হবিগঞ্জের মাধবপুর সীমান্ত সংলগ্ন ভারতের ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় দুই বাংলাদেশি কৃষককে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রবিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় দেখা যায়, ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই একদল উচ্ছৃঙ্খল জনতা ওই দুই কৃষকের ওপর নির্দয়ভাবে হামলা চালায়। পরবর্তীতে বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হয়। ভিডিও ফুটেজে দেখা গেছে, নির্যাতনের শিকার দুই কৃষককে
ছাত্র-জনতার আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান অন্তর্বর্তী সরকারের ওপর চাপ সৃষ্টি করতে একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে তারা রাষ্ট্র ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব গুজবের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য এবং সরকার পতনের ষড়যন্ত্র রয়েছে বলে মনে করা হচ্ছে। প্রথম তিন মাসেই সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে পাঁচ শতাধিক গুজব। এসবের
বরিশালের আগৈলঝাড়া উপজেলার সাহেবের হাটের বাঁশবাড়ি এলাকায় সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় র্যাবের মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীদের হামলার ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। নিহত যুবকের নাম সিয়াম মোল্লা (২২)। তিনি উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার রিপন মোল্লার ছেলে। গুলিবিদ্ধ অপর যুবক রাকিব মোল্লা একই এলাকার খালেক মোল্লার ছেলে এবং বর্তমানে তিনি বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটকদের জন্য তথ্য কেন্দ্র ও ব্রেস্ট ফিডিং রুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার সাতগাঁও এলাকার চা কন্যা ভাস্কর্য সংলগ্ন স্থানে এ নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইসরাইল হোসেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। ইউএনও মোঃ
নাটোরের বড়াইগ্রামে তিনটি বেকারি কারখানাকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও ভুয়া সিএম লাইসেন্স প্রদর্শনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২১ এপ্রিল (সোমবার) বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতটি ব্রেড, বিস্কুট ও কেক উৎপাদনকারী
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পিকআপ ভ্যানচালক রাশেদুল ইসলাম (৪০) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরকীয়ার জেরে এবং অন্যকে ফাঁসাতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান আসামি সেলিম হোসেন (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। সে তাড়াশ উপজেলার আসানবাড়ী গ্রামের শামসুল হোসেনের ছেলে। সিরাজগঞ্জের জেলা গোয়েন্দা পুলিশের ওসি একরামুল হক ও
নোয়াখালীর সোনাইমুড়ীতে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় দায়িত্বে অবহেলা করায় ১২ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহিত দেওয়া হয়েছে। সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজ ও জয়াগ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হচ্ছেন, উপজেলার নজরুল একাডেমি উচ্চ বিদ্যাললের সহকারী শিক্ষক শ্যামল কুমার, নুরুল ইসলাম, কেশারপাড় বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক মোস্তফা সুজন, সোনাপুর আলী আকবর উচ্চ
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ভূরুঙ্গামারী সরকারি কলেজে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভূরুঙ্গামারী সরকারি কলেজ শাখা এ মানববন্ধনের আয়োজন করে। গত ১৯ এপ্রিল একদল যুবক জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে। এতে জাহিদুল ইসলাম পারভেজ মারা যায়। মানববন্ধনে ছাত্রদল নেতারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় চলতি খরিফ -১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিনামূল্যে কৃষকদের মাঝে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার কৃষি সম্পাসরণ অধিদপ্তরের আয়োজনে হলরুমে এই পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি
১৯৭১ সালের ২১ এপ্রিল রাজবাড়ীর গোয়ালন্দে পাক হানাদার বাহিনীর সঙ্গে সংঘটিত সম্মুখযুদ্ধে শহীদদের স্মরণে এবারও পালিত হলো ‘সম্মুখযুদ্ধ ও প্রতিরোধ দিবস’। বেসরকারিভাবে ২০১৫ সাল থেকে এ দিবসটি পালিত হলেও এখনো তা সরকারিভাবে স্বীকৃতি পায়নি। অর্থের অভাবে বন্ধ রয়েছে স্মৃতিস্তম্ভ ভাষ্কর্য নির্মাণকাজও। বক্তারা দ্রুত নির্মাণকাজ সম্পন্ন ও দিবসটি সরকারিভাবে পালনের দাবি জানিয়েছেন। সোমবার (২১ এপ্রিল) গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে শহীদদের
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বাজারগুলোতে মুরগির দামে কিছুটা স্বস্তি ফিরলেও মাছের বাজারে অস্থিরতা চরম আকার ধারণ করেছে। এক সপ্তাহের ব্যবধানে দেশি ও চাষের মাছের দাম কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে সাধারণ ভোক্তারা পড়েছেন চরম বিপাকে। সোমবার (২১ এপ্রিল) সকালে সরাইলের উচালিয়া পাড়া মোড়, কালিকচ্ছ ও শাহবাজপুর এলাকার বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ক্রেতাদের অনেকেই জানালেন, আগে থেকেই
