সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬৩০ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

গোয়ালন্দে ট্রাকচাপায় প্রাণ গেল নারীর, আহত চার

মইনুল হক মৃধা
মইনুল হক মৃধা রাজবাড়ী, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১১:৯

শেয়ার করুনঃ
গোয়ালন্দে ট্রাকচাপায় প্রাণ গেল নারীর, আহত চার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় একটি দ্রুতগতির ড্রাম ট্রাকের ধাক্কায় এক নারী নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ফায়ার সার্ভিসের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জেসমিন (৩৫) অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং ঘাতক চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দৌলতদিয়া ঘাট থেকে একটি অটোরিকশা কয়েকজন যাত্রী নিয়ে গোয়ালন্দ মোড়ের দিকে যাচ্ছিল। ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ড্রাম ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় রিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের শরীরে মারাত্মক আঘাত লাগে।

আরও

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করে এবং আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জেসমিনকে মৃত ঘোষণা করেন। বাকি আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের সহায়তায় ঘাতক ট্রাকচালককে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এ বিষয়ে আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, দুর্ঘটনার পর চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

সড়ক দুর্ঘটনার কারণে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা অভিযোগ করেন, মহাসড়কে ভারী যানবাহনের বেপরোয়া গতি ও নিয়ন্ত্রণহীন চলাচলের ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত এই পরিস্থিতির উন্নয়নের দাবি জানান।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

পাঁচবিবিতে ২০ নারী উদ্যোক্তার মাঝে চিপস তৈরির সামগ্রী বিতরণ

পাঁচবিবিতে ২০ নারী উদ্যোক্তার মাঝে চিপস তৈরির সামগ্রী বিতরণ

স্থানীয় জনপ্রতিনিধিরা দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এ ঘটনায় গোয়ালন্দবাসী শোকাহত ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

জনপ্রিয় সংবাদ

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

মৌলভীবাজার সদর উপজেলার বুক চিরে বয়ে যাওয়া শাখা বরাক নদী এখন অস্তিত্ব সংকটে। কুশিয়ারা নদী থেকে জন্ম নেওয়া এই নদী এক সময় নৌযান চলাচলের জন্য পরিচিত থাকলেও অপরিকল্পিত খনন ও প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় বর্তমানে এটি প্রায় মৃতপ্রায় খালে পরিণত হয়েছে। তথ্য অনুযায়ী, বাহাদুরপুর এলাকা থেকে উৎপন্ন নদীটি সদর উপজেলার ওপর দিয়ে প্রায় সাড়ে আট কিলোমিটার প্রবাহিত হয়ে নবীগঞ্জ হয়ে পুনরায় কুশিয়ারা

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নং ওয়ার্ড সোহরাব মন্ডল পাড়ার এলাকার মিষ্টির কারিগর সুজন নামের একজন যুবক অপচিকিৎসায় ভুগছেন। তিনি বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত রোজার আগে বাম পায়ের ফোঁড়ার জন্য দৌলতদিয়া সিনেমা হল সংলগ্ন স্থানীয় পল্লী চিকিৎসক মোঃ সাইফুল ইসলাম ব্যাথানাশক ঔষধ দেন। কিন্তু ফোঁড়ার ব্যথা না কমলে পরবর্তীতে তিনি ফোঁড়া পাকানোর

সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, নিন্দা ও প্রত্যাহারের দাবি

সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, নিন্দা ও প্রত্যাহারের দাবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসানের জালিয়াতি, দুর্নীতি ও নানা অনিয়ম বিষয়ে সংবাদ প্রকাশ করায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, সাংবাদিক লেখক-কলামিস্ট মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির) এর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মামলা দায়েরের ঘটনায় রোববার (১২ এপ্রিল) সকাল ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।  প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও

হিলিতে অপহৃত মেহের আলী অবশেষে বগুড়া থেকে উদ্ধার

হিলিতে অপহৃত মেহের আলী অবশেষে বগুড়া থেকে উদ্ধার

দিনাজপুরের হাকিমপুর হিলিতে তালাক দেওয়া সাবেক স্ত্রী, সন্তান ও মেয়ে জামাই কতৃক অপহৃত মেহের আলী (৭৩) গুম, নিখোঁজ হওয়ার ১২ দিন পরে বগুড়া শহরের সেফ হোম মাদক নিরাময় কেন্দ্র উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ। জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করেছে পুলিশ। বর্তমান স্ত্রী ও স্বজনদের দাবি অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করা হোক।  শনিবার ১১ এপ্রিল রাত ১০ ঘটিকার দিকে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

শাখারিয়া খাল পূণ:খনন প্রকল্পের উদ্বোধন

শাখারিয়া খাল পূণ:খনন প্রকল্পের উদ্বোধন

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২০২৫–২০৩০ মেয়াদে দেশের ৬৪ জেলায় প্রায় সাত হাজার কিলোমিটার খাল খনন, পূর্ণ খনন ও সংস্কার কার্যক্রম পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় চলতি অর্থবছরের ইজিপিপি প্রকল্পের আওতায় ১,৫০০ কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের অংশ হিসেবে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় সাখারিয়া খাল পূর্ণ খনন (৬ কিলোমিটার)