প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৮:৩১

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে টানা পাঁচদিন ধরে চলছে অনির্দিষ্টকালের শাটডাউন। পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, আধুনিক ল্যাব সুবিধা এবং একাডেমিক পরিবেশের উন্নয়নসহ সাত দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) আন্দোলনের পঞ্চম দিনে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে বিক্ষোভ আরও জোরদার করে তোলে।
