ভারতশাসিত কাশ্মীরের পহেলগাঁও হামলার জেরে সোমবার দিবাগত রাতে পাকিস্তানে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের ছয়টি শহর লক্ষ্য করে এই হামলায় অন্তত আটজন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। ভারতীয় সেনাবাহিনী 'অপারেশন সিঁদুর' নাম দিয়ে এই অভিযান পরিচালনা করে, যার আওতায় পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থাপনাতে হামলা চালানো হয়। পাকিস্তান সেনাবাহিনী তাদের পাল্টা আক্রমণে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত
ভারত এবং পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে ‘অপারেশন সিঁদুর’ অভিযান শুরু হওয়ার পর। ভারতের সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে মিসাইল হামলা চালিয়েছে, যা পাকিস্তানও পাল্টা জবাব দিয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে, ভারতীয় বিমান পরিবহণের উপর গভীর প্রভাব পড়েছে, এবং উত্তর ভারতের একাধিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতের উত্তরাঞ্চলে বিভিন্ন বিমানবন্দর যেমন জম্মু, শ্রীনগর, লেহ, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড়
কাশ্মীরকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা আঞ্চলিক স্থলসীমা ছাড়িয়ে এবার প্রভাব ফেলেছে আকাশপথেও। মঙ্গলবার মধ্যরাতে ভারতের চালানো আকস্মিক মিসাইল হামলায় অস্থির হয়ে উঠেছে পাকিস্তানের আকাশসীমা, যার ফলে আন্তর্জাতিক বিমান চলাচলে দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়। এই প্রেক্ষাপটে বাংলাদেশগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইট মাঝ আকাশ থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে। ফ্লাইট দুটি হচ্ছে তুরস্কের ইস্তাম্বুল থেকে ঢাকাগামী তার্কিশ এয়ারলাইন্স (TK-712) এবং
কাশ্মীরে নিহত ২৬ জনের ঘটনায় জঙ্গি সংগঠনের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার সিদ্ধান্ত নেয় ভারত। এই সিদ্ধান্তের ফলেই মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও আজাদ কাশ্মীরের নয়টি স্থাপনার ওপর চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলা, যেটির নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিন্দুর’। এই অভিযানের পরপরই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া, যার মধ্যে ইসরাইল ও তুরস্কের অবস্থান ছিল সম্পূর্ণ বিপরীত। ভারতে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত রেউভেন আজার এক্স-এ
ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সীমান্ত। আজাদ কাশ্মিরসহ পাকিস্তানের অন্তত নয়টি স্থানে মধ্যরাতে ব্যাপক হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী। জিও নিউজের খবরে বলা হয়েছে, এসব হামলায় অন্তত ৮ জন পাকিস্তানি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩৫ জন। পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে হামলাগুলোকে স্পষ্ট আগ্রাসন হিসেবে উল্লেখ করা হয়েছে। এই হামলার মধ্যে দুটি মসজিদ ছিল অন্যতম লক্ষ্যবস্তু। কোটলির
আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, বিতর্কিত সাইবার সিকিউরিটি অ্যাক্ট (CSA) বাতিল করে একটি আধুনিক ও মানবাধিকারসম্মত আইন প্রণয়ন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মঙ্গলবার (৬ মে) ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার পর প্রতিশ্রুতি দিয়েছিলাম, এই আইন বাতিল করে একটি জনবান্ধব আইন করবো। সেই লক্ষ্যে ২৫ বার খসড়া সংশোধন করেছি
মৌলভীবাজার সদর উপজেলার নবনির্মিত উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন ও হলরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। মঙ্গলবার (৬ মে) বিকেলে সদর উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচির কার্যক্রম বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী।
নওগাঁর বদলগাছীর বিখ্যাত “নাক ফজলি আম” অবশেষে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পেয়েছে। এ স্বীকৃতির মাধ্যমে এই আম জাতীয় ও আন্তর্জাতিক বাজারে আরও পরিচিতি পাবে এবং বাজারমূল্য ও চাহিদা উভয়ই বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার (৬ মে) বিকেলে বদলগাছী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পহেলা মে ২০২৫, বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে আয়োজিত এক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে ফসলি জমির মাটি কেটে অবৈধভাবে বিক্রি এবং মরা পদ্মা নদী থেকে ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৬ মে) বিকেলে এ অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুর রহমান। অভিযানে মাখন রায়ের পাড়া এলাকায় ফসলি জমির মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে পরিবহনের জন্য ব্যবহৃত একটি ড্রাম ট্রাক
বাংলাদেশ মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির নতুন প্রশাসনে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চায়, এমনটাই জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। মঙ্গলবার (৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নতুন আসা রোহিঙ্গাদের ঘর দেওয়ার ব্যাপারে পরিবেশ এবং পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, রাখাইনের নতুন প্রশাসনের সর্বস্তরে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব বাংলাদেশ চায় এবং এই
মাদারীপুরের কালকিনি উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে মডেল টেস্ট পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। সৈয়দ আবুল হোসেন একাডেমি, সাহেবরামপুর উচ্চ বিদ্যালয় ও মিয়ারহাট উচ্চ বিদ্যালয়সহ বেশ কিছু বিদ্যালয়ের শিক্ষকরা এ অর্থ আদায়ে জড়িত বলে জানা গেছে। এ বিষয়ে অভিভাবক ও স্থানীয় সচেতন মহল তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, নিয়ম-নীতি উপেক্ষা করে শিক্ষার্থীদের চাপ দিয়ে অর্থ আদায়
