সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬১৯ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

স্কুল ফিডিং তালিকায় না থাকায় ক্ষুব্ধ উলিপুরবাসী, মানববন্ধন

 Aslam Uddin Ahmed
আসলাম উদ্দিন আহম্মেদ, থানা প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ২২:৯

শেয়ার করুনঃ
স্কুল ফিডিং তালিকায় না থাকায় ক্ষুব্ধ উলিপুরবাসী, মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘স্কুল ফিডিং কর্মসূচি’ থেকে উপজেলার নাম বাদ পড়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জুন) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে সর্বস্তরের জনগণ ও শিক্ষক সমাজের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের ১৫০টি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি চালুর ঘোষণা দিলেও কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার মধ্যে উলিপুর ও ফুলবাড়ী উপজেলার নাম বাদ দেওয়া হয়েছে, যা অত্যন্ত হতাশাজনক। তারা বলেন, উলিপুর কুড়িগ্রামের একটি বৃহৎ উপজেলা। এ উপজেলায় রয়েছে ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং ২৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে ৩৮ হাজার ৪৭০ জন শিক্ষার্থী অধ্যয়নরত। এর মধ্যে শতাধিক বিদ্যালয় চরাঞ্চলে অবস্থিত এবং বেশিরভাগ শিক্ষার্থীই নিম্নআয়ের কৃষিনির্ভর পরিবারের সন্তান।

মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করেন। এ সময় বক্তব্য রাখেন শিক্ষক রফিকুল ইসলাম আনছারী, রাকিবুল হাসান রাশেদ, হোসাইন আহম্মেদ হিজলসহ অন্যান্যরা। সংহতি জানান উপজেলা বিএনপি, জামায়াত, বাসদ ও এনসিপি নেতৃবৃন্দ।

আরও

নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার

নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার
বক্তারা বলেন, উলিপুরের বাস্তবতা ও মানবিক দিক বিবেচনা করে এখানে স্কুল ফিডিং চালু করা অত্যন্ত জরুরি। বক্তারা মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধ জানান।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
পরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার নার্গিস ফাতেমা তোগদার জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত এবং স্থানীয়ভাবে এ নিয়ে কিছু বলার সুযোগ নেই।

স্কুল ফিডিং তালিকাউপজেলার নাম বাদপ্রতিবাদে মানববন্ধন
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জনপ্রিয় সংবাদ

বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর কোনো অবস্থান নেই: জুনায়েদ আল হাবিব

বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর কোনো অবস্থান নেই: জুনায়েদ আল হাবিব

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

সর্বশেষ সংবাদ

২২ বছর পর খুলনায় তারেক রহমান আসছেন আজ

২২ বছর পর খুলনায় তারেক রহমান আসছেন আজ

চট্টগ্রাম কক্সবাজারে জামায়াত আমিরের সমাবেশ আজ

চট্টগ্রাম কক্সবাজারে জামায়াত আমিরের সমাবেশ আজ

ঢাকা-১১: ড. কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জে রিট নাহিদের

ঢাকা-১১: ড. কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জে রিট নাহিদের

পূর্বাচল প্লট দুর্নীতিতে আজ রায় ঘোষণা

পূর্বাচল প্লট দুর্নীতিতে আজ রায় ঘোষণা

যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান- ডাঃ জাহিদ

যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান- ডাঃ জাহিদ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১১: ড. কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জে রিট নাহিদের

ঢাকা-১১: ড. কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জে রিট নাহিদের

দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ এনে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এমএ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন একই আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (২ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করা হয়। রিটে ড. এমএ কাইয়ুমের প্রার্থিতা স্থগিতের আবেদন জানানো হয়েছে। নাহিদ ইসলামের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা জানান,

যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান- ডাঃ জাহিদ

যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান- ডাঃ জাহিদ

দিনাজপুর-৬ আসনের হাকিমপুর হিলি উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের মোল্লাবাজারে অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কখনো পিছিয়ে পড়ার রাজনীতি করে না, বিএনপি মানেই অগ্রগতি ও উন্নয়নের রাজনীতি। রবিবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল বলেছেন, জামায়াতে ইসলামী নেতা ডাঃ শফিকুর রহমান কোনো আলেম নন এবং জনগণকে বেহেশতের টিকিট বিক্রির নামে প্রতারণা করছে। রবিবার বিকেলে রাজাপুর উপজেলার শুক্তাগড় মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “পাকিস্তানি রাজাকারদের হাত ধরে যে জামায়াতে ইসলামী গঠন হয়েছে,

সংখ্যালঘু ভোটারদের নিরাপদে ভোটাধিকার নিশ্চিতের আশ্বাস সেনা ক্যাম্প কমান্ডার'র

সংখ্যালঘু ভোটারদের নিরাপদে ভোটাধিকার নিশ্চিতের আশ্বাস সেনা ক্যাম্প কমান্ডার'র

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ আসনের বাবুগঞ্জ উপজেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণ, নিরাপত্তা এবং ভোটাধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৪০ পর্যন্ত বাবুগঞ্জ ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন সংখ্যালঘু সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলিপ কুমার

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কার সমীরণ দেওয়ান

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কার সমীরণ দেওয়ান

দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রোববার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলের শৃঙ্খলা ভঙ্গ