রাজবাড়ীর গোয়ালন্দে আওয়ামী লীগের পদ-পদবীধারী অনেক নেতা বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করছেন। স্থানীয় সূত্র জানায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা সহ অনেক শীর্ষ নেতা দেশের বাইরে চলে যান। ছাত্র জনতার উপর হামলা মামলায় গ্রেফতার হন অনেকে। জামিন পাওয়া নেতারাও আত্মগোপনে চলে যান। জুলাই আন্দোলনের সময় অনেক নেতা-পরিচিতির বাড়ি, অফিস ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাংচুর,
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠুকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুন নুর তালুকদার। ফলে গণঅধিকার পরিষদের নেতারা এখন থেকে ধানের শীষের পক্ষে কাজ করবেন। শুক্রবার (৬ জানুয়ারি) রাত ১০টায় বড়লেখা পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আব্দুন নুর তালুকদার। সংবাদ সম্মেলনে স্থানীয় গণঅধিকার ও বিএনপির
একসময় ঝালকাঠিকে নিরঙ্কুশভাবে ‘ধানের শীষের ঘাঁটি’ হিসেবে ধরা হতো। এবারের নির্বাচনি সমীকরণে সেই চিত্র আর একমাত্রিক নেই। জুলাই বিপ্লব-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা, নতুন জোটের মাঠে নামা এবং তরুণ ভোটারদের ভূমিকা—সব মিলিয়ে ঝালকাঠির দুই আসনে ভোটের হিসাব নতুন করে লিখছে দাঁড়িপাল্লা প্রতীক। ফলে বিএনপির শক্ত ঘাঁটিতেই বড় ফ্যাক্টর হয়ে উঠেছে জামায়াত। এবারের নির্বাচনে বিএনপি ও জামায়তে ইসলামীর সঙ্গে ভোট যুদ্ধে হাড্ডা হাড্ডি
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে একাব্বর আলী (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে গুরুতর আহত অবস্থায় তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ঘটনাটি ঘটেছে উপজেলার মধ্য বেলকা গ্রামের ঝাঁকুয়াপাড়ায়। সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু ইকবাল পাশা জানান, দীর্ঘদিন ধরে ভাগি-শরিকদের সঙ্গে পৈতৃক সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে একাব্বর আলীর বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে প্রতিপক্ষের
ঝিনাইদহের কালীগঞ্জে র্যাব-৬ শুক্রবার রাত দেড়টার দিকে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের গুটিয়ানি বটতলা এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের আশঙ্কা রয়েছে। সেসময় র্যাবের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। কাউকে আটক করতে না পারলেও পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা
মৌলভীবাজারের কুলাউড়ায় শনিবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত একটি জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান ক্ষমতায় গেলে দেশের সব নাগরিকের জন্য বৈষম্যহীন রাষ্ট্র গঠন করবেন বলে ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রথম ভোট হবে গণভোট। ‘হ্যাঁ’ ভোট মানে স্বাধীনতা, ‘না’ ভোট মানে দাসত্ব। সারাদেশবাসী ‘হ্যাঁ’কে বিজয়ী করবে, ইনশাআল্লাহ। ডা. শফিকুর রহমান বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে
জয়পুরহাটের পাঁচবিবিতে বায়তুন নূর জামে মসজিদের জানাযা নামাজে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন পাঁচবিবি উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে পাঁচবিবি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ৬
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে মোট ১৪টি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। ঢাকা মহানগরকে ঘিরে এই টানা জনসভাগুলোকে দলটির নির্বাচনী প্রচারণার অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের
ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কিছু গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দায়িত্বশীল সাংবাদিকতা ছাড়া এমন সংবেদনশীল পরিস্থিতিতে ভুল তথ্য জনজীবনে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এসব কথা বলেন। তিনি বলেন, গত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা-১৪ ও ঢাকা-১৬ আসনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর জানিয়েছেন, এই দুই আসনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। সভায় ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের সার্বিক
নাটকীয়তা ও রাজনৈতিক বিতর্কের মধ্য দিয়ে পর্দা উঠেছে চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপের। এই বৈশ্বিক আসরে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির সরকারের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সিদ্ধান্তে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারত ও পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘদিন ধরে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ রয়েছে। কেবল আইসিসি আয়োজিত বিশ্বকাপ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তার বোন মাসুমা হাদি। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “ওসমান হাদির হত্যার বিচার এই বাংলার মাটিতেই করতে হবে। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।” শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠির নলছিটিতে ওসমান হাদির জন্মভূমিতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে তিনি
