সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬৩০ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

ভারত নিষেধাজ্ঞা জারি করলো বাংলাদেশের পাটজাত ও বোনা কাপড় আমদানিতে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১১:২৫

শেয়ার করুনঃ
ভারত নিষেধাজ্ঞা জারি করলো বাংলাদেশের পাটজাত ও বোনা কাপড় আমদানিতে
বাংলাদেশ ভারত বাণিজ্য নিষেধাজ্ঞা

ভারত সরকার বাংলাদেশ থেকে বোনা কাপড়, পাট ও সুতার বিভিন্ন পণ্যের আমদানিতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। শুক্রবার ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের মহাপরিচালক এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশ থেকে এসব পণ্য ভারতের স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ থাকবে। এর পরিবর্তে শুধুমাত্র নাহভা শেভা সমুদ্রবন্দর ব্যবহার করে নির্দিষ্ট কিছু পণ্য আমদানির অনুমতি থাকবে। নিষেধাজ্ঞার আওতায় থাকা পণ্যের মধ্যে রয়েছে একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শণ সুতা, পাটজাত পণ্য এবং ব্লিচ না করা পাটের বোনা কাপড়।

এর আগে গত মে মাসে ভারতের পক্ষ থেকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিতে স্থলবন্দর ব্যবহার নিষিদ্ধ করা হয়। ওই সময়ও বলা হয়েছিল, মহারাষ্ট্রের নাহভা শেভা ও কলকাতা বন্দরের মাধ্যমে নির্দিষ্ট পণ্যের আমদানি চালানো যাবে। বাংলাদেশের তৈরি পোশাক ভারতের অন্যতম প্রধান রপ্তানি পণ্য হিসেবে বিবেচিত। বছরে প্রায় ৭০০ মিলিয়ন ডলার মূল্যের পোশাক রপ্তানি হয় ভারতে। স্থলবন্দর থেকে আমদানির ওপর বিধিনিষেধ আরোপের কারণে এই খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

আরও

জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর স্পষ্ট করেছে, এই নিষেধাজ্ঞা শুধুমাত্র ভারত-বাংলাদেশ সীমান্তের স্থলবন্দরসমূহের জন্য প্রযোজ্য হবে। বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানকে যেসব পণ্য সরবরাহ করা হয়, সেগুলোতে এই বিধিনিষেধ কার্যকর হবে না। তবে এই পণ্যগুলো পুনরায় তৃতীয় কোনো দেশে রপ্তানি করা যাবে না বলে জানানো হয়েছে।

বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের গতিপ্রকৃতি গত কয়েক বছরে কিছুটা জটিল হয়ে উঠেছে। গত বছরের ৫ আগস্ট সাবেক স্বৈরাচারী শাসক শেখ হাসিনার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পলায়নের ঘটনা দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এরপর থেকে ভারত বাংলাদেশকে নানা রাজনৈতিক ও সামাজিক অভিযোগের মাধ্যমে চাপ দিচ্ছে বলে বাংলাদেশ সরকার দাবি করে আসছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

বাংলাদেশের পাটজাত ও বোনা কাপড় খাতের ব্যবসায়ীরা এই নিষেধাজ্ঞার ফলে ভারতীয় বাজারে প্রবেশ কঠিন হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দাবি করছেন, এ ধরনের বাধা দ্বিপক্ষীয় বাণিজ্যে অস্থিরতা তৈরি করবে এবং বাংলাদেশের রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হবে। ব্যবসায়ীদের মতে, স্থলবন্দর বাণিজ্যের জন্য সুবিধাজনক হওয়ায় এর ওপর নিষেধাজ্ঞা আরোপ মানে সরবরাহ চেইনে বড় ধরনের বাধা সৃষ্টি।

বাংলাদেশ ভারত বাণিজ্য নিষেধাজ্ঞাপাটজাত পণ্য আমদানিবোনা কাপড় রপ্তানিস্থলবন্দর বন্ধ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

বিশ্লেষকরা বলছেন, ভারতের এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ মিশ্রিত রয়েছে। যদিও ভারত আগের মতো বাংলাদেশকে অন্যতম ব্যবসায়িক অংশীদার হিসেবে বিবেচনা করে, তবু সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে কিছু কঠোর নীতিমালা গ্রহণের ছাপ স্পষ্ট।

আরও

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

বাংলাদেশ সরকার এখন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এই সিদ্ধান্তের বিরুদ্ধে কূটনৈতিক প্রচেষ্টা শুরু করেছে। পাশাপাশি বাণিজ্য বাড়ানোর জন্য বিকল্প পথ ও সমাধান খোঁজার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। দুই দেশের মধ্যে স্বাভাবিক বাণিজ্য সম্পর্ক ফিরে আনার আশা অনেকেই প্রকাশ করছেন।

বাংলাদেশের বস্ত্র ও পাট খাতের উন্নয়ন কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা এই পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছেন যাতে ক্ষতি সীমিত রাখা যায় এবং বিদেশি বাজারে পণ্যের প্রবেশ অব্যাহত থাকে। আগামী দিনগুলোতে ভারত-বাংলাদেশ বাণিজ্যক্ষেত্রে নতুন কোন পরিবর্তন ঘটবে কি না, সেটাই এখন দেখার বিষয়।

জনপ্রিয় সংবাদ

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

সর্বশেষ সংবাদ

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

এ সম্পর্কিত আরও পড়ুন

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

সাবেক আইনমন্ত্রী ও দেশের অন্যতম প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই। রোববার (১২ এপ্রিল) বিকাল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আকসির এম চৌধুরী। তিনি জানান, শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের নিবিড়

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-র জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার (১২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। আদালত সূত্র জানায়, শুনানির দিন তাকে সশরীরে আদালতে হাজির করা হয়নি। তার পক্ষে নিযুক্ত আইনজীবীরা আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন উপস্থাপন করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে

জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

জাতীয় সংসদের চলমান অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের প্রক্রিয়া আরও এগিয়ে গেছে। শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে আরও ১০টি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। সকালের অধিবেশনে উত্থাপিত এসব বিলের ওপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় আলোচনা ছাড়াই সেগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সংসদ সদস্যরা একমত হয়ে অনুমোদন দেন। অন্তর্বর্তী সরকারের জারি করা মোট

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ হত্যায় ঐতিহাসিক রায়

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ হত্যায় ঐতিহাসিক রায়

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রংপুর মহানগর পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। রায়ের সময়

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঘোষণা করা হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হবে। রায় ঘোষণাকে কেন্দ্র করে মামলার ছয় আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল