ্যা ছাড়াও নতুন করে আহত হয়েছেন আরও ১৪৬ জন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫০ হাজার ৯০০ জনে।  

আনাদোলু বার্তা সংস্থা জানিয়েছে, চলতি বছরের ১৮ মার্চ থেকে ইসরায়েল গাজায় ফের নতুন করে হামলা শুরু করে। এরপর থেকে এখন পর্যন্ত এক হাজার ৫২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন হাজার ৮০০ জনেরও বেশি।  

আরও

যুক্তরাষ্ট্রের টানা হামলায় ইরানজুড়ে যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র

যুক্তরাষ্ট্রের টানা হামলায় ইরানজুড়ে যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে আরও জানা যায়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৫ হাজার ৮৭৫ জনে। হতাহতদের মধ্যে নারী, শিশু ও বয়স্কের সংখ্যাই বেশি। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার কার্যক্রমও ব্যাহত হচ্ছে অব্যাহত বোমা বর্ষণে।  

এদিকে, ইসরায়েল-হামাস যুদ্ধ বন্ধে চলতি বছরের জানুয়ারিতে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল। আন্তর্জাতিক চাপ এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই সিদ্ধান্ত হলেও তা বেশিদিন টেকেনি। গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে মতানৈক্যের জেরে ফের হামলা শুরু করে ইসরায়েল।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলের হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া গাজার অবকাঠামোর ৬০ শতাংশ সম্পূর্ণ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ, পানি, চিকিৎসা, খাদ্যসহ সব ধরনের সংকটে আছে সাধারণ মানুষ।  

এর আগেও ইসরায়েলের এই আগ্রাসনের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধের অভিযোগে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলাও চলছে।  

ইসরায়েলি হামলা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

মোদির বাসভবনের সামনে আটক কংগ্রেস নেতা রাহুল প্রিয়াঙ্কা

মোদির বাসভবনের সামনে আটক কংগ্রেস নেতা রাহুল প্রিয়াঙ্কা
বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগ, আন্তর্জাতিক আদালতের পদক্ষেপ, যুদ্ধবিরতির চুক্তি—সবই যেন ব্যর্থ গাজায় ইসরায়েলের হামলা থামাতে। দিন দিন আরও নৃশংস হয়ে উঠছে এই আগ্রাসন। অথচ মানবিক বিপর্যয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা উপত্যকা।

সর্বশেষ সংবাদ

খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের ঋণ কিস্তি আদায় তিন মাস বন্ধের নির্দেশ জারি

খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের ঋণ কিস্তি আদায় তিন মাস বন্ধের নির্দেশ জারি

কমলগঞ্জে পাঁচশ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

কমলগঞ্জে পাঁচশ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে আটজন গ্রেফতার, পাঁচজনের কারাদণ্ড

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে আটজন গ্রেফতার, পাঁচজনের কারাদণ্ড

ভূরুঙ্গামারীতে বৃত্তিপ্রাপ্ত ১২৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

ভূরুঙ্গামারীতে বৃত্তিপ্রাপ্ত ১২৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

এ সম্পর্কিত আরও পড়ুন

আটক শেষে মুক্ত রাহুল প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

আটক শেষে মুক্ত রাহুল প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

নিট বা এনইইটি-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের দিকে পদযাত্রা চলাকালে দিল্লি পুলিশ তাদের আটক করে। পরে রাতেই তাদের মুক্তি দেওয়া হয়। ভারতের সংবাদমাধ্যম ন্যাশনাল হেরাল্ড

স্বাস্থ্যকর খাবার কিনতে অক্ষম বাংলাদেশের প্রায় সাত কোটি মানুষ

স্বাস্থ্যকর খাবার কিনতে অক্ষম বাংলাদেশের প্রায় সাত কোটি মানুষ

বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য এখনো অনেক মানুষের নাগালের বাইরে। জাতিসংঘের পাঁচটি সংস্থার যৌথভাবে প্রকাশিত ‘দ্য স্টেট অব ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে দেশের প্রায় ৬ কোটি ৭৮ লাখ মানুষ বা মোট জনসংখ্যার ৩৮ দশমিক ৬ শতাংশ স্বাস্থ্যকর খাদ্য কেনার সামর্থ্য রাখেননি। দক্ষিণ এশিয়ায় এ ক্ষেত্রে পাকিস্তানের পরই বাংলাদেশের অবস্থান। মঙ্গলবার (২১

যুক্তরাষ্ট্রের টানা হামলায় ইরানজুড়ে যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র

যুক্তরাষ্ট্রের টানা হামলায় ইরানজুড়ে যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র

ইরানে টানা ১১তম দিনের মতো সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২২ জুলাই) ভোরে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময়ে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি পুনরুদ্ধারের কূটনৈতিক প্রচেষ্টা কার্যত স্থবির হয়ে পড়েছে। সংঘাতের বিস্তার এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনেও নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সর্বশেষ হামলায় বিমান রাখার হ্যাঙ্গার এবং ড্রোন সংরক্ষণাগার

রাহুলের পাঁচ দফা দাবিতে দিল্লির রাজনীতি আরও উত্তপ্ত

রাহুলের পাঁচ দফা দাবিতে দিল্লির রাজনীতি আরও উত্তপ্ত

ভারতে শিক্ষার্থীদের ‘জেন-জি’ আন্দোলন এবং তা ঘিরে পুলিশি অভিযানের জেরে দেশটির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বেড়েছে। মঙ্গলবার (২১ জুলাই) আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নেওয়ার সময় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতাকে দিল্লি পুলিশ আটক করে। পরে রাতে তাদের মুক্তি দেওয়া হয়। আটক অবস্থায় প্রকাশিত এক ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের উদ্দেশে পাঁচ দফা দাবি জানান

মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে

মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। সম্ভাব্য সরবরাহ সংকটের আশঙ্কায় বিনিয়োগকারী ও ক্রেতাদের মধ্যে উদ্বেগ বাড়ায় তেলের বাজারে নতুন করে চাপ তৈরি হয়েছে। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেনে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ১ ডলার বা প্রায় ১ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ০১ ডলারে পৌঁছায়।