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বৈষম্যহীন বাংলাদেশের প্রথম নির্বাচন। আগামীর জবাবদিহিমূলক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সঠিকভাবে ভোট প্রদান ও ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনার কোনো বিকল্প নেই। তিনি বলেন, ভোট গ্রহণের সঙ্গে সম্পৃক্ত প্রত্যেক ব্যক্তিকে দেশের স্বার্থে নিজের ওপর অর্পিত দায়িত্ব পবিত্রতার সঙ্গে নিষ্ঠাভরে পালন করতে হবে। শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে
নোয়াখালীর সুবর্ণচরে বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে মো.ওমর ফারুক ওরফে ড্রাইভার ফারুক (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল শুক্রবার রাতের দিকে চরজব্বার থানার পুলিশ উপজেলার চর আমিনুল হক গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ফারুক চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল
‘ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ ব্যক্তির অধিকার’ প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলা ইশারা ভাষা দিবস পালন করা হয়েছে। শনিবার সকালে দিবসটি পালন উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। শারীরিক প্রতিবন্ধীদের ট্রাইসাইকেল, হুইল চেয়ার ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের
নওগাঁর ধামইরহাটে রাফি চৌধুরী (১৭) এবং আতিক চৌধুরী (১৫) নামক দুই চাচাতো ভাই মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়। ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে পিক-আপের সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনই মারা যায়। নিহত রাফি ও আতিক চৌধুরী উপজেলার খেলনা ইউনিয়নের লোদিপুর একই এলাকার হালিম চৌধুরী ও মান্নান চৌধুরীর ছেলে। পারিবারিক সুত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজ শেষে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা রাজনীতিকে পেশা হিসেবে গ্রহণ করেছে, মূলত তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজির সঙ্গে জড়িয়ে পড়ছে। জামায়াতে ইসলামী রাজনীতিকে কখনো পেশা হিসেবে নেয়নি; বরং এটিকে একটি পবিত্র দায়িত্ব ও নৈতিক কর্তব্য হিসেবে বিবেচনা করে বলে মন্তব্য করেন তিনি। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জ শহরের নিউ ফিল্ড মাঠে অনুষ্ঠিত জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৪ (সদর–সুবর্ণচর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ শাহজাহানের পক্ষে নির্বাচনী পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপি নেতা আসাদ উল্যাহ আজিমের নেতৃত্বে সোনাপুর জামে মসজিদের সামনে থেকে পথযাত্রাটি শুরু হয়। পরে মিছিলটি উত্তর সোনাপুর প্রদক্ষিণ করে সোনাপুর জিরো পয়েন্টে এসে শেষ হয়। নির্বাচনী পথযাত্রায় নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদল,
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হঠাৎ করে জেঁকে বসেছে শীত। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ও ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা স্বাভাবিক জনজীবনে ব্যাপক প্রভাব ফেলেছে। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আনিসুর রহমান জানান, গত কয়েক দিন ধরেই এই অঞ্চলে তাপমাত্রা ১০ থেকে
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহ্যগতভাবে বিএনপি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসন। দেশের যেসব নির্বাচন তুলনামূলকভাবে স্বচ্ছ হয়েছে, প্রায় সবগুলোতেই বিএনপি কিংবা তাদের নেতৃত্বাধীন জোটের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন। অতীতে এই আসনে বিএনপিকে কার্যকর চ্যালেঞ্জ জানাতে পারেনি কোনো প্রতিদ্বন্দ্বী দল। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভিন্ন বাস্তবতা তৈরি হয়েছে। আওয়ামী লীগ নির্বাচনী মাঠে না থাকায় ভোটের সমীকরণে বড় পরিবর্তন
মিয়ানমারের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের জেরে সীমান্ত পেরিয়ে আসা গুলিতে আহত ১০ বছরের শিশু হুজাইফা সুলতানা আফনান আর নেই। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে টানা ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নিহত হুজাইফা কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের বাসিন্দা জসিম উদ্দিনের মেয়ে। সে স্থানীয় হাজী মোহাম্মদ হোসেন
বিএনপি একটি সমৃদ্ধ, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির আয়োজিত নির্বাচনি জনসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ বার্তা দেন। তারেক রহমান বলেন, বিগত সরকারের আমলে দেশের মানুষ নির্যাতিত ও অত্যাচারিত হয়েছে, অনেকে জীবন দিয়েছে। এসব আত্মত্যাগের মূল্যায়ন কখনোই বৃথা যেতে দেওয়া যাবে
যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে নতুন ব্যবস্থায় পরিচালিত হবে যুক্তরাজ্যের ভিসা কার্যক্রম। শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা ধাপে ধাপে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করা হচ্ছে। এর অংশ হিসেবে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যেসব ভ্রমণকারীর যুক্তরাজ্যে যেতে ভিসা প্রয়োজন
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়শিপের ফাইনালে আজ শনিবার ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। নেপালের পোখারায় অনুষ্ঠিত ম্যাচটি শুরু হবে বিকেল সোয়া ৩টায়। লিগ পর্বে ভারতের বিপক্ষে জয় পাওয়ায় শিরোপা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী পিটার বাটলারের শিষ্যরা। চলতি টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে ১৮ গোল দিয়েছে বাংলাদেশ। ভুটান তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হলেও শক্তিশালী ভারত ও স্বাগতিক নেপালের বিপক্ষে