নওগাঁর আত্রাই উপজেলায় ধান বোঝাই একটি ভটভটি উল্টে শিমুল (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন—বেলাল হোসেন ও ইয়ামিন হোসেন। নিহত শিমুল রাণীনগর উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে। আহতরা একই উপজেলার পিরেরা গ্রামের বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ মে) দুপুর আনুমানিক দেড়টার দিকে ধানের গুড়া (খুদ) বোঝাই একটি ভটভটি আত্রাই থেকে রাণীনগরের
জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় এবার কেন্দ্রীয় বিষয় হয়ে উঠেছে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি। সম্প্রতি একাধিক রাজনৈতিক দল এ বিষয়কে ঘিরে অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে, যার মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নিজস্ব প্রস্তাব নিয়ে বৈঠকে অংশগ্রহণ করেছে। ৬ মে মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত কমিশনের বৈঠকে এনসিপি তাদের প্রস্তাব উপস্থাপন করে। বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার,
জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আনিসুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণ চেয়ে আইন মন্ত্রণালয়ে আবেদন করেছেন ৫০ জন আইন কর্মকর্তা। এ নিয়ে আজ মঙ্গলবার বেলা ৩টায় জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন জেলা, দায়রা ও চিফ জুডিশিয়াল আদালতের আইনজীবীরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের সরকারি পক্ষের আইনজীবী
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রাস্থ সোহাগপল্লী মোড় এলাকা থেকে ডাকাত সন্দেহে তিন যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) ভোররাতে কালিয়াকৈর থানা পুলিশের একটি টহল দল সন্দেহজনক আচরণের ভিত্তিতে তাদের আটক করে। থানা সূত্রে জানা গেছে, আটককৃত তিন যুবক একটি অটোরিকশাযোগে সোহাগপল্লী মোড়ে ঘোরাঘুরি করছিল। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। নাম-ঠিকানাসহ অন্যান্য তথ্য দিতে গিয়ে অসঙ্গতিপূর্ণ তথ্য
রাজনৈতিক অঙ্গনে অর্থবহ পরিবর্তন আনতে তরুণদেরকে আরও বেশি সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৬ মে) নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকালে এই বার্তা দেন তিনি। ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বলেন, তরুণদের রাজনীতিতে অন্তর্ভুক্তি ছাড়া কোনো সমাজ কাঙ্ক্ষিত পরিবর্তনের মুখ দেখতে পারে না। তিনি
কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে আবারও ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এই পরিস্থিতিতে কূটনৈতিকভাবে উত্তেজনা কমাতে পাকিস্তানের পদক্ষেপকে সমর্থন জানিয়েছে কাতার। সম্প্রতি কাতারের রাজধানী দোহায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি ও কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিমের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মোহসিন নাকভি ভারতের আগ্রাসী মনোভাব সম্পর্কে কাতারকে অবহিত করেন। তিনি বলেন, পহেলগাঁও হামলার ঘটনার
সিরাজগঞ্জের সলঙ্গা থানার সলঙ্গা ইউনিয়নের পুরান বেড়া এলাকায় ভেজাল ওষুধ ও মাদক ব্যবসা চালিয়ে আসা মহিবুল্লাহ্ সবুজ নামে এক ব্যক্তির গঠিত কিশোর গ্যাংয়ের হাতে সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন। মহিবুল্লাহ সবুজ, বদিউজ্জামানের ছেলে, মাত্র ৫ম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেই নিজেকে কেমিস্ট দাবি করে দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে অনুমোদনহীনভাবে তৈরি করে চলেছেন তিল, আচিল ও নাকের পলিপাসের ভুয়া ওষুধ। এসব ওষুধ ফেসবুক পেজ
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ড পৃথক দুটি বিশেষ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। অভিযানে দুইজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী একটি অভিযান পরিচালনা করে। টেকনাফ উপজেলার সাবরাং জিরো পয়েন্ট
নোয়াখালীর সোনাইমুড়ীতে তুচ্ছ ঘটনায় মসজিদের এক ইমামকে লাঞ্ছিত করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ২জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, সোনাইমুড়ী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল হকের ছেলে নাছির উদ্দিন (৩৭) ও একই পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের মৃত আশরাফ আলীর ছেলে মো.ওবায়দুল্লাহ (৫৮)। মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের মধ্য পাড়া জামে মসজিদ সামনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মসজিদের
মাদারীপুরের শিরখাড়া ইউনিয়নের আলমমীরের কান্দি এলাকায় শতবর্ষী একটি বটগাছ কেটে ফেলার ঘটনা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় মুসল্লী ও আলেম সমাজের কিছু প্রতিনিধি গাছটির গোড়ায় পূজার আয়োজন, শিন্নি দেওয়া এবং কাপড় প্যাঁচানোর মতো কর্মকাণ্ডকে ‘শিরক’ আখ্যা দিয়ে গাছটি কেটে ফেলার উদ্যোগ নেন। জানা গেছে, গত সোমবার সকালে কুমার নদের পাড়ে অবস্থিত ঐতিহ্যবাহী বটগাছটি কাটার কাজ শুরু হয়। গাছের ডাল-পালা প্রায়
ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগসহ ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য "কমপ্লিট শাটডাউন" কর্মসূচি পালন করছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে কলেজের মূল ফটক বন্ধ করে কর্মসূচি শুরু করলে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ধাক্কাধাক্কিতে অন্তত ৪ জন শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে সুমাইয়া (২১) ও আরও একজনকে
জাতীয় সংসদের বিভিন্ন আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আইন সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার (৬ মে) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, নির্বাচন কমিশনের অনুরোধের ভিত্তিতেই এই সংশোধন আনা হয়েছে, যাতে আসন
বাংলাদেশে প্রথমবারের মতো ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়ে নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করা হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। প্রস্তাবিত এই অধ্যাদেশে অনলাইন জুয়াকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সাইবার স্পেসে নারী ও শিশুদের প্রতি নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য