ঢাকায় নকশার ব্যত্যয়ে নির্মিত ভবনের অবৈধ অংশ ভাঙতে চলেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম জানিয়েছেন, রাজউক এলাকায় নির্মাণাধীন এমন ৩ হাজার ৩৮২টি ভবন চিহ্নিত করা হয়েছে যেগুলো বিভিন্নভাবে নিয়ম লঙ্ঘন করেছে। এসব ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। রাজউক চেয়ারম্যান সোমবার ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের আয়োজিত এক সংলাপে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শ্বশুরের কবরের ওপরে হাত-পা বাঁধা অবস্থায় খায়রুন আক্তার (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত গৃহবধূর পরিবারের দাবি, দীর্ঘদিন সন্তান না হওয়ায় শ্বশুরবাড়ির লোকজন তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত খায়রুন আক্তার ওই গ্রামের তাজমুল হকের স্ত্রী এবং
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সন্দেহজনক নাশকতা পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকায় গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক ওরফে মানিক, যিনি দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। একই ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক
দিনাজপুরের নবাবগঞ্জে তিনজনকে হত্যার ঘটনায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার ভাদুরিয়া ও দাউদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে নবাবগঞ্জ থানা পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক ও ভাদুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম রাজা, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং ভাদুরিয়া
দীর্ঘ আলোচনার পর শ্রম বিষয়ক সংস্কার কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। সোমবার দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিবেদন হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। প্রতিবেদনে কর্মপরিবেশ, শ্রমিক-মালিক সম্পর্ক, শ্রম আদালত, শ্রম আইনের সংস্কারসহ নানাবিধ গুরুত্বপূর্ণ সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব
দিনাজপুরের ঘোড়াঘাটে গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতভর অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের একজন হলেন মাহাবুর রহমান মাবু, যিনি সিংড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দক্ষিণ দেবীপুর এলাকার বাসিন্দা। অপরজন শরীয়ত জামান রাজু
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল। সোমবার সকাল সাড়ে ১১টায় পানছড়ি সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ মানববন্ধনের আয়োজন করা হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ দিদার হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে দলীয় নেতাকর্মীরা ছাড়াও স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ জনগণের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তারা ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন
সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে এগিয়ে রয়েছে সফরকারী জিম্বাবুয়ে দল। ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৯১ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ২৭৩ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে, ফলে ৮২ রানের লিড পায় তারা। বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন বাংলাদেশি স্পিনার মেহেদী হাসান মিরাজ, নিয়েছেন ৫ উইকেট। প্রথম দিনের খেলা শেষে কোনো উইকেট না হারিয়ে
বিদেশে পালিয়ে থাকা দুর্নীতিবাজ এবং খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে সরকার। পাশাপাশি পলাতক সাবেক ও বর্তমান এমপি-মন্ত্রীদেরও আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। তিনি বলেন, যারা রাষ্ট্রের অর্থ লোপাট ও গুরুতর অপরাধ করে বিদেশে আত্মগোপন করেছে,
নারায়ণগঞ্জের ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে যুবলীগের সাত কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে শিবু মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ। আটককৃতদের মধ্যে রয়েছেন— জাফর, আবুল, রাসেল, সোহাগ, তপন, উজ্জল এবং শাহ আলম। এরা সবাই স্থানীয় যুবলীগের কর্মী হিসেবে পরিচিত। ঘটনার বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর আওয়ামী লীগ ও
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের। নির্বাচন কমিশনের (ইসি) অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এ সিদ্ধান্ত কার্যকর করেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। সূত্র জানায়, একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে তালিকাভুক্ত ১০ জনের এনআইডি লক করার প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে সিদ্ধান্তটি নির্বাচন কমিশন সচিবালয়ের সরাসরি নির্দেশে হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য মেলেনি। নথিপত্র
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকালে পিরোজপুর-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নৈকাঠি এলাকায় স্থানীয় গ্রাহকরা একত্রিত হয়ে এ মানববন্ধন আয়োজন করেন। এতে শতাধিক গ্রাহক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন যে, পল্লী বিদ্যুৎ অফিস গ্রাহকদের মিটার রিডিংয়ে অতিরিক্ত ইউনিট দেখিয়ে
গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় হাকিমপুর থানায় রুজুকৃত দুই শিক্ষার্থী হত্যার মামলায় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক সরকার (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) গভীর রাতে হাকিমপুর হিলি পৌরসভার চন্ডিপুর এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। গ্রেফতারকৃত অনিক সরকার নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। হাকিমপুর থানার উপ-পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী